post
প্রযুক্তি

জীবনের খোঁজ মিলল সৌরমণ্ডলের বাইরে

পৃথিবী ছাড়া অন্য গ্রহে পানির সন্ধান পাওয়ার দাবি করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (নাসা)। নাসার বিজ্ঞানীরা হাবল টেলিস্কোপ ব্যবহার করে সৌরমণ্ডলের বাইরে জীবনের খোঁজ পায়। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এমন তথ্য জানায় ইন্ডিয়া টুডে।অনেকদিন ধরেই পৃথিবীর বাইরে প্রাণের অস্তিত্ব খুঁজে বের করতে অনুসন্ধান চালাচ্ছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা। সম্প্রতি সেই অনুসন্ধান অভিযান চলাকালীনই ভিনগ্রহে অন্য ‘জীবন’ বা পানির সন্ধান পান নাসার বিজ্ঞানীরা।নাসা জানিয়েছে, যে এক্সোপ্ল্যানেটে পানির সন্ধান পাওয়া গেছে, তা সৌরমণ্ডলের বাইরে। পৃথিবীর নক্ষত্র মণ্ডল থেকে ওই গ্রহটির অবস্থান প্রায় ৯৭ আলোকবর্ষ দূরে। বিজ্ঞানীরা গ্রহটির নাম দিয়েছেন জিজে ৯৮২৭ডি। গ্রহটির ব্যাস পৃথিবীর ব্যাসের প্রায় দ্বিগুণ। বিজ্ঞানীরা বলেছেন, এর আগে মহাকাশে যে গ্রহগুলোতে জলের খোঁজ মিলতে পারে বলে মনে করা হয়েছিল, জিজে ৯৮২৭ডি তার মধ্যে অন্যতম।বিজ্ঞানীদের মতে, পানি পাওয়া গেলেও ওই গ্রহ বাসযোগ্য নয়। ওই গ্রহটির বায়ুমণ্ডলের তাপমাত্রা ৭৫২ ডিগ্রি ফারেনহাইট বা ৪০০ ডিগ্রি সেলসিয়াস। এ তাপমাত্রায় মানুষের বেঁচে থাকা অসম্ভব। তবে গ্রহটির অন্য বৈশিষ্ট্যগুলোর কারণে সেই গ্রহে জলের খোঁজ পাওয়া তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন নাসার বিজ্ঞানীরা। পৃথিবী যেমন সূর্যের চারপাশে প্রদক্ষিণ করে, তেমন জিজে ৯৮২৭ডি গ্রহটি জিজে ৯৮২ নক্ষত্রকে প্রদক্ষিণ করে।হাবল টেলিস্কোপ তিন বছরের মধ্যে গ্রহটির ১১টি ছবি তুলেছে। তবে নাসা বলছে, জিজে ৯৮২৭ডি-র বায়ুমণ্ডল সম্পর্কে হাবল টেলিস্কোপ যে খোঁজ পেয়েছে তা যে ১০০ শতাংশ সঠিক, সেটা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।

post
টেক মেন্টর

এক ভিডিও দিয়েই ২ কোটি ৯০ লাখ টাকা আয়

অনলাইনে ভিডিও বা কন্টেন্ট ক্রিয়েটর বিষয়টি এখন কারও অপরিচিত নয়। তাই বলে এক ভিডিও দিয়ে ২  কোটি ৯০ লাখ টাকা আয়! এমন খবর শুনলে যে কারও চোখ হয়তো চড়কগাছ হওয়ার কথা। অবিশ্বাস্য মনে হলেও বাস্তবেই এমন ঘটনা ঘটেছে। খবর বিবিসির।ইউটিউবের জন্য নিয়মিত প্র্যাঙ্ক ও স্টান্ট ভিডিও তৈরি করেন জেমস স্টিফেন জিমি ডোনাল্ডসন। তার মালিকানাধীন ‘মি বিস্ট’ চ্যানেলের গ্রাহকসংখ্যা প্রায় ২৩ কোটি ৪০ লাখ। ইউটিউব ব্যবহারকারীদের কাছে ‘মি বিস্ট’ নামে পরিচিত এই মার্কিন তরুণ সম্প্রতি এক্সে (সাবেক টুইটার) মাত্র একটি ভিডিও পোস্ট করেই ২ লাখ ৬৩ হাজার ৬৫৫ মার্কিন ডলার বা ২ কোটি ৯০ লাখ টাকা (প্রতি ডলারের বিনিময় মূল্য ১১০ টাকা ধরে) আয় করেছেন।এক্সে ভিডিও পোস্ট করার বিষয়ে বরাবরই আগ্রহী ছিলেন না জিমি ডোনাল্ডসন। এ বিষয়ে তিনি জানিয়েছিলেন, নির্মাতাদের জন্য এক্সে ভিডিও প্রকাশ করা লাভজনক নয়। কারণ, এই প্ল্যাটফর্ম থেকে খুবই কম আয় করা যায়। তবে গত সপ্তাহে পরীক্ষামূলকভাবে তিনি এক্সে পুরনো একটি ভিডিও প্রকাশ করেন। মাত্র এক সপ্তাহের মধ্যেই ভিডিওটি ১৫ কোটি ৬৭ লাখের বেশিবার দেখা হয়েছে।এ বিষয়ে এক্স পোস্টে জিমি ডোনাল্ডসন জানিয়েছেন, আমার প্রথম এক্স ভিডিও আড়াই লাখ ডলারের বেশি আয় করেছে। অনেকেই ভিডিওটি দেখেছেন বলে বিজ্ঞাপনদাতারা ভিডিওতে বিজ্ঞাপন প্রদর্শন করেছে। এর ফলে আগের তুলনায় আয়ও বেশি হয়েছে।

