মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বাংলাদেশ কারও সঙ্গে যুদ্ধে জড়াতে চায় না- জানিয়ে এসময়ে ওবায়দুল কাদের বলেন, মিয়ানমার সীমান্তে যা ঘটছে তা তাদের অভ্যন্তরীণ বিষয়, আমাদের সাথে কোন বিরোধ নেই। বাংলাদেশের সঙ্গে যদি মিয়ানমারের দ্বন্দ্বের কোনও বিষয় আসে সেক্ষেত্রে জাতিসংঘের দৃষ্টি আকর্ষণ করা হবে। সেই সাথে সীমান্তে মিয়ানমানের মর্টারশেলের আঘাতে দুই বাংলাদেশী নিহত হওয়ার ঘটনায় দুঃখপ্রকাশ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
