post
বাংলাদেশ

বিএনপি নেতারা দুর্বৃত্তদের নেতা

বিএনপি-জামায়াত নেতারা দুর্বৃত্তদের নেতা। তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন, পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। বৃহস্পতিবার প্রেসক্লাবে, বেইলি রোডে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন নেতা অ্যাডভোকেট আতাউর রহমান শামীমের স্মরণ সভায় তিনি একথা বলেন। এসময়ে হাছান মাহমুদ বলেন,কোথাও যেন আগুন না লাগে,সেদিকে সচেতন হওয়ার পাশাপাশি, রাজনীতির নামে যারা আগুন সন্ত্রাস চালায়, তাদের বিরুদ্ধেও সজাগ থাকতে হবে।

post
বাংলাদেশ

বাংলাদেশ সঠিক পথে না থাকায় ব্যাংক ডাকাতি

বাংলাদেশ সঠিকপথে নেই বলেই ব্যাংক ডাকাতিসহ দেশে নানারকম অস্থিরতা তৈরী হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। বৃহস্পতিবার রাজধানীর শান্তিনগরে কারান্তরীন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব হাবিব উন নবী খান সোহেলের বাসায় পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। মঈন খান বলেন,সরকার শুধু রাজনীতি নয়, দেশের অর্থনীতিকেও ধ্বংস করেছে । এসময়ে তিনি বলেন, সীমান্ত এলাকায় অস্থিরতা তৈরি হয়েছে সরকারের ব্যর্থতায় । তিনি অভিযোগ করেন, গেল ১৫ বছরে বিরোধীদলের প্রায় অর্ধকোটি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।

post
বাংলাদেশ

শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাস করে বিএনপি

বর্তামান ছাত্র রাজনীতির অবক্ষয় থেকে বাঁচার জন্য সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করছে বলে মন্তব্য করেছেন, বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। বুধবার সদ্য কারামুক্ত ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজেদুল মিরাজের ভাসানটেকের বাসায়, তার সঙ্গে সাক্ষাত শেষে এ কথা বলেন তিনি। মঈন খান বলেন, সাধারণ শিক্ষার্থীরা যেখানে নিজেদের অধিকারের জন্য আন্দোলন করছে, সেখানে জোর করে ক্যাম্পাসে ঢুকেছে ছাত্রলীগ।এসময়ে বুলেটের জোরে সরকার ক্ষমতায় রয়েছে অভিযোগ করে বিএনপির অন্যতম এই নীতি নির্ধারক জানান, লগি বৈঠা নয় শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাস করে বিএনপি।

post
আন্তর্জাতিক

তুরস্কের আঙ্কারায় বিরোধী দল জয়ী

তুরস্কে অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনে দেশটির প্রধান বিরোধী দল সর্ববৃহৎ শহর ইস্তাম্বুল ও রাজধানী আঙ্কারায় জয়ী হওয়ার দাবি করেছে। দুই দশকের বেশি সময়ের মধ্যে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও তাঁর দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির জন্য এটিকে সবচেয়ে বড় পরাজয় বলে মনে করা হচ্ছে। গত রোববার ইস্তাম্বুলে ৯৫ শতাংশ ব্যালটের গণনা শেষে প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির মেয়র একরেম ইমামোগলু বলেন, তিনি এরদোয়ানের ক্ষমতাসীন দল একে পার্টির প্রার্থীকে ১০ লাখের বেশি ভোটে পরাজিত করেছেন। সাবেক ব্যবসায়ী ইমামোগলু তাঁর হাজার হাজার সমর্থকের উদ্দেশে দেওয়া এক বক্তৃতায় জানান, যাঁরা জাতির বার্তা বোঝেন না, তাঁরা পরিশেষে ক্ষতিগ্রস্ত’ই হবেন।

post
বাংলাদেশ

বিএনপি বানোয়াট বক্তব্য দিচ্ছে

বিএনপি নেতারা নির্যাতনের মনগড়া, মিথ্যা ও বানোয়াট বক্তব্য দিয়ে যাচ্ছেন। মঙ্গলবার সকালে গণমাধ্যমকে পাঠানো এক বিবৃতিতে একথা বলেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিবৃতিতে আরও বলা হয়,বিএনপি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে সন্ত্রাস ও সহিংসতার পথ বেছে নেয়ায়, তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হয়েছিল। এখন সেইসব নেতাকর্মীরা একের পর এক মুক্তি পাচ্ছে। অথচ তাদের মুখে অত্যাচার-নির্যাতনের তথাকথিত বক্তব্য শুনে মনে হচ্ছে, এটা তারা চিরস্থায়ী পন্থা হিসেবে বেছে নিয়েছে। এছাড়া বিএনপি সন্ত্রাস ও সহিংসতা সৃষ্টির মাধ্যমে, যাতে জনগণের ভোগান্তি সৃষ্টি করতে না পারে,তাই সরকার জনগণের নিরাপত্তা বিধানের জন্য অভয়ের পরিবেশ সৃষ্টি করছে বলেও বিবৃতিতে জানানো হয়।