post
সংবাদ

রোজায় পণ্যের দাম সহনীয় রাখতে কাজ করছে এনবিআর

আসন্ন রোজায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে আমদানি শুল্ক কমানোর ব্যাপারে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কাজ করছে বলে জানিয়েছেন বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।বৃহস্পতিবার বিকেলে আগারগাঁওয়ের রাজস্ব ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। আন্তর্জাতিক কাস্টমস দিবস-২০২৪ উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এনবিআর চেয়ারম্যান বলেন, রমজান সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমাতে আমদানি শুল্ক কমানোর প্রস্তাব আমরা পেয়েছি। সেটা নিয়ে কাজ করছি। এসময় চট্টগ্রাম কাস্টম হাউজকে ঢেলে সাজানো প্রসঙ্গে তিনি বলেন, একটা সিস্টেম ডেভেলপ করা আছে। সেই অনুযায়ী আমরা কাজ করছি। কাস্টম হাউজের সক্ষমতা বাড়ানোর জন্য অবকাঠামো উন্নয়নে কাজ করছি। তিনি বলেন, এবার কাস্টমস দিবসের প্রতিপাদ্য ‘মিলে নবীন পুরানো অংশীজন, কাস্টমস করবে লক্ষ্য অর্জন’। দিবসটি উপলক্ষে শুক্রবার এনবিআর ভবনে সেমিনার অনুষ্ঠিত হবে। যেখানে বাণিজ্যে বিশেষ অবদান রাখা প্রতিষ্ঠান ও এনবিআর কর্মকর্তাকে ‘ডব্লিউ সার্টিফিকেট অব মেরিট-২০২৪’ দেওয়া হবে।

post
এনআরবি চাকুরী

কর্মীর দক্ষতার প্রশ্নে কোন ছাড় দেয়া হবে না-প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

সহজ পদ্ধতিতে বিদেশে কর্মসংস্থান করতে চায় সরকার। একই সাথে সঠিক প্রশিক্ষণসহ অন্যান সমস্যার সমাধান করার বিষয়েও উদ্যোগ নিচ্ছেন নয়া প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান। এসব বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতেই মঙ্গলবার বৈঠক করেছেন বায়রা নেতৃবৃন্দ ও বোয়েসেলে’র কর্মকর্তাদের সঙ্গে।সংশ্লিষ্টরা জানান,মঙ্গলবার সকালে প্রবাসী কল্যাণ ভবনে প্রথমেই বায়রা নেতাদের সঙ্গে বৈঠকে বসেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান। মতবিনিময়ে বাংলাদেশ এসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিস-বায়রা নেতারা তুলে ধরেন সেক্টরের বিভিন্ন সমস্যার কথা। এসময়ে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলেন,দ্রুত সময়ের মধ্যে বিদেশে কর্মী পাঠাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে তার সরকার। তবে দক্ষতার প্রশ্নে কোন ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন তিনি। অন্যদিকে দুপুরে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিসেস লিমিটেড-বোয়েসেল এর কর্যক্রম নিয়ে কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। কর্মী পাঠানো সহজ করতে তাদের বেশ কিছু নির্দেশনা দেন তিনি। এসময়ে বিদেশে দক্ষ কর্মী পাঠাতে ও ভোগান্তি মুক্ত শ্রমশক্তি রপ্তানীতে সবার সহযোগিতা চান নতুন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী।

