post
প্রযুক্তি

ন্যাশনাল স্টিম অলিম্পিয়াড ২০২৩ এর সমাপণী ও গ্র্যান্ড ফিনালে ৬ জুলাই

আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিকস,বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল, শিল্পকলা এবং গণিত (STEAM) বিষয়ে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী আয়োজন ন্যাশনাল স্টিম অলিম্পিয়াড ২০২৩ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে । আগামী (৬ জুলাই) বেলা ৩টায় ঢাকা শাহবাগ জাতীয় জাদুঘরে অনুষ্ঠিত হতে যাচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় ও আইটেসারেক্ট টেকনোলজির উদ্যোগে ন্যাশনাল স্টিম অলিম্পিয়াড ২০২৩ এর সমাপণী ও গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠান। বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল, শিল্পকলা এবং গণিত (STEAM) বিষয়ে শিক্ষার্থীদের ব্যতিক্রমী ও উদ্ভাবনী প্রতিভা প্রদর্শনের জন্য এই জমকালো অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে আগত প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যান মন্ত্রী এবং ন্যাশনাল স্টিম অলিম্পিয়াডের প্রধান পৃষ্ঠপোষক ডা: দীপু মনি, এম.পি।অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ন্যাশনাল স্টিম অলিম্পিয়াডের আহ্বায়ক ও প্রধান উপদেষ্টা ইউজিসি'র সদস্য প্রফেসর ড. সাজ্জাদ হোসেন।সকাল ৯ টা থেকে কুইজ এবং প্রজেক্ট প্রদর্শনী শুরু হবে এবং দুপুর ৩ টা থেকে সমাপণী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হবে। সারাদেশ থেকে হাজার হাজার শিক্ষার্থী, শিক্ষকবৃন্দ সহ ইন্ডাস্ট্রিয়ালিস্টরা প্রোগ্রামে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক আব্দুল হামিদ। বিভিন্ন শিক্ষাবিদরা মনে করছেন, ন্যাশনাল স্টিম অলিম্পিয়াড ২০২৩ তরুণদের প্রতিভার উন্মেষ ঘটানোর জন্য একটি অসাধারণ আয়োজন। উদ্ভাবন ও বুদ্ধিবৃত্তিক চর্চার সংস্কৃতি গড়ে তোলার মাধ্যমে চতুর্থ শিল্পবিপ্লবের উপযোগী দক্ষ জনশক্তি ও স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য এ ধরনের প্রতিযোগিতার প্রতিবছর আয়োজন করা উচিত। ০৬ টি ভিন্ন ভিন্ন লেভেলের শিক্ষার্থীরা মোট ০৮ টি বিভাগে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। সকাল ৯ থেকে দুপুর ২ টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।আয়োজকরা জানান, চতুর্থ শিল্প বিপ্লব সংশ্লিষ্ট বিভিন্ন দক্ষতার ওপর গুরুত্ব আরোপ করে আসন্ন চ্যালেঞ্জ ও পরিবর্তনের জন্য প্রস্তুতি গ্রহণে শিক্ষার্থীদের সচেতনতা ও দক্ষতা উন্নয়নে উৎসাহিত করাই ন্যাশনাল স্টিম অলিম্পিয়াডের মিশন ও ভিশন।তাঁরা বলেন, পাঁচটি বিষয়ের উপর জোড় দিয়ে এই অলিম্পিয়াড আয়োজন করা হয়েছে। এর মধ্যে আছে তরুণদের মধ্যে স্টিম (সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, আর্টস, ম্যাথম্যাটিকস) সচেতনতা বৃদ্ধি ও দক্ষ জাতি গঠনে সহায়তা করা। কলকারখানা ও বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে চতুর্থ শিল্প বিপ্লবের সুযোগ কাজে লাগানোর মাধ্যমে ব্যাপক উন্নতি সাধনে তরুণদের উপযোগী করে তোলা। স্টিম সম্পর্কিত বিষয়গুলোতে উচ্চশিক্ষা, সমস্যা সমাধান, উদ্ভাবন ও গবেষণায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করা। শিক্ষার্থীদের স্মার্ট বাংলাদেশ ২০৪১ রূপকল্প বাস্তবায়নে অবদান রাখতে অনুপ্রেরণা দেওয়া। শিক্ষার্থীদের হাতে কলমে ব্যবহারিক শিক্ষার প্রতি আগ্রহী করে তোলার পাশাপাশি মানবিক ও দায়িত্বশীল হতে সহায়তা করাও এ আয়োজনের উদ্দেশ্য।এর আগে, শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় দেশে সব স্তরের ছাত্র-ছাত্রীদের নিয়ে গত ১৫ মার্চ থেকে শুরু হয় ন্যাশনাল স্টিম অলিম্পিয়াড-২০২৩ প্রতিযোগিতা।

