post
টেক মেন্টর

মিরপুর প্রাইম ইউনিভার্সিটি ও যুক্তরাষ্ট্রের ডব্লিউইউএসটির মধ্যে সমঝোতা স্মারক সই

যুক্তরাষ্ট্রে অবস্থিত ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি ও প্রাইম ইউনিভার্সিটির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।১৫ মে (বুধবার ) বেলা ১২ টায় মিরপুর প্রাইম ইউনিভার্সিটির হলরুমে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।প্রাইম  ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. ইঞ্জিনিয়ার হুমায়ুন কবির  এবং ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির (ডব্লিউইউএসটি) চেয়ারম্যান ও চ্যান্সেলর ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।এরআগে হলরুমে আইটি শিক্ষায় দক্ষতা অর্জনের জন্য সময়োপযোগী প্রশিক্ষণ ও উচ্চ শিক্ষার জন্য ওয়াশিংটন ইউনিভার্সিটিতে শিক্ষা লাভের ব্যাপারে একটি সেমিনার অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে চ্যান্সেলর হানিপ বলেন, বর্তমান শিক্ষাক্ষেত্রে সারাবিশ্ব যে সমস্যা টা মোকাবিলা করছে সেটা আমরা সমাধান করার চেষ্টা করছি। আমি একাডেমি শিক্ষার সাথে দক্ষতা সমন্বিত করেছি অর্থাৎ ডিগ্রি, স্কিল ও জব এটাই আমার সমাধান।এটাই আমি বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের সাথে শেয়ার করতে চাই।উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে হানিপ বলেন, 'যা কিছু জেনেছো,যা-কিছু শিখেছো তা উজার করে দাও। আমি একটা জিনিস বিশ্বাস করি যে, আপনি যেটুকু জানেন তার সবকিছু অন্যের সাথে শেয়ার করা উচিত'।সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইম ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান সিআইপি, বিশেষ অতিথি ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজির চেয়ারম্যান ও চ্যান্সেলর ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ, প্রাইম ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ইঞ্জিনিয়ার হুমায়ুন কবির, আইসিটি অধিদপ্তরের সিনিয়র সচিব জিয়াউল হকসহ অন্যান্য উর্ধতন কর্মকর্তারা। 

post
টেক মেন্টর

এআই ব্যবহারকারী ছয় মাসে হয়েছে দ্বিগুণ

কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই ব্যবহারকারী গত ছয় মাসে দ্বিগুণ হয়েছে। এ ছাড়া প্রতিষ্ঠানের দক্ষতা বাড়ানোর সঙ্গে যুক্ত কর্মীদের মধ্যে ৭৫ শতাংশই কর্মক্ষেত্রে এআই ব্যবহার শুরু করেছেন। মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট ও লিংকডইনের ‘২০২৪ ওয়ার্ক ট্রেন্ড ইনডেস্ক’ নামের বার্ষিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে উঠে এসেছে, কাজের গতি ও পরিমাণ বেড়ে যাওয়ায় কর্মীরা এখন ব্যক্তিগত পর্যায়ে এআই প্রোগ্রামের ওপর নির্ভরতা বাড়িয়ে দিয়েছেন। প্রতিষ্ঠানের কর্তাব্যক্তিরা তাঁদের ব্যবসার জন্য এআই বিষয়ে গুরুত্ব অনুবাধন করলেও অনেকের এ থেকে ফল পেতে কার্যকর কৌশল প্রণয়ন-সম্পর্কিত স্পষ্ট ধারণার স্বল্পতা অনুভব করেন।

