টরেন্টোতে কমরেড রনো স্মরণে নাগরিক স্মরণসভা
বাংলাদেশের কমিউনিস্ট আন্দোলনের অন্যতম পুরোধা, বিশিষ্ট মার্কসবাদী তাত্ত্বিক ও লেখক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র কেন্দ্রীয় কমিটির অন্যতম উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা কমরেড হায়দার আকবর খান রনোর নাগরিক স্মরণসভায় অনুষ্ঠিত হয়েছে।কানাডার স্থানীয় সময় সন্ধ্যা ৬ টায় টরেন্টোর হোপ চার্চ মিলনায়তনে প্রগতিশীল গণতান্ত্রিক উদ্যোগ (পিডিআই) কানাডা আয়োজিত নাগরিক স্মরণসভায় কমিউনিটির বিশিষ্ট নাগরিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, রাজনীতিবিদসহ অনেকেই বক্তব্য রাখেন। পিডিআই সভাপতি আজফর সৈয়দ ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠিত শোকসভায় আরও বক্তব্য রাখেন- পিডিআই নেতা মাহবুব আলম, বিদ্যুৎ রঞ্জন দে, আজিজুল মালিক, ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর, কমরেড রনোর বন্ধু ওয়াহিদ আসগর, কবি দেলোয়ার এলাহি, ড. জসিমউদদীন, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি ফখরুল ইসলাম চৌধুরী মিলন, উদীচী কানাডার সভাপতি সুভাস দাস, টরেন্টো ফিল্ম ফোরামের সভাপতি এনায়েত করিম বাবুল, বাংলাদেশ থেকে আগত জাসদ যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন, সাবেক ছাত্রমৈত্রী নেতা বেনজির আহমেদ।
