বিনোদন

এইডসের খবরে বিব্রত মমতাজ

post-img

সম্প্রতি বিদেশ ঘুরে নানা অনুষ্ঠানে অংশ নিয়েছেন ফোক সম্রাজ্ঞী খ্যাত জনপ্রিয় কণ্ঠশিল্পী ও সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম। যুক্তরাষ্ট্রে একাধিক স্টেজ শোতেও অংশ নিয়ে শ্রোতাদের মাতিয়েছেন এই শিল্পী। দেশেও ফিরেছেন তিনি। এরই মধ্যে গুঞ্জন ওঠে,এইডসে আক্রান্ত হয়েছেন এই গায়িকা!

সামাজিক মাধ্যমে এমন গুঞ্জন ছড়িয়ে পড়ার পর বিষয়টি মমতাজের কানে পৌঁছায়। পরে এ নিয়ে মুখ খোলেন ফোক সম্রাজ্ঞী।

মমতাজ জানান, এইডস হওয়ার গুজব নিয়ে বিব্রত তিনি। বলেন, ‘এত সব কাজের ভিড়ে সামলাতে হচ্ছে নানা ধরনের মিথ্যাচার। শুনলাম, আমার নাকি এইডস হয়েছে! বিষয়টি বিব্রতকর।’

এই গুণী শিল্পী আরও বলেন, ‘আল্লাহর রহমতে আমি সুস্থ ও খুব ভালো আছি। আর সে কারণেই স্টেজ শো নিয়ে দেশ-বিদেশ ঘুরে বেড়াতে পারছি। যারা এসব মিথ্যা কিংবা গুজব ছড়াচ্ছে তাদের সুবুদ্ধির উদয় হোক।’


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.