post
এনআরবি বিশ্ব

স্কটল্যান্ড-বাংলাদেশের মধ্যে শিক্ষাগত সম্পর্ক উন্নয়নে পদক্ষেপ নেবে সিপিজি

স্কটিশ পার্লামেন্টে অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ বিষয়ক ক্রস পার্টি গ্রুপের সিপিজি-বাংলাদেশ সভা। ২৪ জুন পার্লামেন্টের মিটিং রুম ১ এ অনুষ্ঠিত সভায় স্কটীশ বাংলাদেশী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবৃন্দ এ অনুষ্ঠানে যোগ দেন। সিপিজি - বাংলাদেশ এর কনভেনর লোদিয়ান এমএসপি ফয়ছল চৌধুরী এমবিই- র পরিচালনায় সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডেপুটি আহ্বায়ক মাইলস ব্রিগস এমএসপি, যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম, ব্রিটিশ কাউন্সিল স্কটল্যান্ডের পরিচালক পিটার ব্রাউন, স্টার্লিং বিশ্ববিদ্যালয়ের পিএইচডি ফেলো ড. ইব্রাহিম রশিদ ।সভায় এমএসপি ফয়ছল চৌধুরী এমবিই এবং এমএসপি ব্রিগস বিগত কার্যক্রমের নানা অগ্রগতি তুলে ধরতে গিয়ে বলেন যে, 'তারা ইতিমধ্যে স্কটিশ বিশ্ববিদ্যালয় গুলোর সাথে কথোপকথন শুরু করেছেন এবং বিশেষত কৃষি, জলবায়ু পরিবর্তন এবং ফিশিং সেক্টরে শিক্ষা ও গবেষণা সহযোগিতা মুলক নানা দ্বিপাক্ষিক কার্যক্রমের সম্ভাবতা নিয়ে মতবিনিময় করেছেন। এমএসপি ফয়ছল চৌধুরী এমবিই বলেন, "সিপিজি স্কটল্যান্ড ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক স্বার্থ সংশিষ্ট বিষয়ে সম্পর্ক গড়ে তোলতে কাজ করে যাবে” "স্কটিশ এবং বাংলাদেশি বিশ্ববিদ্যালয় গুলির মধ্যে একটি শিক্ষাও গবেষনা বিনিময় কর্মসুচী চালু করার ব্যাপারে আমরা আশাবাদী, সেক্ষেত্রে ঢাকায় বিভিন্ন স্কটিশ বিশ্ববিদ্যালয়ের একটি ক্যাম্পাস চালু হতে পারে। আমরা ইতিমধ্যে স্কটিশ ইউনিভার্সিটি এবং ব্রিটিশ কাউন্সিলের সাথে এ ব্যাপারে যোগাযোগ শুরু করেদিয়েছি। তাছাড়া বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশী হাই কমিশনার সাইদা মুনাতাসনিমের সাথে এ ব্যাপারে আলোচনা চলমান রয়েছে” হাইকমিশনার সাইদা মুনা তাসনিম বক্তব্য প্রদান কালে বাংলাদেশ সরকার কতৃক সাম্প্রতিক কালে গৃহীত নানা জাতীয় উন্নয়ন কর্মসুচী সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ৪ জানুয়ারি কারাগার থেকে মুক্তি পেয়ে লন্ডন সফরে যান এবং ১৯৭১ সালে মূল্যবোধের উপর ভিত্তি করে বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্কের বিষয়ে কথা বলেছিলেন। এই ঐতিহাসিক সফর ছিল একটি বড় পদক্ষেপ। এর সাধারণ মূল্যবোধের ভিত্তিতে যুক্তরাজ্য এবং স্কটল্যান্ডের সাথে মহান বন্ধুত্বে গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, অন্তর্ভুক্তিমূলক সমাজ, সামাজিক ন্যায়বিচার ও সমতা বিষয়সমূহের দিকগুলো কথা বলেছিলেন। সেই ধারাবাহিকতায় বিগত ৫২ বছর ধরে দ্বিপাক্ষিক সম্পর্ক ক্রমবর্ধমানভাবে বৃদ্ধি পেতে থাকে।সভায় আরও উপস্থিত ছিলেন, ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ হযরত আলী খান, কমার্শিয়াল কাউন্সিলর তানভীর মোহাম্মদ আজিম, সহকারী প্রতিরক্ষা উপদেষ্টা উইং কমান্ডার মোহাম্মদ সাইফুর রহমান ও কাউন্সেলর (রাজনৈতিক) মৌমিতা জিনাত। 