post
আন্তর্জাতিক

ব্রিটেনে এয়ারপোর্টে লিক্যুইডের নতুন নির্দেশনা

ব্রিটেনের বড় এয়ারপোর্টগুলোতে লিক্যুইড জাতীয় দ্রব্য বহনে একশ এমএল এর নিয়ম শেষ হতে যাচ্ছে। নতুন নিয়মে দুইশ এমএল পর্যন্ত লিক্যুইড জাতীয় পণ্য বহন করা যাবে। চলতি বছরের পহেলা জুনের মধ্যে বড় এয়ারপোর্টগুলোতে এর জন্য উন্নত প্রযুক্তির স্ক্যানার বসানোর নির্দেশ দিয়েছে সরকার। যদিও এ নিয়ম কার্যকর হওয়ার কথা ছিলো ২০২২ সাল থেকে।কর্তৃপক্ষ করোনা মহামারীর কারণে সময় মতো এ প্রক্রিয়া শুরু করতে না পারলেও চলতি বছরের মাঝামাঝি শুরু হবে। তবে ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্ট জানিয়েছে,নির্দিষ্ট সময়ের মধ্যে হিথরো, গেটউইক এবং ম্যানচেস্টার এয়ারপোর্টে উন্নত স্ক্যানার স্থাপন সম্ভব হবে না। এতে করে আগামী গ্রীষ্মে যাত্রীরা বিভ্রান্তিতে পড়তে পারে বলেও সতর্ক করেছে কনজিউমার গ্রুপ হুইস। কবে নাগাদ এসব এয়ারপোর্টে প্রযুক্তি বসানো হবে এবং কার্যক্রম শুরু করবে, সে সম্পর্কেও নির্দিষ্ট করে কিছু বলা হয় নি। ২০০৬ সালে বোম বিস্ফোরণের পর থেকে একশ এমএল এর লিক্যুইড দ্রব্য বহনের নিয়ম চালু করা হয়েছিল।

post
টেক মেন্টর

ব্লাড প্রেসার থেকে ইসিজি সব রিপোর্ট দেখাবে স্মার্টওয়াচ

হাতের ঘড়ি এখন কাজ করছে মোবাইলের মতোই। দিনকে দিন মোবাইল ফোন যত স্মার্ট হচ্ছে তেমনি স্মার্ট হচ্ছে হাতের ঘড়িও। স্মার্টফোনের প্রায় সব কাজ এখন করা যাচ্ছে স্মার্টওয়াচে। স্মার্টফোনের সব সুবিধাসমৃদ্ধ এমনই এক স্মার্টওয়াচ লঞ্চ করেছে স্যামসাং- যেখানে বিপি, ইসিজি ট্র্যাকিং ফিচারের মতো মেডিকেল চেকআপ করা যাবে। স্যামসাং গ্যালাক্সি ওয়াচ ৬ সিরিজে রক্তচাপ এবং ইলেক্ট্রোকার্ডিওগ্রাম ফিচার দেয়া হয়েছে। এটি প্রথম স্মার্টওয়াচ, যাতে ওভার দ্য এয়ার অর্থাৎ ওটিএ সাপোর্ট করে। এতে আপনি স্যামসাং হেলথ মনিটর বিপি এবং ইসিজি ট্র্যাকিং ফিচারটি পেয়ে যাবেন। গ্যালাক্সি ওয়াচটি একটি ফটোপ্লেথিসমোগ্রাম (পিপিজি) সেন্সর দিয়ে তৈরি করা হয়েছে, যা সিস্টোলিক এবং ডায়াস্টোলিক চাপের পাশাপাশি পালস রেট রেকর্ড করতে পারে এবং স্যামসাং হেলথ মনিটর অ্যাপে রেকর্ড করতে পারে।ব্যবহার যেভাবে-    গ্যালাক্সি স্মার্টফোনের সঙ্গে আপনার গ্যালাক্সি ওয়াচ পেয়ার করুন।         এরপর স্যামসাং হেলথ মনিটর অ্যাপটি ওপেন করুন।         একটি ইসিজি রিডিং নিতে, আপনার বিপরীত হাতের আঙ্গুলগুলোকে গ্যালাক্সি ওয়াচের উপরের বোতামে ৩০ সেকেন্ডের জন্য আলতো করে চেপে রাখুন।         ইসিজি ডাটা পেয়ার করা গ্যালাক্সি স্মার্টফোনের সঙ্গে সিঙ্ক করা হয়; যেখানে একটি পিডিএফ রিপোর্ট তৈরি করা হয়।

post
প্রযুক্তি

অ্যাপল ওয়াচে থাকছে না ব্লাড অক্সিজেন ফিচার!

