মালয়েশিয়ায় বিপুল সংখ্যক কর্মী যেতে না পারার কারণ খুঁজতে গঠিত তদন্ত কমিটিকে আরও পাঁচ কর্মদিবস সময় দেওয়া হয়েছে। এমনটা জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।
মঙ্গলবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন। তিনি বলেন,এখন মালয়েশিয়া যেতে না পারা ৩ হাজার কর্মী অভিযোগ করেছেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কর্মসংস্থান অনুবিভাগ নূর মো. মাহাবুবুল হককে প্রধান করে সাত কর্মদিবসে মালয়েশিয়ার নির্ধারিত সময়ে কর্মী না যেতে পারার কারণ খুঁজে বের করার দায়িত্ব দেওয়া হয়েছে । তদন্ত কমিটির বিষয়ে কোনো অগ্রগতি আছে কিনা-জানতে চাওয়া হলে মন্ত্রী বলেন, আমরা রিপোর্ট নিচ্ছি। ঈদের পরে রিপোর্ট নিয়ে বসার কথা জানান মুন্ত্রী । এ সময় সাংবাদিকদরে প্রশ্নের জবাবে দুবাই কাতার ওমান তিন দেশে শ্রমবাজার আরো গতিশীল করার চেষ্টা করা হচ্ছে বলেও জানান মন্ত্রী ।