post
বাংলাদেশ

রাজধানীতে ৫ মৌসুমি চামড়া ব্যবসায়ীকে জরিমানা

অননুমোদিতভাবে কাঁচা চামড়া কেনাবেচা করায় রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় ৫ মৌসুমি চামড়া ব্যবসায়ীকে ৪৭ হাজার টাকা জরিমানা করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৭ জুন) এ তথ্য জানান দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের। আবু নাছের জানান, রাস্তার ওপর ট্রাক, ভ্যান বসিয়ে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি এবং অননুমোদিতভাবে কাঁচা চামড়া বেচাকেনা করায় রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় ৫ মৌসুমি চামড়া ব্যবসায়ীকে ৫ মামলায় ৪৭ হাজার টাকা জরিমানা করেছেন ডিএসসিসির অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহম্মদ শফিকুল ইসলাম।

post
এনআরবি চাকুরী

স্নাতক পাসে ব্র্যাক ইউনিভার্সিটিতে চাকরি

ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘সিনিয়র অফিসার/অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ০১ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক ইউনিভার্সিটি বিভাগের নাম: আউটরিচ অ্যান্ড স্টুডেন্ট রিক্রুইটমেন্ট পদের নাম: সিনিয়র অফিসার/অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদসংখ্যা: নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অভিজ্ঞতা: ০২ বছর বেতন: আলোচনা সাপেক্ষে চাকরির ধরন: ফুল টাইম প্রার্থীর ধরন: নারী-পুরুষ বয়স: নির্ধারিত নয় কর্মস্থল: ঢাকা আবেদনের নিয়ম: আগ্রহীরা BRAC University এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময়: ০১ জুলাই ২০২৪

post
বিনোদন

তুফান নিয়ে সতর্ক করলেন শাকিব

বছর ঘুরে আবারও চলে আসলো কোরবানির ঈদ। আর এই উৎসবকে ঘিরেই ঢালিউডে এবার মুক্তি পাচ্ছে পাঁচ-পাঁচটি চলচ্চিত্র। এর মধ্যে অন্যতম আলোচনায় রয়েছে রায়হান রাফীর নির্মিত শাকিব খানের তুফান। ঈদের দিন সোমবার দেশের প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পেয়েছে চলচ্চিত্রটি। গত বছর কোরবানির ঈদে মুক্তি পায় একই নির্মাতার সিনেমা ‘সুড়ঙ্গ’। তবে প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তির পরপরই পাইরেসির কবলে পরে। একদল কুচক্রী উদ্দেশ্যপ্রণোদিতভাবে সুড়ঙ্গ সিনেমার দৃশ্য ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয় সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান। তাই এ বছরের কোরবানির ঈদে মুক্তি পাওয়া তুফান চলচ্চিত্রের পাইরেসি ঠেকাতে সতর্ক বার্তা দিয়েছেন ঢালিউড কিং শাকিব খান। রোববার রাতে সামাজিক মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেন এই নায়ক। সেখানে বাংলা চলচ্চিত্রের ক্ষতি নিরসনে হলে এসে সিনেমা দেখার আহ্বান জানান তিনি। সেই ভিডিওতে তুফান চলচ্চিত্রের শাকিব খানের অ্যাকশন কিছু দৃশ্য দেখা যায়। এর মাঝেই আলাদা ক্যামেরায় ধরা দেন শাকিব। শুরু করেন পাইরেসি নিয়ে তার সতর্কতামূলক বক্তব্য। এ সময় শাকিবকে বলতে শোনা যায়, ‘আশা করছি এবার সবাই বন্ধু বান্ধব, স্বজন সবাই দলে দলে দেখতে আসবেন ’তুফান’ এবং খুব উপভোগ করবেন। কিন্তু, আমি একটু চিন্তিত; যদি ’তুফান’ পাইরেসি হয়ে যায়? পাইরেসির কারণেই প্রযোজক, পরিচালক , শিল্পী কলাকুশলী- সর্বোপরি পুরো বাংলা চলচ্চিত্রই অনেক ক্ষতিগ্রস্থ হচ্ছে। ধ্বংসের দিকে চলে যাচ্ছে। তাই রুখে দিন পাইরেসি।’

