post
খেলা

বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন কুয়েতের লীগ

বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন কুয়েতের উদ্যোগে চ্যাম্পিয়ন লীগ-২০২৩ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার কুয়েতের আল রাই ক্রিকেট গ্রাউন্ডে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টে অংশ নেয় ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও শ্রীলংকাসহ বিভিন্ন দেশের প্রবাসীদের মোট চল্লিশটি দল। দীর্ঘ এক বছর ধরে চলা এ টুর্নামেন্টে ভারতের দুটি দল ফাইনালে ওঠে। দুপুর দুইটায় প্রায় ৫০ ডিগ্রি তাপমাত্রা উপেক্ষা করে মাঠে নামে এপি এলিভেন এবং চেন্নাই ফায়ার বয়েজ। এতে ছয় উইকেটে জয় পায় চেন্নাই ফায়ার বয়েজ। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ সরওয়ার্দী সারোয়ার এর সভাপতিত্বে খেলা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন। এতে প্রধান অতিথি ছিলেন, বিজনেস কাউন্সিল এর ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আজিজ। বিশেষ অতিথি ছিলেন, সংগঠনের উপদেষ্টা হোসেন আহমদ আজিজ, বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের সভাপতি মঈন উদ্দিন সরকার সুমন, পরিচালক আবুল হোসেন ও কাসাদুলসহ অনেকে। এসময় ক্রিকেট অ্যাসোসিয়েশন ও প্রেসক্লাবের পক্ষ থেকে সংবাদকর্মী এবং বিভিন্ন মিডিয়াকে সম্মাননা দেওয়া হয়। এমন আয়োজনের প্রশংসা করেছেন স্থানীয়সহ বিভিন্ন দেশের অভিবাসীরাও।

post
আন্তর্জাতিক

গাজা যুদ্ধবিরতির প্রস্তাব জাতিসংঘে পাস

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের দেয়া গাজা যুদ্ধবিরতির প্রস্তাব জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাস হয়েছে। এতে ১৫ সদস্যের মধ্যে প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে ১৪টি। তবে ভোট দেয়া থেকে বিরত ছিল রাশিয়া। গত ৩১ মে গাজায় তিন ধাপে যুদ্ধবিরতি কার্যকরের এ প্রস্তাব দেন বাইডেন। সোমবার প্রস্তাবটির ওপর নিরাপত্তা পরিষদে ভোটাভুটি হয়। তবে,এমন সময় গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব পাস হলো, যখন ইসরায়েলের নির্বিচার হামলায় সেখানে ৩৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। অবরুদ্ধ গাজা উপত্যকার অর্ধেক ঘরবাড়ি ও স্থাপনা ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছে জাতিসংঘ। এদিকে, ইসরায়েল ও হামাসকে অবিলম্বে যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেয়ার আহ্বান জানিয়েছেন, জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের দূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ড। যুদ্ধবিরতির এই প্রস্তাবকে নতুন সুযোগ বলেও অভিহিত করেছেন তিনি।