আমেরিকায় বিক্রি হওয়া অ্যাপল ওয়াচ সিরিজ-৯ ও আল্ট্রা-২ মডেল থেকে ব্লাড অক্সিজেন ফিচার সরিয়ে নিচ্ছে অ্যাপল। দেশটির নিয়ন্ত্রক সংস্থার আরোপিত আমদানি নিষেধাজ্ঞা এড়াতে এই সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি।বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে,  রক্তে অক্সিজেন পরিমাপের ফিচার সম্পর্কিত পেটেন্ট নিয়ে অ্যাপলের সঙ্গে আইনি লড়াই চলছে মাসিমো নামের একটি স্বাস্থ্য প্রযুক্তি কোম্পানির। ফিচারটি সরানোকে সাধুবাদ জনিয়েছে আমদানি রক্ষণাবেক্ষণকারী সংস্থা ইউএস কাস্টমস। সরকারি সংস্থাটি জানায়, ফিচার ছাড়া অ্যাপলের স্মার্টওয়াচ আমদানি নিষেধাজ্ঞা লঙ্ঘন করছে না। তাই ওয়াচগুলো আবারও আমদানি করা যাবে। অ্যাপল ব্লাড অক্সিজেন ফিচার অন্তর্ভুক্ত না করে পুনরায় বিক্রি করতে পারবে। প্রযুক্তি বিষয়ক সাইট এনগ্যাজেটের প্রতিবেদনে জানা যায়, অ্যাপল এরইমধ্যে আমেরিকার স্টোরগুলোতে ফিচারটি মুছে ফেলছে এবং নতুন ডিজাইনে স্মার্টওয়াচ সরবরাহ শুরু করেছে। তবে ইউএস কাস্টমসের সিদ্ধান্তের সঙ্গে মার্কিন বাণিজ্য কমিশন (আইটিসি) একমত না হলে আমদানি নিষেধাজ্ঞা পুনর্বহাল হতে পারে। গত অক্টোবরে ব্লাড অক্সিজেন ফিচার সম্পর্কে মাসিমোর পেটেন্ট লঙ্ঘন করার অভিযোগ ওঠে অ্যাপলের বিরুদ্ধে। ফলে কোম্পানিটি বড়দিনের আগে তাদের নতুন ওয়াচ বিক্রি বন্ধ করে দেয়। তবে ডিসেম্বরের শেষ দিকে সাময়িকভাবে নিষেধাজ্ঞা তুলে নেয়ায় অ্যাপল আবার বিক্রি শুরু করে। টেক জায়ান্টটি জানায়, আগের অ্যাপল ওয়াচ ব্যবহারকারীরা কোনো ফিচার হারাবেন না। পরিবর্তনটি কেবল বিক্রি হওয়া নতুন ওয়াচের ক্ষেত্রে প্রযোজ্য। ব্লাড অক্সিজেন ফিচারটি ২০২০ সালে অ্যাপল ওয়াচ সিরিজ ৬-এর পর থেকে চালু করা হয়েছে।