post
বিনোদন

ঈদের দিনে বাংলাদেশের আরেকটি জয়

বাংলাদেশের মতো সিঙ্গাপুরেও ঈদ পালিত হয়েছে আজ (সোমবার)। এদিন সকালে বিশ্বকাপের সুপার এইট নিশ্চিত করা জয়ে দেশের মানুষের আনন্দ বাড়িয়েছিল ক্রিকেট দল। একই দিন ম্যাচ ছিল বাংলাদেশ অনূর্ধ্ব-২১ পুরুষ হকি দলেরও। সিঙ্গাপুরে ম্যাচটির আগে খেলোয়াড়-কোচরা ঈদের নামাজ আদায় করে স্টেডিয়ামে যান। পরে বাংলাদেশের যুবারা জুনিয়র এএইচএফ কাপে শ্রীলঙ্কাকে ৫-০ গোলে পরাজিত করেছে। একই টুর্নামেন্টে বাংলাদেশ সাত বছর আগে শ্রীলঙ্কাকে ৭-০ গোলে হারিয়েছিল। এর আগে কাল (রোববার) স্বাগতিক সিঙ্গাপুরকে ৭-০ গোলে উড়িয়ে সিরিজের যাত্রা শুরু করেছিল লাল সবুজের প্রতিনিধিরা। আজকের প্রতিপক্ষ শ্রীলঙ্কাও ছিল দুর্বল। তবে আজ গোলের ব্যবধান বেশি হয়নি। ম্যাচের প্রথম গোলের জন্য ২৫ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় বাংলাদেশকে। পেনাল্টি স্ট্রোক থেকে আমিরুল দলের লিড এনে দেন।

post
বাংলাদেশ

পাহাড়ি ঢলে পানির নিচে সিলেট

অবিরাম বর্ষণ আর পাহাড়ি ঢলে সিলেট নগরীসহ বেশ কয়েকটি উপজেলা প্লাবিত হয়েছে। ঈদের দিন ভোররাতে আকস্মিকভাবে সৃষ্ট এই বন্যায় ভোগান্তিতে পড়েছেন সিলেটের মানুষজন। বাসা বাড়িতে পানি প্রবেশ করার পাশাপাশি অনেক মানুষ ভোগান্তিতে পড়েছেন কুরবানির জন্য ক্রয় করা পশু নিয়ে। ঘরবাড়ি ও রাস্তাঘাটে হাঁটু থেকে কোমর পানি থাকায় অনেকেই ঈদের নামাজ আদায় করতে পারেননি। সেই সঙ্গে কুরবানির পশুকে বন্যার পানি থেকে রক্ষা করতে দিশেহারা হয়ে পড়েন অনেকেই। সোমবার (১৭ জুন) ভোররাতে সিলেটের বেশ কয়েকটি এলাকায় প্লাবন হওয়ার পর অনেকেই ঈদের নামাজ ও কুরবানি দিতে পারেননি। সিলেট নগরীর লালাদিঘির পার এলাকার বাসিন্দা শাহজাহান আজীজ বলেন, আমার বাড়ির ঊঠানে ও ঘরে পানি। আমরা কোরবানির জন্য পশু কিনেছিলাম। আজ সকালের যে অবস্থা ছিল তাতে কোরবানি দিতে পারিনি। সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজিব হোসেন বলেন, রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত ১৭৩ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আর সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত বৃষ্টির পরিমাণ ছিল ৮৬ মিলিমিটার।