post
এনআরবি বিশ্ব

লন্ডনে শুভ বুদ্ধ পূর্ণিমা পালিত

বাংলাদেশ বুদ্ধিস্ট এসোসিয়েশন ইউকের উদ্যোগে পূর্ব লন্ডনের বুস্ট কালচারাল সেন্টারে উদযাপিত হয়েছে শুভ বুদ্ধ পূর্ণিমা। দিনব্যাপী এ অনুষ্ঠান শুরু হয় বুদ্ধ স্নানের মাধ্যমে। এরপর অনুষ্ঠিত হয় আটাশ বুদ্ধ পূজা, সংঘদান ও অষ্টপরিস্কার দান। প্রথম পর্বে পঞ্চশীল প্রার্থনা করেন অভি বড়ুয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. নাগসেন ভিক্ষু। এতে প্রধান অতিথি ছিলেন, কানাডা থেকে আগত ইন্টারন্যাশনাল স্পিকার অন মাইন্ডফুলনেস ও ফাউন্ডার অফ কেনাডিয়ান মাইন্ডফুল ড. ভান্তে শরণাল। দ্বিতীয় পর্ব শুরু হয় মঙ্গলাচরণের মাধ্যমে। মঙ্গলাচরণ করেন নির্ঝর বড়ুয়া কাব্য। পঞ্চশীল প্রার্থনা করেন সহ-সভাপতি বাবু উদয়ন বড়ুয়া। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন লাবনী বড়ুয়া, মুন্নি বড়ুয়া, নন্দিতা বড়ুয়া, সুতপা ও সমনজয় বড়ুয়া। তবলায় সহযোগিতা করেন পিয়াস বড়ুয়া। এতে স্বাগত বক্তব্য রাখেন, উদযাপনী কমিটির আহ্বায়ক অভি বড়ুয়া, দীপক বড়ুয়া এবং সংগঠনের সভাপতি বাবু সুজন বড়ুয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কানাডা থেকে আগত অপরুপ বড়ুয়া ও বাংলাদেশ থেকে আগত বিদ্যুৎ বড়ুয়া।

post
সংবাদ

তদন্ত কমিটিকে আরও পাঁচ কর্মদিবস সময়

মালয়েশিয়ায় বিপুল সংখ্যক কর্মী যেতে না পারার কারণ খুঁজতে গঠিত তদন্ত কমিটিকে আরও পাঁচ কর্মদিবস সময় দেওয়া হয়েছে। এমনটা জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। মঙ্গলবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন। তিনি বলেন,এখন মালয়েশিয়া যেতে না পারা ৩ হাজার কর্মী অভিযোগ করেছেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কর্মসংস্থান অনুবিভাগ নূর মো. মাহাবুবুল হককে প্রধান করে সাত কর্মদিবসে মালয়েশিয়ার নির্ধারিত সময়ে কর্মী না যেতে পারার কারণ খুঁজে বের করার দায়িত্ব দেওয়া হয়েছে । তদন্ত কমিটির বিষয়ে কোনো অগ্রগতি আছে কিনা-জানতে চাওয়া হলে মন্ত্রী বলেন, আমরা রিপোর্ট নিচ্ছি। ঈদের পরে রিপোর্ট নিয়ে বসার কথা জানান মুন্ত্রী । এ সময় সাংবাদিকদরে প্রশ্নের জবাবে দুবাই কাতার ওমান তিন দেশে শ্রমবাজার আরো গতিশীল করার চেষ্টা করা হচ্ছে বলেও জানান মন্ত্রী ।

post
অভিবাসন

কুয়েতে অবৈধ প্রবাসীদের চাকরি দিলে জেল

কুয়েতে অবৈধ প্রবাসীদের চাকরি বা থাকার জায়গা দিলে ৬ মাসের জেল অথবা ৬০০ কুয়েতি দিনার জরিমানা করা হবে। একই সঙ্গে অবৈধ প্রবাসীকে ফিঙ্গার ব্লক করে, নিজ দেশে ফেরত পাঠানো হবে। যার ফলে ওই ব্যক্তি আর কখনোই কুয়েতে প্রবেশ করতে পারবে না বলে জানিয়েছে, দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সম্প্রতি কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রেসিডেন্সি অ্যাফেয়ার্স জেনারেল বিভাগের পরিচালক ব্রিগেডিয়ার ইউসেফ আল-আয়ুব এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন,কুয়েতে ৩ মাস ব্যাপী চলমান সাধারণ ক্ষমার মেয়াদ আগামী ১৭ জুন শেষ হবে। ওই সময়ের মধ্যে যারা সাধারণ ক্ষমার সুযোগ গ্রহণ করে আকামা নবায়ন করবে না অথবা কুয়েত ত্যাগ করবে না,তাদের বিরুদ্ধে কুয়েতে বসবাসের আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তারের জন্য নিবিড় অভিযান চালানো হবে। যেসব কোম্পানি শ্রমিক নিয়োগ দেয়ার পর চাকরি দেয় না, ওইসব কোম্পানিকে ব্লাকলিস্ট করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

