post
আন্তর্জাতিক

গাজা নিয়ে ইসরায়েলের নতুন বার্তা

ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, ফিলিস্তিনি ছিটমহলে আরও মানবিক ত্রাণ প্রবেশ করতে দিতে তারা গাজার দক্ষিণাঞ্চলের কিছু অংশে প্রতিদিন ‘সামরিক কার্যকলাপে কৌশলগত বিরতি’ দেবে। শনিবার থেকে শুরু হওয়া এই বিরতি পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত প্রতিদিন স্থানীয় সময় সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানিয়েছে তারা। ‘সামরিক কার্যকলাপে এই কৌশলগত বিরতি’ ইসরায়েল ও দক্ষিণ গাজার মধ্যবর্তী কেরেম শালোম ক্রসিং থেকে গাজার প্রধান মহাসড়ক সালাহ আল-দিন রোড হয়ে উত্তরদিকে খান ইউনুস শহরের কাছে ইউরোপীয় হাসাপাতাল পর্যন্ত বিস্তৃত হবে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।

post
অনুষ্ঠান

মুক্তিযোদ্ধাদের পরিবারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের ফলমূল ও মিষ্টান্ন পাঠানো হয়েছে। সোমবার মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্রে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এ বি এম সরওয়ার-ই-আলম সরকার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের কাছে এ উপহার হস্তান্তর করেন। তাদের স্মরণ করার জন্য যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

post
অনুষ্ঠান

ব্রিটেনে পালিত হলো ঈদ উল আযহা

ব্রিটেনে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে পবিত্র ঈদ উল আযহা। প্রথম প্রহরে ইস্ট লন্ডন মসজিদ, ব্রিকলেন মসজিদ, মাইল এন্ড পার্ক, ওয়েস্টহাম পার্ক, ভ্যালেন্টাইন্স পার্ক, বার্জেস পার্কসহ বিভিন্ন মসজিদ ও ঈদগাঁহে অনুষ্ঠিত হয় একাধিক ঈদ জামাত। প্রতিটি জামাত থেকে মুসলিম উম্মাহর শান্তি কামনা করে দেয়া করা হয়। দোয়া করা হয় ফিলিস্তিনের অসহায় মানুষের জন্য। নামাজ শেষে একে অপরের সাথে কোলাকোলির মাধ্যমে প্রকাশ করেন আন্তরিকতা ও ভার্তৃত্ববোধ। ব্রিকেলেন মসজিদে ঈদের নামাজ আদায় করেছেন লন্ডনে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার সাইদা মুনা তাসনিম।

post
অনুষ্ঠান

ঈদের আনন্দ আজ জনগণের মাঝে নেই

ঈদের খুশির আনন্দ আজ বাংলাদেশের জনগণের মাঝে নেই বলে মন্তব্য করেছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সোমবার দুপুরে রাজধানীর শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। বহু দেশ আজ বাংলাদেশের উপরে খবরদারি করছে, মন্তব্য করে তিনি বলেন, দেশের প্রভুত্ব অন্য দেশের হাতে বিকিয়ে দিয়ে এই সরকার নিজেরা কোনো সিদ্ধান্ত নিতে পারছে না । এসময়ে মির্জা আব্বাস বলেন, আমরা কোনো দিক দিয়ে ভালো অবস্থানে নেই।

post
আন্তর্জাতিক

ইতালিতে বাংলাদেশিদের ঈদ উদযাপন

ইতালিতে ধর্মীয় ভাব গাম্ভীর্য ও উৎসব মুখর পরিবেশে ঈদ উল আযহা উদযাপন করছে প্রবাসী বাংলাদেশিসহ মুসলিম অভিবাসীরা। রাজধানী রোমের পিয়াচ্ছা ভিক্টোরিয়াতে ঈদ উদযাপন পরিষদ আয়োজিত জাতীয় ঈদগাহ মাঠসহ প্রায় শতাধিক মসজিদ এবং খোলা মাঠে জামাত অনুষ্ঠিত হয়। এসময় দূতাবাসের চার্জ দ্য আফেয়ার্স মোঃ জসিমউদ্দিন নামাজ আদায় করেন। রোমসহ ইতালীর বিভিন্ন শহরে রেকর্ড সংখ্যক পশু কোরববানীর ব্যবস্থা করেছে ধর্মপ্রাণ মুসলমানেরা। ইতালীয় আইন কানুন মেনেই এসব কোরবানী করা হয়। এদিন সরকারি ছুটির দিন থাকলেও কর্মক্ষেত্রে ছুটতে হয়েছে প্রবাসীদের।