post
দূতাবাস খবর

সুইজারল্যান্ডে ইউক্রেইন শান্তি সম্মেলন অনুষ্ঠিত

সুইজারল্যান্ডে ১০০ টিরও বেশি দেশ ও সংগঠনের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ইউক্রেইন শান্তি সম্মেলন। কয়েক ডজন দেশ এ সম্মেলনে রাশিয়ার শুরু করা যুদ্ধ অবসানে যে কোনও শান্তিচুক্তির ভিত্তি হিসাবে ইউক্রেইনের ভূখন্ডগত অখন্ডতাকে সমর্থন দিয়েছে। দুই দিনের এই সম্মেলন শেষের চূড়ান্ত ঘোষণাপত্রে ইউক্রেইন যুদ্ধে ব্যাপক ধ্বংসযজ্ঞ এবং মানুষের দুর্ভোগের জন্য রাশিয়ার কড়া সমালোচনা করা হয়েছে। তবে ভারত, দক্ষিণ আফ্রিকা এবং সৌদি আরবসহ কয়েকটি দেশ এ ঘোষণাপত্র সই করেনি। বিবিসি জানায়, ইউক্রেইন যুদ্ধ শেষ করতে সহায়ক একটি প্রক্রিয়ায় যত বেশি সম্ভব সমর্থন জোগাড়ের উদ্দেশে আয়োজন করা হয়েছিল এই শান্তি সম্মেলন। বহু দেশ এবং সংগঠন যোগ দিলেও এ সম্মেলনে রাশিয়াকে আমন্ত্রণ জানানো হয়নি এবং রাশিয়ার সবচেয়ে বড় সমর্থক দেশ চীন সম্মেলনে উপস্থিত ছিল না। সে কারণে এই সম্মেলন কতটুকু সার্থক হল তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন অনেকেই।

post
বাংলাদেশ

অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার আহ্বান

কোরবানির তাৎপর্য ও মর্মাথ অনুবাধন করে সমাজে শান্তি ও কল্যাণের পথ রচনার আহ্বান জানিয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি এ আহ্বান জানান। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের নিদর্শনে ভাস্বর পবিত্র ঈদুল আজহা। সংযম ও ত্যাগের মানসিকতায় উজ্জীবিত হওয়ার কোনো বিকল্প নেই। সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলে জানান ওবায়দুল কাদের। এসময় দল-মত নির্বিশেষে সবাইকে একটি অসাম্প্রদায়িক-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলায় কাজ করার আহ্বান জানান তিনি।

post
অভিবাসন

গ্রীস কোস্ট গার্ডের বিরুদ্ধে অভিবাসী হত্যার অভিযোগ

গ্রীসের কোস্ট গার্ডের বিরুদ্ধে গত তিন বছরে প্রায় ৪৩ জন মাইগ্রেন্টকে হত্যার অভিযোগ উঠেছে। এর মধ্যে সম্প্রতি নয়জনকে সমুদ্রের পানিতে ফেলে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন প্রত্যক্ষদর্শীরা। তবে গ্রীস কোস্ট গার্ড অভিযোগ অস্বীকার করেছে। তাদের সাবেক এক সিনিয়র অফিসার বলেছেন, তিনি ১২ জন ইমিগ্রান্টকে নৌকাতে তুলতে দেখেছেন। যারা আর ফিরে আসেনি। এ ঘটনাকে তিনি আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘন বলে অভিহিত করেছেন। ইমিগ্রান্টদের জোরপূর্বক বের করে দেয়ার অভিযোগ গ্রীস সরকারের বিরুদ্ধে দীর্ঘ দিনের। এবার প্রতক্ষ্যদর্শীদের সাক্ষ্য প্রমানের মধ্য দিয়ে বিবিসির অনুসন্ধানে চাঞ্চল্যকর এ তথ্য উঠে এসেছে। বিবিসি গত ২০২০ থেকে ২০২৩ সাল পর্যন্ত পনেরটি ঘটনা পর্যবেক্ষণ করেছে। এতে দেখা গেছে গ্রীস কোস্ট গার্ডের হাতে প্রায় ৪৩ জন অভিবাসন প্রত্যাশী নিহত হয়েছে।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.