মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের গোলাবারুদ এসে বাংলাদেশের নাগরিক নিহতের ঘটনায়, দেশটির রাষ্ট্রদূতকে ডেকে কড়া প্রতিবাদ জানানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।
মঙ্গলবার দুপুরে মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি একথা জানান। মন্ত্রী বলেন, রোহিঙ্গাদের ফিরিয়ে দিতে যেখানে বাংলাদেশ কাজ করছে, সে প্রেক্ষাপটে এ ঘটনা অনভিপ্রেত,অনাকাঙ্ক্ষিত ও অগ্রহণযোগ্য। এটাও তাদের জানানো হয়েছে। এছাড়া বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমারের নাগরিকদের নৌপথে নিয়ে যাওয়ার বিষয়ে, দেশটি অগ্রাধিকার দিচ্ছে বলেও জানিয়েছেন, পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।