post
টেক মেন্টর

বর্তমান সময়ে সম্পদশালী তাঁরা, যাদের প্রচুর নেটওয়ার্ক রয়েছে - আবুবকর হানিপ

হারুন উর রশিদ : ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির (ডব্লিউইউএসটি) চেয়ারম্যান ও সিইও ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ বলেছেন, বর্তমান সময়ে যাদের কাছে প্রচুর টাকা-পয়সা আছে তারা সম্পদশালী নয়, সম্পদশালী তাঁরা যাদের প্রচুর নেটওয়ার্ক রয়েছে। ১২মে (রবিবার) চট্টগ্রাম প্রিমিয়ার ইউনিভার্সিটির সাথে ডব্লিউইউএসটির সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। আবুবকর হানিপ বলেন, আমি গত এক দেড় মাসে প্রায় ৫০ টি ইউনিভার্সিটিতে ভিজিট করেছে এবং তাদের সঙ্গে আমাদের ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সাইন্স টেকনোলজির সমঝোতা স্মারক স্বাক্ষর করেছি এবং তারা খুবই এক্সাইটেড, বিশেষ করে আমাদের শিক্ষা পদ্ধতি নিয়ে। তারা বলেছে তারা আমাদের ইউনিভার্সিটি পরিদর্শন করবেন। সুতরাং আমি মনে করি এটা আমাদের জন্য একটা বড় সুযোগ যাতে করে আমরা আমাদের ইউনিভার্সিটি যে শিক্ষা পদ্ধতি আছে সেটা সারা বিশ্বে ছড়িয়ে দিতে পারি। উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে হানিপ বলেন, তোমরা চাকরিজীবী হওয়ার চিন্তা করো না তোমরা চাকরি দাতা হওয়ার চেষ্টা করবে কারণ একজন চাকরিজীবী শুধু তার নিজের জন্য কিছু করতে পারবে কিন্তু একজন উদ্যোক্তা অথবা অথবা মালিক তিনি অন্যের জন্য কাজ করতে পারবে। তিনি আরো বলেন, বর্তমান সময়ে যাদের কাছে প্রচুর টাকা-পয়সা আছে তারা সম্পদশালী নয় সম্পদশালী তারা যাদের প্রচুর নেটওয়ার্ক রয়েছে। এরআগে চট্টগ্রাম প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য শিক্ষাবিদ ড. অনুপম সেন এবং ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির (ডব্লিউইউএসটি) চেয়ারম্যান ও সিইও ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। এই সমঝোতা স্মারক সম্পাদনের মাধ্যমে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যেকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ক্ষেত্রে এক নতুন দিগন্তের দ্বার উন্মোচিত হবে। এর মধ্যে দিয়ে উভয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তারা তাদের নিজ নিজ গবেষণা, অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময়ের সুযোগ লাভ করবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

post
টেক মেন্টর

চট্টগ্রাম প্রিমিয়ার ইউনিভার্সিটির সাথে ডব্লিউইউএসটির সমঝোতা স্মারক সই

হারুন উর রশিদঃ বন্দর নগরী চট্টগ্রামে অবস্থিত প্রিমিয়ার ইউনিভার্সিটি (পিইউসি) ও যুক্তরাষ্ট্রে অবস্থিত ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।রবিবার (১২ মে) বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের হলরুমে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য শিক্ষাবিদ ড. অনুপম সেন  এবং ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির (ডব্লিউইউএসটি) চেয়ারম্যান ও সিইও ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।এই সমঝোতা স্মারক সম্পাদনের মাধ্যমে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যেকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ক্ষেত্রে এক নতুন দিগন্তের দ্বার উন্মোচিত হবে। এর মধ্যে দিয়ে উভয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তারা তাদের নিজ নিজ গবেষণা, অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময়ের সুযোগ লাভ করবে। ডব্লিউইউএসটির চেয়ারম্যান ও চ্যান্সেলর ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ অতিথিদের ধন্যবাদ জানিয়ে বলেন,  আমি গত এক থেকে দেড় মাসে প্রায় ৫০ টি ইউনিভার্সিটিতে ভিজিট করেছি এবং তাদের সঙ্গে আমাদের ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সাইন্স টেকনোলজির সমঝোতা স্মারক স্বাক্ষর করেছি। তারা খুবই এক্সাইটেড, বিশেষ করে আমাদের শিক্ষা পদ্ধতি নিয়ে। তারা বলেছে তাঁরা আমাদের ইউনিভার্সিটি পরিদর্শন করবেন। সুতরাং আমি মনে করি এটা আমাদের জন্য একটা বড় সুযোগ যাতে করে আমরা আমাদের ইউনিভার্সিটি যে শিক্ষা পদ্ধতি আছে সেটা সারা বিশ্বে ছড়িয়ে দিতে পারি। উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে হানিপ বলেন, তোমরা চাকরিজীবী হওয়ার চিন্তা করো না তোমরা চাকরি দাতা হওয়ার চেষ্টা করবে কারণ একজন চাকরিজীবী শুধু তার নিজের জন্য কিছু করতে পারবে কিন্তু একজন উদ্যোক্তা তিনি অন্যের জন্য কাজ করতে পারবে। তিনি আরো বলেন বর্তমান সময়ে যাদের কাছে প্রচুর টাকা-পয়সা আছে তারা সম্পদশালী নয় সম্পদশালী তারা যাদের প্রচুর নেটওয়ার্ক রয়েছে।তিনি জানান, বাংলাদেশিরা যেন দেশ ত্যাগের আগেই নিজেকে যুক্তরাষ্ট্রে আইটি পেশার যোগ্যতা অর্জন করতে পারে। সেই লক্ষ্যে শিগগিরই দেশের বিভাগীয় শহরে পিপলএনটেকের শাখা খুলবেন। এতে করে বাংলাদেশিরা আউট সোর্সিং এর মাধ্যমে উপার্জন বাড়াতে পারবেন।সমঝোতা স্মারক অনুষ্ঠানে এসময় বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. শাহাদাত হোসেন, প্রফেসর ড. তৌফিক সাঈদ, রেজিস্টার খুরশীদুর রহমান, শিক্ষক-শিক্ষিকাসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

