বাংলাদেশ

বাংলাদেশ শুধু নেয় না, দেয়ও

post-img

টানা চতুর্থ মেয়াদে শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশে প্রথম উচ্চ পর্যায়ের সফর ছিল ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুকের। এ সফরে রাজার সম্মানে দেশটিকে বেশ কিছু উপহার দিয়ে বাংলাদেশ তার কূটনীতিতে নতুন মাত্রা যুক্ত করার চেষ্টা করেছে। ‘বাংলাদেশ শুধু নেয় না, দেয়ও’– এমন বার্তা দিয়ে নিজেদের সক্ষমতার জানান দিয়েছে ঢাকা।

বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া প্রথম দেশ ভুটানের রাজাকে জাতীয় দিবসের মেহমান করে ঢাকায় আনা হয়। দেওয়া হয় নানা উপহারও। সেগুলো মধ্যে রয়েছে– বাংলাদেশের মেডিকেল কলেজে বৃত্তিতে পড়ার সুযোগ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা রাজার সম্মানে ২২ থেকে বা‌ড়িয়ে ৩০-এ উন্নীত করা হয়েছে। বাংলাদেশের ফরেন সার্ভিস অ্যাকাডেমি ভুটানে একটি ডিপ্লোমেটিক ট্রেনিং ইনস্টিটিউট খোলার জন্য সহায়তা প্রদান করবে এবং ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে কূটনৈতিক প্রশিক্ষণের জন্য দুটি আসন ভুটানের কূটনীতিকদের জন্য বরাদ্দ রাখা হবে।

এ ছাড়া কৃষি খাতে সহযোগিতার অংশ হিসেবে ৭ থেকে ১০ জন ভুটানের কর্মকর্তাকে কৃষি গবেষণা কাউন্সিলে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। সরকারের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির জন্য বাংলাদেশে তৈরি কিছু ট্যাব ও ল্যাপটপ উপহার দেওয়া হয়েছে ভুটানকে।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.