খেলা

বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন কুয়েতের লীগ

post-img

বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন কুয়েতের উদ্যোগে চ্যাম্পিয়ন লীগ-২০২৩ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার কুয়েতের আল রাই ক্রিকেট গ্রাউন্ডে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টে অংশ নেয় ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও শ্রীলংকাসহ বিভিন্ন দেশের প্রবাসীদের মোট চল্লিশটি দল। দীর্ঘ এক বছর ধরে চলা এ টুর্নামেন্টে ভারতের দুটি দল ফাইনালে ওঠে। দুপুর দুইটায় প্রায় ৫০ ডিগ্রি তাপমাত্রা উপেক্ষা করে মাঠে নামে এপি এলিভেন এবং চেন্নাই ফায়ার বয়েজ। এতে ছয় উইকেটে জয় পায় চেন্নাই ফায়ার বয়েজ। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ সরওয়ার্দী সারোয়ার এর সভাপতিত্বে খেলা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন। এতে প্রধান অতিথি ছিলেন, বিজনেস কাউন্সিল এর ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আজিজ। বিশেষ অতিথি ছিলেন, সংগঠনের উপদেষ্টা হোসেন আহমদ আজিজ, বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের সভাপতি মঈন উদ্দিন সরকার সুমন, পরিচালক আবুল হোসেন ও কাসাদুলসহ অনেকে। এসময় ক্রিকেট অ্যাসোসিয়েশন ও প্রেসক্লাবের পক্ষ থেকে সংবাদকর্মী এবং বিভিন্ন মিডিয়াকে সম্মাননা দেওয়া হয়। এমন আয়োজনের প্রশংসা করেছেন স্থানীয়সহ বিভিন্ন দেশের অভিবাসীরাও।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.