post
আন্তর্জাতিক

স্পেনেও ঈদুল আজহা উদযাপিত

ইউরোপের অন্যান্য দেশের মতো স্পেনেও মুসলমানদের পবিত্র ধর্মীয় উৎসব ঈদুল আজহা উদযাপিত হয়েছে। দেশটির মসজিদগুলো এবং কয়েকটি খোলা জায়গায় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। রাজধানী শহর মাদ্রিদ, পর্যটন নগরী বার্সেলোনা, কানারিয়াস দ্বীপপুঞ্জসহ বিভিন্ন শহরে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশিরা ঈদের নামাজ আদায় করেন এবং একে অপরের সাথে কুশলাদি বিনিময় করেন। স্পেনে প্রকাশ্যে পশু কোরবাণী দেয়ার নিয়ম না থাকায় স্থানীয় গ্রোসারি দোকান থেকে মাংস কিনে নিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।

post
বাংলাদেশ

উঠে গেল মোহাম্মদপুর ছাত্রলীগের সেই হাট

রাজধানীর মোহাম্মদপুরের টাউন হল এলাকায় অবৈধভাবে বসানো ছাগলের হাট উঠিয়ে দেওয়া হয়েছে। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমানের তৎপরতায় দিনের ব্যবধানে হাটটি উচ্ছেদ করা হয়েছে। অভিযোগ উঠেছে, ছাগলের হাট বসানোর নেপথ্যে থানা ছাত্রলীগের সভাপতি নাঈমুল হাসান রাসেল। এ ঘটনায় হাসিলসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। তারা হলেন- পারভেজ আহমেদ (৩০) ও মো. ফাহিম (২২)। রোববার (১৬ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহফুজুর রহমান। তিনি বলেন, টাউন হল এলাকার ফুটপাতে অবৈধভাবে ছাগলের হাট বসানো হয়েছিল। বিষয়টি জানতে পেরে সেখান থেকে হাটটি উচ্ছেদ করে দিয়েছি। বর্তমানে সেখানে কোনো হাট নেই এবং পুলিশ মোতায়েন রয়েছে। এই ঘটনায় আমরা ওই ছাগলের হাট থেকে হাসিলসহ দুই যুবককে আটক করেছি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

post
বাংলাদেশ

আগ্রাসী জান্তার সামনে আ.লীগ সরকার নির্বিকার

সেন্টমার্টিন ঘিরে গত কয়েকদিন মিয়ানমার যা করছে এটি বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য চূড়ান্ত হুমকি। বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে দীর্ঘদিন থেকেই চরম অস্থিরতা চলছে। অথচ মিয়ানমারের আগ্রাসী জান্তার সামনে আওয়ামী লীগ সরকার নির্বিকার বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার (১৬ জুন) নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। বিএনপির শীর্ষ এই নেতা বলেন, ‘মিয়ানমার সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধ অস্ত্র ঢুকছে। যুদ্ধ কবলিত মিয়ানমারের জান্তা সেনারাও বাংলাদেশের অভ্যন্তরে প্রায়ই ঢুকে পড়ছে। অথচ আওয়ামী লীগ সরকার জান্তা সেনাদের আগ্রাসী ভূমিকায় নির্বিকার রয়েছে।’ সেন্টমার্টিন প্রায় অবরুদ্ধ দাবি করে রুহুল কবির রিজভী বলেন, ‘বাংলাদেশের নাগরিকরা সেখানে যেতে নিরাপদ বোধ করছেন না। সেন্টমার্টিন ঘিরে গত কয়েকদিন মিয়ানমার যা করছে এটি দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি।’ সরকারকে টিকিয়ে রাখতে আজিজ-বেনজীরের মতো দুর্নীতিবাজদের ব্যবহার করে বাহিনীগুলোর সম্মান-গৌরব আওয়ামী লীগ ধূলিসাৎ করে দিয়েছে বলে অভিযোগ করেছেন রিজভী।