post
এনআরবি লাইফ

অস্ট্রেলিয়াতে নিজের বাড়ি করতে সহযোগিতা বাংলাদেশি প্রতিষ্ঠানের

অস্ট্রেলিয়াতে স্থায়ী হওয়া বাংলাদেশীদের প্রথম স্বপ্ন থাকে নিজের একটি বসতবাড়ী। তবে দেশটিতে বাড়ী করা যেন সোঁনার হরিণের মতো, ইচ্ছে করলেই ধরা যায় না। কিন্তু সেই স্বপ্ন যে ছোঁয়া যাবে না-তাও কিন্তু নয়। এর জন্যে রয়েছে কিছু আইনী প্রক্রিয়া। আর সেই সমস্যার সমাধান করছে বাংলাদেশী মালিকানাধীন দেশটির কিছু প্রতিষ্ঠান। অভিবাসন বা উচ্চ শিক্ষার জন্যে অস্ট্রেলিয়াতে পারি জমিয়েছেন প্রায় লাখো বাংলাদেশী। ওশেনিয়ার এই দেশটিতে বাঙ্গালীদের বসবাসও বেশ পুরনো। আধুনীক জীবন ব্যবস্থার স্বপ্নে উন্নত বিশ্বের এই দেশটি বরাবরই থাকে বাংলাদেশীদের প্রছন্দের শীর্ষে।দেশটির প্রায় প্রতিটি ক্ষেত্রেই রয়েছে বাংলাদেশীদের অবস্থান। স্থায়ী জীবনযাপনের জন্যে অনেকেই গড়ছেন বসত-বাড়ীও। আর তাদের সেবায় কাজ করছে অনেক প্রতিষ্ঠান।এদিকে দেশটিতে বিনিয়োগ করতে চাওয়া প্রবাসীদের জন্যে বাংলাদেশী মালিকানাধীন এই প্রতিষ্ঠানটি দিচ্ছে বিশেষ সুযোগ-সুবিধাও। এছাড়াও দেশটিতে নাগরিকত্ব না পাওয়া বাংলাদেশীদের জন্যেও কাজ করছেন তারা। তবে তার জন্যে খরচ করতে হবে বাড়তি অর্থ। প্রবাসীদের পুরাতন বাড়ী মেরামতের ক্ষেত্রেও প্রতিষ্ঠনটি দিচ্ছে বিশেষ সেবা। তাই যেকোন পরামর্শের জন্যে যোগাযোগের আহবান এই বাংলাদেশীদের।

post
আন্তর্জাতিক

ফের প্রধানমন্ত্রী হওয়ায় শেখ হাসিনাকে ইইউয়ের অভিনন্দন

টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব ও সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে ইইউ। ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি বৃহস্পতিবার সকালে গণভবনে শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ওই সাক্ষাতে এসব কথা বলেন তিনি। হোয়াইটলি’র উদ্ধৃতি দিয়ে প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি মো. নুরএলাহি মিনা বলেন, ‘গ্লোবাল গেটওয়ে সুবিধার আওতায় পরিবেশ, সুশাসন, নবায়নযোগ্য জ্বালানি এবং পরিবহনসহ বিভিন্ন খাতে বাংলাদেশ বিদ্যমান যে সুবিধা পাচ্ছে তা আগামী দিনে আরও জোরদার হবে।’তিনি আরও বলেন, সম্প্রতি বেলজিয়ামের ব্রাসেলসে অনুষ্ঠিত গ্লোবাল গেটওয়ে ফোরাম সম্মেলনে ইইউ বাংলাদেশকে ৪০৭ মিলিয়ন ইউরো দিয়েছে। ইইউ রাষ্ট্রদূত অস্ত্র ছাড়া সব খাতে বাংলাদেশকে দেওয়া সুযোগ-সুবিধা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন। তিনি বাংলাদেশকে জিএসপি প্লাস সুবিধা দেওয়ারও অঙ্গীকার করেন। ইইউ রাষ্ট্রদূত প্রতিবন্ধী ও প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে শেখ হাসিনা সরকারের গৃহীত উদ্যোগেরও ভূয়সী প্রশংসা করেন। বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী গত ৫০ বছরে তার দেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বিদ্যমান সম্পর্কের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন।

post
অভিবাসন

নিজ দেশেই হয়রানীর শিকার প্রবাসীদের; প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

রেমিট্যান্স যোদ্ধারা নিজ দেশেই হচ্ছেন হয়রানীর শিকার, এমন অভিযোগ অনেক প্রবাসীর। বাধ্য হয়ে নিজের ও পরিবারের নিরাপত্তার জন্যে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপও কামনা করছেন এসব ভূক্তভোগীরা।জীবিকার তাগিদে বিভিন্ন দেশে বসবাস করছেন প্রায় দেড় কোটি বাংলাদেশী। জীবন সংগ্রামী এই প্রবাসীরা দেশের উন্নয়নেও রাখছেন গুরুত্বপূর্ণ অবদান। তবে দেশের প্রাণশক্তি এই রেমিট্যান্স যোদ্ধারা খোদ নিজ দেশেই হচ্ছেন হয়রানীর শিকার , এমন অভিযোগ অনেকের। অন্যদিকে দেশে আহমেদ আলীর মতো অনেক প্রবাসী ও তাদের পরিবার নিরাপত্তাহীনতায় ভূগছেন বলে দাবি করেন এই প্রবাসী সাংবাদিক। দেশে প্রবাসীসহ সাধারন মানুষের নিরাপত্তা না থাকাকে কলঙ্কের মনে করছেন সংশ্লিষ্টরা। তাদের নিরাত্তার জন্যে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন প্রবাসী বাংলাদেশীরা।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.