post
বাংলাদেশ

রিজভী মানুষিক ভারসাম্য হারিয়েছেন

বিএনপির সিনিয়র যুগ্ন-মহাসচিব রুহুল কবির রিজভী মানুষিক ভারসাম্য হারিয়ে ফেলছেন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। মঙ্গলবার যুক্তরাজ্য লিবারেল ডেমোক্র্যাট পার্টির মুখপাত্র লর্ড জেরেমি পুরভিস এর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। এ সময় মন্ত্রী বলেন, বিএনপি নেতার মানসিক স্বাস্থ্যের পরীক্ষা দরকার। এছাড়াও তাদের বক্তব্য অপ্রাসঙ্গিক ও বাস্তবতাবিবর্জিত বলেও এ সময় মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী।

post
বাংলাদেশ

ভারত বাংলাদেশকে নিয়ন্ত্রণ করে

ক্ষমতাশীন আওয়ামীলীগ দেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন কখনই চায়না বলে আবারও জানালেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার দুপুরে,নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ কালে তিনি এসব কথা বলেন। এসময়ে রিজভী বলেন,দেশে দুর্ভিক্ষের আওয়াজ শোনা যাচ্ছে। ভিক্ষুকের সংখ্যা দিনদিন বাড়ছে। অথচ প্রধানমন্ত্রী বলছেন, বাংলাদেশ কানাডা-ইউরোপের মতো উন্নত হয়েছে। রিজভী আরও বলেন,সীমান্তে বাংলাদেশীদের পাখির মতো হত্যা করা হচ্ছে। অথচ তার কোন প্রতিবাদ করছে না বাংলাদেশ সরকার। তিনি অভিযোগ করেন,ভারত বাংলাদেশকে নিয়ন্ত্রণ করে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে চায়। কিন্তু দেশের জনগণ তা কখনই মেনে নেবেনা।

post
প্রবাস রাজনীতি

গ্রিসে স্বাধীনতা দিবস উদ্‌যাপিত

যথাযোগ্য মর্যাদা ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে গ্রিসে বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপিত হয়েছে। জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা করেন গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহ্‌মদ। এসময় মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরে নির্মিত বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। দ্বিতীয় পর্বে বাংলাদেশ দূতাবাস কূটনৈতিক অভ্যর্থনার আয়োজন করে। অনুষ্ঠানে গ্রিসের জাতীয় সংসদ সদস্য ও বিভিন্ন দফতরের উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তাসহ বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দূতাবাসের দিতীয় সচিব রাবেয়া বেগমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন মিনিষ্টার মোহাম্মদ খালেদ, শ্রম কাউন্সিলর বিশ্বজিৎ কুমার পাল, বাংলাদেশ কমিউনিটির সভাপতি আনোয়ার হোসেন দেওয়ান ,সাধারণ সম্পাদক এইচ এম জাহিদুল ইসলাম ,সাবেক সভাপতি হাজী আব্দুল কুদ্দুস , গ্রিস আওয়ামী লীগের সভাপতি মান্নান মাতব্বর ,সাধারণ -সম্পাদক বাবুল হাওলাদার ,যুবলীগের আহব্বায়ক কামরুল ইসলাম ,রাসেল মিয়া ও ছাত্রলগের মুমিন খানসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

post
বাংলাদেশ

নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।রোববার (৩১ মার্চ) রাতে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি। তিনি বলেন, খালেদা জিয়াকে মেডিকেল বোর্ডের চিকিৎসকদের পরামর্শে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। মেডিকেল বোর্ডের সদস্যরা সার্বক্ষণিক তার চিকিৎসার খোঁজ খবর রাখছেন।খালেদার সুস্থতা প্রসঙ্গে ডা. জাহিদ, ‘এখনও বলার মতো কিছু হয়নি’ খালেদা জিয়াকে সরাসরি সিসিইউতে নেওয়া হয়েছে উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থায় অবনতি হলে শনিবার রাতে তাকে এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়। 

post
বাংলাদেশ

বুয়েটকে জঙ্গির কারখানা করতে দেয়া হবে না

ছাত্র রাজনীতি বন্ধের নামে বুয়েটকে অপরাজনীতি ও জঙ্গিবাদের কারখানায় পরিনত করতে দেয়া হবে না। জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রোববার সকালে রাজধানীতে দলীয় এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। এর আগে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত, চট্টগ্রাম বিভাগের আওয়ামী লীগ নেতাদের সঙ্গে, কেন্দ্রীয় নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পরে বক্তৃতার শুরুতেই, রাজনৈতিক ভেদাভেদ ভুলে, দলকে এগিয়ে নিতে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান কাদের। এসময় তিনি বলেন, রাজনীতির নামে সেখানে যদি অপরাজনীতি চলে, তা কোনভাবেই মেনে নেয়া হবে না। বিএনপি ভারত বিরোধী ডাক দিয়েছে, এতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে কি না। সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, পাকিস্তানি আমল থেকে যে ভাষায় আইয়ুব খান কথা বলেছে,আজকে সেই ভাষায় কথা বলছে বিএনপি। তাদের ডাকে কোন মানুষ সাড়া দেবে না।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.