বর্তামান ছাত্র রাজনীতির অবক্ষয় থেকে বাঁচার জন্য সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করছে বলে মন্তব্য করেছেন, বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
বুধবার সদ্য কারামুক্ত ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজেদুল মিরাজের ভাসানটেকের বাসায়, তার সঙ্গে সাক্ষাত শেষে এ কথা বলেন তিনি। মঈন খান বলেন, সাধারণ শিক্ষার্থীরা যেখানে নিজেদের অধিকারের জন্য আন্দোলন করছে, সেখানে জোর করে ক্যাম্পাসে ঢুকেছে ছাত্রলীগ।এসময়ে বুলেটের জোরে সরকার ক্ষমতায় রয়েছে অভিযোগ করে বিএনপির অন্যতম এই নীতি নির্ধারক জানান, লগি বৈঠা নয় শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাস করে বিএনপি।