post
বাংলাদেশ

বিএনপি মহাসচিব দায়িত্বজ্ঞানহীন বক্তব্য রেখেছেন

সেন্টমার্টিন ইস্যুতে বিএনপি মহাসচিব দায়িত্বজ্ঞানহীন বক্তব্য রেখেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে। আওয়ামী লীগ সরকার কখনো নতজানু আচরণ করেনি এবং ভবিষ্যতেও করবে না। রোববার (১৬ জুন) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ মন্তব্য করেন তিনি। ওবায়দুল কাদের বলেন, একটা ইস্যু নিয়ে অহেতুক বিভ্রান্তিমূলক বক্তব্য দেওয়া হয়েছে। মির্জা ফখরুল ইসলাম দায়িত্বজ্ঞানহীন বক্তব্য রেখেছেন। তিনি কূটনৈতিক প্রজ্ঞা ও কৌশলের বাইরে গিয়ে এমন কথা বলেছেন যা শুনে মনে হয় পরিস্থিতি নিয়ে তাদের ন্যূনতম ধারণা নেই। মির্জা ফখরুল ইসলামের বলার আগেই আমি বলেছি সরকার এখানে নিষ্ক্রিয় নয়। আক্রান্ত হলে পাল্টা আক্রমণে প্রস্তুত আছে সরকার। সেখান থেকে যুদ্ধজাহাজ এরইমধ্যে প্রত্যাহার হয়েছে। যান চলাচল নিয়মিত হয়ে গেছে, লোকজন যাওয়া আসা করছে। আমরা গায়ে পড়ে ঝগড়া করব না। মির্জা ফখরুলকে বলতে চাই এখানে উসকানি দিয়ে মিয়ানমারের সঙ্গে যুদ্ধ বাঁধাব? সারা বিশ্ব রণক্ষেত্রে পরিণত হয়েছে। যেকোনো সমস্যা আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করতে চায় সরকার। রোহিঙ্গারা যখন দলে দলে বাংলাদেশে অনুপ্রবেশ করছিল ওইদিক থেকে তখনও কিছু উসকানি ছিল, আমরা উসকানিতে পা দেইনি। গায়ে পড়ে যুদ্ধ বাঁধানোর ইচ্ছে নেই। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, কয়েকদিন আগে মিয়ানমার সীমান্তে উত্তেজনা নিয়ে বিএনপি বেহুদা মন্তব্য করেছিল। এখনো তারা সেটাই করে যাচ্ছে। বাংলাদেশ মিয়ানমার সীমান্তে নজরদারি অব্যাহত রয়েছে। সেনাবাহিনীসহ দায়িত্বপ্রাপ্তরা সতর্ক আছে। সেন্টমার্টিন সীমান্তে গোলাগুলি নিয়ে উদ্বিগ্ন, তবে আমরা সতর্ক আছি। সেন্টমার্টিনে গুলিটা আরাকানরা করেছে, মিয়ানমার সরকার করেনি।

post
আন্তর্জাতিক

ব্রিটিশ নির্বাচন : আদায় হবে ক্যাপিটাল গেইন ট্যাক্স

ব্রিটিশ জাতীয় নির্বাচনী প্রচারণা এখন মাঝ পথে। আগামী ৪ জুলাই অনুষ্ঠিত হবে নির্বাচন। লেবার নেতা স্যার কিয়ার স্টারমার বললেন,তার দল সরকার গঠন করলে আদায় করবেন ক্যাপিটাল গেইন ট্যাক্স। টরি পার্টি লেবার দলের ট্যাক্স পলিসি নিয়ে বারবার সমালোচনার উত্তরে স্টারমার একথা বললেন। প্রধানমন্ত্রী ঋসি সুনাক সমালোচনা করে আবারো নিজের প্রতিশ্রুতি তুলে ধরলেন। 

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.