post
এনআরবি চাকুরী

ঢাকায় নিয়োগ দেবে ইজিসিবি

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীনে ইলেক্ট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডে (ইজিসিবি) ‘এক্সিকিউটিভ ডিরেক্টর’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ০২ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড অঙ্গপ্রতিষ্ঠানের নাম: ইলেক্ট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (ইজিসিবি) চাকরির ধরন: চুক্তিভিত্তিক প্রার্থীর ধরন: নারী-পুরুষ বেতন: ১,৪৯,০০০ টাকা কর্মস্থল: ঢাকা বয়স: ০২ জুন ২০২৪ তারিখ সর্বোচ্চ ৬০ বছর আবেদনের ঠিকানা: জেনারেল ম্যানেজার (এইচআর), ইলেক্ট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (ইজিসিবি), ইউনিক হাইটস (লেভেল ১৫), ১১৭, কাজী নজরুল ইসলাম এভিনিউ, ইস্কাটন গার্ডেন, ঢাকা-১২১৭। আবেদনের শেষ সময়: ০২ জুন ২০২৪ তারিখ বিকেল ০৪টা পর্যন্ত আবেদন করতে পারবেন। সূত্র: ইত্তেফাক, ০৮ মে ২০২৪

post
বিনোদন

একদিনের জন্য ঢাকায় শাকিব খান

ঢালিউড কাঁপছে আপাতত ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের ‘তুফান’ ঝড়ে। একদিন আগেই প্রকাশ পেয়েছে রায়হান রাফী নির্মিত এই সিনেমার টিজার। বলা হচ্ছে, দেশের সিনেমায় এর আগে কোনো টিজার এতটা আলোচনা সৃষ্টি করতে পারেনি যেটা ‘তুফান’ করেছে। ভারতে পুরোদমে চলছে এই সিনেমার শুটিং। আসন্ন ঈদুল আজহাতেই প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি দেওয়ার প্রস্তুতি নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান। শাকিব খান থেকে শুরু করে পুরো শুটিং ইউনিট ব্যস্ত রয়েছে সিনেমার কাজে পশ্চিমবঙ্গে। এরই মধ্যে হঠাৎ একদিনের জন্য ঢাকায় আসছেন শাকিব খান। জানা গেছে, ১১ মে একদিনের জন্য ঢাকায় আসবেন তিনি। নিজ ব্যবসায়িক প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যানের একটি ইভেন্টের কাজে ঢাকায় আসছেন ঢাকাই চলচ্চিত্রের এই সুপারস্টার। এদিন যুক্তরাষ্ট্রের তালিকাভুক্ত যেসব কোম্পানি ঢাকায় অবস্থিত, আমেরিকান অ্যাম্বাসির উদ্যোগে সেগুলো মেলার আয়োজন হচ্ছে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে। সেখানেই অংশ নেবেন শাকিব। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, রিমার্ক-হারল্যানের গ্র‍্যান্ড প্যাভিলিয়নে যে কেউ আসতে পারবেন, সেখানে শাকিব খান থাকবেন। শনিবার (১১ মে) বিকেল ৩ টায় ইন্টারকন্টিনেন্টাল হোটেলে উপস্থিত থাকবেন শাকিব।

post
আন্তর্জাতিক

ঘুষ মামলায় জরিমানার মুখে ট্যাম্প

নিউ ইয়র্কের ম্যানহাটনে ফৌজদারি ঘুষ মামলায় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দশম বারের মতো আদালতের আদেশ অমান্য করার অভিযোগে ১ হাজার ডলার জরিমানার মুখে পড়েছেন। সেই সঙ্গে আদালত অবমাননা থেকে ট্রাম্প বিরত না থাকলে তাকে জেলে পাঠানোর হুঁশিয়ারিও দিয়েছেন বিচারপতি হুয়ান মার্চান। আদালতের গ্যাগ অর্ডার লঙ্ঘন করায় এর আগে ট্রাম্পকে ৯ বার ১ হাজার ডলার করে জরিমানা করা হয়েছিল। মামলার সাক্ষী এবং মামলার সঙ্গে জড়িত অন্যদের নিয়ে সমালোচনা করা থেকে ট্রাম্পকে বিরত রাখতে গ্যাগ অর্ডার জারি করেছিল আদালত। ট্রাম্প এ আদেশ বার বার লঙ্ঘন করেছেন।

