খেলা

নেপালের বিপক্ষে কত রানের দরকার, জানালেন সাকিব

post-img

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ শুরু পেয়েছে বাংলাদেশ দল। কেননা এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে দুটিতে জয় পেয়েছে টাইগাররা। এমনকি এক পা দিয়ে রেখেছে সুপার এইট পর্বে। আগামীকাল নেপালের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামবে টাইগাররা। আর এই ম্যাচে কেমন ক্রিকেট খেলবে দল জানালেন তানজিম হাসান সাকিব।

সাকিব অবশ্য জানালেন এই মাঠে ১৫০ অনেক ভালো রান, ‘নেদারল্যান্ডসের বিপক্ষে উইকেট ভালো ছিল। বল উঁচু-নিচু হলেও ব্যাট করা ভালো ছিল। ১৭০ রান লড়াকু সংগ্রহ হতো। নেপাল-দক্ষিণ ম্যাচে দেখলাম বল টার্ন করছে। সেক্ষেত্রে ১৫০ রানই এই উইকেটে ভালো। দুই দলের সব উইকেট স্পিনাররাই পেয়েছে। আমরা ফ্রেশ উইকেটে খেলব, তাই আশা করছি ভালো রান করা সম্ভব।'

বাংলাদেশ নেপালের বিপক্ষে আক্রমণাত্বক ক্রিকেট খেলবে জানালেন সাকিব, 'আমাদের রক্ষণাত্মক মনোভাব নেই, ইতিবাচক থাকছি। আমরা আগের মতোই আক্রমণাত্মক ক্রিকেট খেলব। নেপাল ভালো খেলেছে, প্রশংসা করছি তাদের। তবে আমরাও আমাদের সেরা ক্রিকেট খেলার চেষ্টা করব।‘


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.