বিনোদন

স্কুল অব রক ভলিউমে থাকছে জেমস

post-img

এবারও কনসার্টের আয়োজন করেছে ‘স্কুল অব রক ভলিউম’। এবারের আয়োজনের নাম, ‘ফগ প্রেজেন্টস দ্য স্কুল অব রক ভলিউম-২’। আগামী ১৬ ফেব্রুয়ারি আইসিসিবি এক্সপো জোনে এ ওপেন এয়ার এ কনসার্টের আয়োজন করা হয়েছে।

প্রথম পর্ব থেকে এবারের পর্বে শ্রোতাদের জন্য আরও বেশি চমক থাকবে বলে কনসার্ট আয়োজক কমিটির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। সেই চমকের ধারাবাহিকতা বজায় রাখতে একের পর এক ব্যান্ডের নাম ঘোষণা করছে আয়োজক কমিটি। সোনার বাংলা সার্কাস ও আশেজের পর এবার কনসার্টের বড় চমক জেমসের নাম প্রকাশ করলেন তারা।

ইটিসি ইভেন্টসের সিওও সাজিদ আলী বলেন, ভাষা ও বইমেলার মাস ফেব্রুয়ারি। বসন্ত এবং ভালোবাসা দিবসের রঙিন উদযাপনও থাকবে। সবকিছু মিলিয়ে ফেব্রুয়ারি এদেশের মানুষের জন্যে উৎসবমুখর একটি মাস।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.