বাংলাদেশ

বাংলাদেশ সঠিক পথে না থাকায় ব্যাংক ডাকাতি

post-img

বাংলাদেশ সঠিকপথে নেই বলেই ব্যাংক ডাকাতিসহ দেশে নানারকম অস্থিরতা তৈরী হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

বৃহস্পতিবার রাজধানীর শান্তিনগরে কারান্তরীন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব হাবিব উন নবী খান সোহেলের বাসায় পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। মঈন খান বলেন,সরকার শুধু রাজনীতি নয়, দেশের অর্থনীতিকেও ধ্বংস করেছে । এসময়ে তিনি বলেন, সীমান্ত এলাকায় অস্থিরতা তৈরি হয়েছে সরকারের ব্যর্থতায় । তিনি অভিযোগ করেন, গেল ১৫ বছরে বিরোধীদলের প্রায় অর্ধকোটি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.