post
বাংলাদেশ

মানবাধিকার লঙ্ঘন করছে আওয়ামী লীগ

বিরোধী দল দমনে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন করছে আওয়ামী লীগ সরকার। বলেছেন,বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী । মঙ্গলবার দুপুরে, নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। রিজভী বলেন, প্রায় প্রতিদিনই বাংলাদেশ-ভারত সীমান্তে বাংলাদেশীদের নির্বিচারে হত্যা করছে বিএসএফ। কিন্ত সরকার এ ব্যাপারে বরাবর নিরব ভূমিকা পালন করে আসছে। তিনি বলেন,দেশের বিরোধী দলের প্রধান নেতাসহ লক্ষ লক্ষ নেতাকর্মীর ওপর জেল-জুলুম আর অত্যাচার নিরযাতন দেখে, বিশ্ব সম্প্রদায় বিচলিত হলেও, ডামি সরকার নিশ্চুপ। সরকার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের চাবি, পার্শ্ববর্তী দেশ ভারতকে দিয়েছে বলেও এসময়ে মন্তব্য করেন, বিএনপির এই সিনিয়র নেতা।

post
বাংলাদেশ

আওয়ামী লীগ বিএনপিকে নিশ্চিহ্ন করতে পারবে না: জয়নুল আবদিন ফারুক

আওয়ামী লীগ বিএনপিকে নিশ্চিহ্ন করতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক চীফ হুইপ জয়নুল আবদিন ফারুক। দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ভারতীয় পণ্য বর্জন ও তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে জাতীয়তাবাদী নবীন দল আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের কোন নেতা মুক্তিযুদ্ধের কোন সেক্টরে যুদ্ধ করেছেন,তা জানতে চান তিনি। এসময় ওবায়দুল কাদেরকে কথাবার্তা সংযত হওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, গণতন্ত্র পুণরুদ্ধার না হওয়া পরযন্ত আন্দোলন চলবে। গণতন্ত্রের লড়াই করতে যেয়ে কারারুদ্ধ, সব নেতা-কর্মীর মুক্তির দাবিও জানান জয়নুল আবদিন ফারুক।

post
বাংলাদেশ

আমরা সুন্দর পৃথিবী গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

যুদ্ধে অর্থ ব্যয় না করে, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় খরচ করলে, বিশ্ব রক্ষা পেত বলে মন্তব্য করেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত, ন্যাপ এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে, তিনি এসব কথা বলেন। একই সঙ্গে বৈশ্বিক উষ্ণায়নের দেশের বিস্তীর্ণ অঞ্চল বিলীন হওয়ার শঙ্কা জানিয়ে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে, বাংলাদেশের মতো দেশগুলোর অর্থনীতি ও সার্বিক উন্নয়ন হুমকিতে বলেও জানান প্রধানমন্ত্রী। এবার বিশ্ব ধরিত্রী দিবস পালনের দিনটি এলো এমন এক সময়,যখন বাংলাদেশের মতো নাতিশীতোষ্ণ দেশটি ভুগছে মরুভূমির তপ্ত-দাহে। আবার মরুভূমির দেশ সংযুক্ত আরব আমিরাত ডুবেছে অস্বাভাবিক ঝড়-বৃষ্টির জমে থাকা পানিতে। বৈশ্বিক উষ্ণায়নের এমন দগদগে উদাহরণ যখন বিশ্ববাসীর সামনে,তখনই ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হলো চারদিনের জাতীয় অভিযোজন পরিকল্পনা বা ন্যাপ প্রদর্শনী। যার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী ভাষণে প্রধানমন্ত্রী জানান,বৈশ্বিক কার্বন নিঃসরণে বাংলাদেশের অবদান দশমিক ৪৮ শতাংশের কম। অথচ জলবায়ু পরিবর্তনে এই দেশটিকেই ভুগতে হচ্ছে সবচেয়ে বেশি। বৈশ্বিক উষ্ণায়নে দেশের ১২ থেকে ১৭ শতাংশ বিলিন হওয়ার আশঙ্কার কথা জানিয়ে, উন্নত দেশগুলোকে জলবায়ু তহবিলের কথা মনে করিয়ে দেন শেখ হাসিনা। ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুন্দর পৃথিবী দিতে, সমন্বিত ভাবে কাজ করতে হবে সব দেশকেই। সে লক্ষে বিশ্ব নেতাদের উদ্দেশ্যে ছয়টি সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরে, বিশ্ব জুড়ে যুদ্ধ বন্ধের আবেদন ছিলো শেখ হাসিনার কণ্ঠে। একই সঙ্গে কার্বন নিঃসরণ কমিয়ে বিশ্বব্যাপী তাপমাত্রা বৃদ্ধি ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে ধনি দেশগুলোর প্রতি আহ্বান জানান সরকার প্রধান।

