এনআরবি বিশ্ব

লন্ডনে শুভ বুদ্ধ পূর্ণিমা পালিত

post-img

বাংলাদেশ বুদ্ধিস্ট এসোসিয়েশন ইউকের উদ্যোগে পূর্ব লন্ডনের বুস্ট কালচারাল সেন্টারে উদযাপিত হয়েছে শুভ বুদ্ধ পূর্ণিমা। দিনব্যাপী এ অনুষ্ঠান শুরু হয় বুদ্ধ স্নানের মাধ্যমে। এরপর অনুষ্ঠিত হয় আটাশ বুদ্ধ পূজা, সংঘদান ও অষ্টপরিস্কার দান।

প্রথম পর্বে পঞ্চশীল প্রার্থনা করেন অভি বড়ুয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. নাগসেন ভিক্ষু। এতে প্রধান অতিথি ছিলেন, কানাডা থেকে আগত ইন্টারন্যাশনাল স্পিকার অন মাইন্ডফুলনেস ও ফাউন্ডার অফ কেনাডিয়ান মাইন্ডফুল ড. ভান্তে শরণাল। দ্বিতীয় পর্ব শুরু হয় মঙ্গলাচরণের মাধ্যমে। মঙ্গলাচরণ করেন নির্ঝর বড়ুয়া কাব্য। পঞ্চশীল প্রার্থনা করেন সহ-সভাপতি বাবু উদয়ন বড়ুয়া। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন লাবনী বড়ুয়া, মুন্নি বড়ুয়া, নন্দিতা বড়ুয়া, সুতপা ও সমনজয় বড়ুয়া। তবলায় সহযোগিতা করেন পিয়াস বড়ুয়া। এতে স্বাগত বক্তব্য রাখেন, উদযাপনী কমিটির আহ্বায়ক অভি বড়ুয়া, দীপক বড়ুয়া এবং সংগঠনের সভাপতি বাবু সুজন বড়ুয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কানাডা থেকে আগত অপরুপ বড়ুয়া ও বাংলাদেশ থেকে আগত বিদ্যুৎ বড়ুয়া।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.