post
এনআরবি বিশ্ব

গাজার জন্য যুক্তরাজ্য প্রবাসীদের অনুদান

ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশীদের পক্ষ থেকে গাজার জন্য আল খায়ের ফাউন্ডেশনে কাছে ৩ হাজার ৬শ পাউন্ড হস্তান্তর করা হয়েছে। পূর্ব লন্ডনে আল খায়ের ফাউন্ডেশনের কার্যালয়ে অর্থ হস্তান্তর করেন সংগঠনের প্রেসিডেন্ট ডক্টর হাসনাত এম হোসেইন এমবিই ,ইন্টারন্যাশনাল ডাইরেক্টর শামসুল আলম লিটন,একাডেমিক ডাইরেক্টর শায়েখ অধ্যাপক আব্দুল কাদের সালেহ ও মিডিয়া ডাইরেক্টর কে এম আবুতাহের চৌধুরী। আল খায়ের ফাউন্ডেশনের পক্ষে অর্থ গ্রহণ করেন শায়েখ মাওলানা আব্দুল বাছিত ও ইক্বরা বাংলা টিভির প্রোগ্রাম প্রডিউসার রানা হামিদ।

post
এনআরবি বিশ্ব

ইউনিভার্সিটি অফ মিশিগানে বৈশাখী উৎসব

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ মিশিগানের ডিয়ারবন ক্যাম্পাসে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের আয়োজনে, বৈশাখী উৎসব হয়েছে। অর্গানাইজেশন অব বাংলাদেশি স্টুডেন্টসের উদ্যোগে, ক্যাম্পাসের হলরুমে এই আয়োজন করা হয়। বৈশাখী আয়োজনে ছিল নাচ-গান,কবিতা আবৃত্তি, ঐতিহ্যবাহী খাবার ও হালখাতাসহ নানা আয়োজন। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ, প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন। অনুষ্ঠানে ভিন্ন সংস্কৃতির শিক্ষার্থীদের সামনে, বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতি তুলে ধরার পাশাপাশি, স্থানীয় বাংলাদেশিদের মাঝে বাংলা সংস্কৃতি তুলে ধরা হয়। পরে সংগঠনটির সক্রিয় সদস্যদের সংবর্ধনা দেয়া হয়েছে।

post
আন্তর্জাতিক

স্পেনে প্রথম বাংলাদেশি ডাক্তার ঝুমা

স্পেনের সরকারি হাসপাতালের ডাক্তার হলেন, বাংলাদেশি বংশোদ্ভূত ঝুমা আক্তার। দেশটির বাংলাদেশি কমিউনিটির প্রথম নারী হিসেবে, তিনি এ পেশায় যোগ দিলেন বলে জানিয়েছেন, স্থানীয় প্রবাসীরা। রোববার রাজধানী মাদ্রিদের মনক্লোয়া হাসপাতালে যোগ দিয়ে, চিকিৎসা পেশা শুরু করেছেন ঝুমা। তিনি স্পেনের বৃহত্তর কুমিল্লা সমিতির উপদেষ্টা, ব্যবসায়ী আবুল কালাম সেলিমের মেয়ে। ১৯৯৬ সালের ১৬ জানুয়ারি মনক্লোয়া হাসপাতালেই জন্মগ্রহণ করেছিলেন ঝুমা। আর সেই হাসপাতালেরই চিকিৎসক হয়ে, স্বপ্ন পূরণ করলেন তিনি। জানা যায়,ঝুমা আক্তার স্থানীয় স্কুলে পড়াশোনা শেষে, মেডিসিন বিষয় নিয়ে ভর্তি হন উনিভারসিদাদ অটোনোমো মাদ্রিদ বিশ্ববিদ্যালয়ে। মেডিসিন ও চিকিৎসাশাস্ত্রের প্রতি আগ্রহ থেকেই স্বপ্ন দেখেন চিকিৎসক হওয়ার। বাবা-মা ও দুই বোনকে নিয়ে মাদ্রিদে বসবাস করেন, বাংলাদেশি পরিবারের এই কৃতিসন্তান।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.