post
বাংলাদেশ

থাইল্যান্ডে ৫টি চুক্তি ও সমঝোতা স্মারকে সই করবেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্রমন্ত্রী

থাইল্যান্ড সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দেশটির সঙ্গে ৫টি চুক্তি ও সমঝোতা স্মারকে সই করবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ । সোমবার প্রধানমন্ত্রীর থাইল্যান্ড সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ছয় দিনের সফরে বুধবার থাইল্যান্ড যাবেন শেখ হাসিনা। এসময় দু’দেশের মধ্যে একটি চুক্তি,তিনটি সমঝোতা স্মারক এবং একটি সম্মতিপত্র সই হবে। মিন্ত্রী আরও বলেন, এই সফরের মাধ্যমে উভয় দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ, আমদানি-রপ্তানি বৃদ্ধিতে মুক্ত বাণিজ্য চুক্তির পর্যালোচনার পাশাপাশি, অন্যান্য অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলাপ-আলোচনার সুযোগ সৃষ্টি হবে। এছাড়া মিয়ানমারে আটকে পড়া বাংলাদেশিদের, ২৪ এপ্রিল দেশটির নৌবাহিনীর জাহাজে কোরে দেশে ফিরিয়ে আনার কথা জানান পররাষ্ট্রমন্ত্রী। পরদিন একই জাহাজে বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমারের সীমান্তরক্ষীদের ফেরত পাঠানো হবে।

post
বাংলাদেশ

আসন্ন বোরো মৌসুমের ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার

গত মৌসুমের তুলনায় দাম বাড়িয়ে আসন্ন বোরো মৌসুমের ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। রোববার সচিবালয়ে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের সভাপতিত্বে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় আসন্ন বোরো সংগ্রহ ২০২৪ মৌসুমে ৫ লাখ টন ধান, ১১ লাখ টন সিদ্ধ চাল, আতপ চাল এক লাখ টন এবং ৫০ হাজার টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বৈঠক শেষে খাদ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, এবার প্রতি কেজি বোরো ধানের সংগ্রহ মূল্য নির্ধারণ করা হয়েছে ধান ৩২ টাকা, সিদ্ধ চাল ৪৫ টাকা ও প্রতি কেজি আতপ চাল সংগ্রহ করা হবে ৪৪ টাকায়। আগামী সাত মে থেকে ধান-চাল কেনা শুরু হয়ে ৩১ আগস্ট পর্যন্ত চলবে বলে জানান সাধন চন্দ্র।

post
বাংলাদেশ

আওয়ামী লীগের সম্মেলন ও কমিটি গঠন বন্ধ ঘোষণা: ওবায়দুল কাদের

উপজেলা নির্বাচন থেকে এমপি-মন্ত্রীদের আত্মীয়-স্বজন এমন প্রার্থী যারা তাদের তালিকা করা হচ্ছে, তাদের প্রার্থিতা প্রত্যাহারের জন্য নির্দেশ দেয়া হয়েছে- বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। কাদের বলেন, সামনে উপজেলা পরিষদে প্রথম পর্যায়ের নির্বাচন হবে। নির্বাচন চলাকালে উপজেলা বা জেলা পর্যায়ে যেকোনো সম্মেলন ও কমিটি গঠন প্রক্রিয়া বন্ধ থাকবে। এসময় আওয়ামী সাধারণ সম্পাদক বলেন, বিএনপি নিজেদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে গ্রহণযোগ্যতা হারিয়ে, সরকারের বিরুদ্ধে নালিশের রাজনীতি করে যাচ্ছে।