post
এনআরবি বিশ্ব

সুন্দরবন কল্যান সমিতি ফ্রান্স’র পূর্নাঙ্গ কমিটি

সুন্দরবন কল্যান সমিতি ফ্রান্স এর ২০২৪-২৬ সালের পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে । রাজধানী প্যারিসের একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে এ কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটি ঘোষণা করেন সংগঠনের প্রধান উপদেষ্টা, প্রতিষ্ঠাতা সভাপতি এমদাদুল হক স্বপন। সংগঠনের সাবেক সভাপতি জাহিদ আকনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাবেক সাধারণ সম্পাদক হেলাল বেপারী। নতুন কমিটিতে সভাপতি হয়েছেন শাহাদাত হোসেন রনি ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম এবং পৃষ্ঠপোষক ডা: এম,এ,আজিজ। কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্যরা হলেন,জাকির হোসেন,শেখ কামরুজ্জামান নান্নু,আলম বয়াতি,এনামুল হক, ওয়ালিদ হোসেন ও আবু হানিফ। এছাড়াও, সিনিয়র সহ-সভাপতি হেলাল উদ্দিন, সহ-সভাপতি নাসির আহমেদ, জাহাঙ্গীর লাহারী, নজরুল ইসলাম বাইজিদ,শাহ আলম, শাহাদাত হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক জামাল শরীফ,আসিফ হাওলাদার, তারেক মাহমুদ, ডা: খলিলুর রহমান,সাংগঠনিক সম্পাদক আবু তাহের,রিয়াজুল ইসলাম রিপন ,প্রচার সম্পাদক তারেক শিকদার ও কোষাধ্যক্ষ জহিরুল ইসলাম আরিফ।

post
সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে প্রবাসীর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বজ্রপাতে মো: সোহাগ নামে এক সৌদি প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার বীরগাঁও ইউনিয়নের বাইশমৌজা বাজারের পাশে আব্দুল্লাহ্ চড়ে এ ঘটনা ঘটে। নিহত সোহাগ কৃষ্ণনগর ইউনিয়নের সাতঘর হাটির আব্দুস সালামের ছেলে। বিয়ের জন্য তিনমাস আগে ছুটিতে আসেন তিনি। নিহতের স্বজনেরা জানান,সকালে সোহাগ বাইশমৌজা বাজারের পাশে আব্দুল্লাহ্ চড়ে ১০/১৫টি মহিষকে ঘাস খাওয়াচ্ছিল। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলে সে মারা যায়। পরে পরিবারের লোকজন খবর পেয়ে মরদেহ বাড়িতে নিয়ে আসে। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মাহাবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

post
সংবাদ

নতুন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান; প্রজ্ঞাপন জারি

বাংলাদেশ সেনাবাহিনীর নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন চিফ অব জেনারেল স্টাফ ওয়াকার-উজ-জামান। তাঁকে লেফটেন্যান্ট জেনারেল থেকে জেনারেল পদে পদোন্নতি দিয়ে ২৩ জুন থেকে তিন বছরের জন্য সেনাপ্রধানের দায়িত্ব দিয়েছে সরকার। প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মঙ্গলবার (১১ জুন) রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব নাহিদা পারভীন। ওয়াকার-উজ-জামান সেনাপ্রধানের দায়িত্বে জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের স্থলাভিষিক্ত হবেন। প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামানকে আগামী ২৩ জুন অপরাহ্ন থেকে জেনারেল পদ পদোন্নতি প্রদানপূর্বক প্রতিরক্ষা বাহিনীসমূহের প্রধানদের (নিয়োগ, বেতন, ভাতা এবং অন্যান্য সুবিধা) আইন ২০১৮ অনুসারে তিন বছরের জন্য সেনাবাহিনী প্রধান হিসেবে নিয়োগ করা হলো। এর আগে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)এক বিজ্ঞপ্তিতে জানায়, আগামী ২৩ জুন অপরাহ্ন থেকে বিএ-২৯০২ লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস)-কে জেনারেল পদবিতে পদোন্নতি প্রদানপূর্বক ওই তারিখ অপরাহ্ন থেকে ৩ বছরের জন্য সেনাবাহিনী প্রধান পদে নিয়োগ দেওয়া হয়েছে। গত বছরের ২৯ ডিসেম্বর সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ বা সিজিএস হন লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান। এর আগে তিনি সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার ছিলেন।