post
বাংলাদেশ

বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো মামলাই রাজনৈতিক নয়: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো মামলাই রাজনৈতিক নয়। বলেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন অগ্নি সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। বলেন, মামলা নিয়েও মিথ্যাচার করছে বিএনপি। কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে গনভবনে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময়, আগুন সন্ত্রাসীদের নামে চলমান মামলাগুলো দ্রত নিষ্পত্তির তাগিদ দেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ কৃষক লীগের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকালে গণভবনে সংগঠনটি নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানের সূচনা বক্তৃতায়, বঙ্গবন্ধুর হাতে গড়া আওয়ামী লীগের এই সহযোগী সংগঠনের ঐতিহ্য এবং ঐতিহাসিক সংগ্রামের কথা তুলে ধরেন সরকার প্রধান। পাশাপাশি ফসলের মাঠে শিক্ষিত কৃষকের সংখ্যা বাড়াতে, কৃষক লীগকে কাজ করার নির্দেশ দেন তিনি। লাখ নেতা কর্মী রাজনৈতিক মামলায় বন্দি রয়েছে বিএনপির এমন অভিযোগ প্রসঙ্গে আওয়ামী লীগ সভাপতি বলেন,বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে কোন মামলা রাজনৈতিক নয়, সবই হয়েছে অগ্নিসন্ত্রাস সহ নানা অপরাধে। যারা বাস,লঞ্চ,রেল পুড়িয়েছে,আগুন দিয়ে মানুষ হত্যা করেছে তাদের বিচার দ্রুত নিষ্পত্তির তাগিদ দেন প্রধানমন্ত্রী। পরে কৃষকলীগ নেতাদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন, সাংগঠনিক নেতা আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

post
বাংলাদেশ

দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান

গ্রিসের রাজধানী এথেন্সে অনুষ্ঠিত নবম ওশান কনফারেন্সে দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সবার সম্মিলিত প্রয়াসের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ। বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় আওয়ার ওশান কনফারেন্সের শেষ দিনে থিমভিত্তিক পররাষ্ট্রমন্ত্রীদের উচ্চপর্যায়ের প্যানেল আলোচনায় হাছান মাহমুদ এ আহ্বান জানান। এসময় তিনি বলেন, সমুদ্রের টেকসই ব্যবস্থাপনা এমন হওয়া কাম্য যাতে সমুদ্র উপকূলে বসবাসকারী মানুষের আর্থসামাজিক উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণের মধ্যে ভারসাম্য বজায় থাকে। মানুষের একমাত্র আবাস পৃথিবীকে টিকিয়ে রাখা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সমুদ্র ও সামুদ্রিক সম্পদের দায়িত্বশীল ও সংযত ব্যবহার একান্ত প্রয়োজন। পররাষ্ট্রমন্ত্রী তার বক্তৃতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের আর্থসামাজিক উন্নয়নে টেকসই সমুদ্র ব্যবস্থাপনা এবং সামুদ্রিক সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে গৃহীত নানা উদ্যোগ তুলে ধরেন। মন্ত্রী বিবিএনজে চুক্তি অনুমোদন এবং মহাসাগরের জীববৈচিত্র্য পুনরুদ্ধারের জন্য তহবিল বরাদ্দে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।

post
এনআরবি বিশ্ব

মক্কা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

মক্কা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সাঈদ খোকনের সভাপতিত্বে এ আয়োজন করা হয়। যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজ আকবরের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জিসান মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন, এ কে এম আজগর আলী, আসলাম সেলিম, কাসেম আলী, জয়নাল আবেদীন, হোসেন খান এনায়েত, সাদ্দাম হোসেন ও জুনায়েদ আহমেদ।

post
সংবাদ

অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ এর সমর্থনে আলোচনা সভা অনুষ্ঠিত

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে লাখাই উপজেলার চেয়ারম্যান অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ এর সমর্থনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে জেদ্দায়। লাখাই উপজেলার উন্নয়ন নিয়ে আলোচনা করেন, সোহেল রানা, মাহমুদুল হাসান, হারুন অর রশিদ, জুয়েল চৌধূরী, মনির ও ইয়াসিন। আগামীতে এডভোকেট মুশফিউল আলম আজাদকে উপজেলা চেয়ারম্যান হিসেবে ভোট দিতে সকলের প্রতি আহ্বান জানান প্রবাসীরা।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.