post
অভিবাসন

টাম্বো বিমানবন্দরে ১৩ বাংলাদেশি আটক

দক্ষিণ আফ্রিকার টাম্বো আন্তর্জাতিক বিমানবন্দরে অনিয়মিত ২৫ অভিবাসীকে আটক করে, নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে দেশটির বর্ডার ম্যানেজমেন্ট অথরিটি-বিএমএ। আটককৃতদের মধ্যে ১৩ জন বাংলাদেশি, তিনজন পাকিস্তানি, একজন নাইজেরিয়ান ও চারজন ঘানার নাগরিক রয়েছে। এছাড়াও,কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় এসময় আরও কয়েকজন বিদেশিকে নিজ দেশে ফেরত পাঠানো হয়। দক্ষিণ আফ্রিকার অভিবাসন আইন লঙ্ঘন করা ভ্রমণকারীদের জন্য কঠোর সতর্কতা জারি করে বিবৃতি দিয়েছেন, বিএমএ কমিশনার ডা. মাইকেল মাসিয়াপাতো। এজন্য অতিরিক্ত ৪০০ জুনিয়র বর্ডার গার্ড মোতায়েনের পাশাপাশি বিএমএ কার্যক্রম জোরদার করার কথাও জানান মাসিয়াপাতো। এর আগে মঙ্গলবার টাম্বো আন্তর্জাতিক বিমানবন্দরে ২৫ অবৈধ যাত্রীকে আটক করে ইমিগ্রেশন বিভাগ।

post
এনআরবি বিশ্ব

নোয়াখালী ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দোয়া মাহফিল

নোয়াখালী ওয়েলফেয়ার সোসাইটি বাহরাইনের সহ সভাপতি নজরুল ইসলাম মানিক ও সহ সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান মামুনের মাতা এবং সংগঠনের সদস্য আলমগীর হোসেনের পিতার মাগফিরাত কামনায় শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দেশটির রাজধানী মানামায় বাংলাদেশ কার্গো অফিসে সংগঠনের সিনিয়র সহ সভাপতি তাজ উদ্দিনের সভাপতিত্বে এ আয়োজন করা হয়। সাংগঠনিক সম্পাদক মাসুদ আলমের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন জাকির হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী ওয়েলফেয়ার সোসাইটির সহ সভাপতি হারুন অর রসিদ। গেস্ট অব অনার ছিলেন সহ সভাপতি নজরুল ইসলাম মানিক। বিশেষ অতিথি ছিলেন সাধারন সম্পাদক আহছান উল্যাহ মাসুদ। এ ছাড়াও উপস্থিত ছিলেন হাসান রিয়াদ,আমিনুল হক সুমন, সাংগঠনিক সম্পাদক মাসুদ আলম,মামুন, মনিরুল ইসলাম, মীর হোসেন সুজন, আব্দুল মান্নান, জাকির হোসেন, হেলাল উদ্দিন,শাহ আকরাম, মিরাজ,শওকত বা্বর সুমন, আলমগীর হোসেন,আব্দুল মতিন, আলমগীর ও খোরশেদ আলমসহ অনেকে।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.