post
বাংলাদেশ

দ্বাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন ২ মে

দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন আগামী ২ মে থেকে শুরু হবে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ওই দিন থেকে সংসদ অধিবেশন আহ্বান করেছেন। জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইং শাখা থেকে এ তথ্য জানানো হয়েছে। সোমবার সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালামের সই করা চিঠিতে এ তথ্য জানানো হয়। সংসদ সচিবালয় জানায়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের ১ দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ২ মে বিকেল ৫টায় ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন আহ্বান করেছেন।

post
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর নির্দেশে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের শূন্যস্থান পূরণ করা হবে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের শূন্যস্থান পূরণ করা হবে বলে ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডঃ সিদ্দিকুর রহমান। কুইন্সের হ্যালো বাংলাদেশ রেস্টুরেন্টে একটি বর্ধিত সভার আয়োজন করা হয়। দলের থেকে যারা নিষ্ক্রিয় এবং যারা মারা গিয়েছেন সেসব জায়গায় শূন্যস্থান পূরণ করা হবে বলে জানান যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের শীর্ষ নেতারা বলেছেন, খুব শীগগিরই ফরম যাচাই-বাছাই শেষে শূন্যস্থান পূরণ করা হবে। বর্ধিত সভায় উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ সোলায়মান আলী, যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপিকা মমতাজ শাহনাজ ও সদস্য শাহানারা রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

post
বাংলাদেশ

রমজানে নিত্যপন্যের বাজার নিয়ন্ত্রণে ছিল: বানিজ্য প্রতিমন্ত্রী

বানিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, রমজানে নিত্যপন্যের বাজার নিয়ন্ত্রণে ছিল বলেই, মানুষ উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ঈদ ও পহেলা বৈশাখ উদযাপন করেছে। আগামীতেও বাজারে পন্যের ঘাটতি হবে না বলে জানিয়েছেন, বাণিজ্য প্রতিমন্ত্রী। বলেন, শুধু রমজান নয় সারাবছর নিরবচ্ছিন্নভাবে নিত্যপণ্য সরবরাহের জন্য, সরকার কাজ করছে। সকালে সচিবালয়ে ঈদ পরবর্তী প্রথম কর্ম দিবসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, রমজানের তুলনায় এখন পন্যের চাহিদা অনেক কম, তাই আগামীতে কোন পন্যের দাম ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা নেই।

post
বাংলাদেশ

স্বাধীনতার চেতনা রক্ষা নয়, ধ্বংস করতেই বিএনপির জন্ম হয়েছে : ওবায়দুল কাদের

স্বাধীনতার চেতনা রক্ষা নয়, ধ্বংস করতেই বিএনপির জন্ম হয়েছে বলে মন্তব্য করেছেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, তারা সব সময় বাংলাদেশের অস্তিত্বের মূলে আঘাত করতে চায়। সকালে রাজধানীর ধানমণ্ডিতে সংবাদ সম্মলনে তিনি এসব কথা বলেন। অসংখ্য নেতাকর্মী কারাগারে রয়েছে বিএনপির এমন দাবীর প্রেক্ষিতে, বন্দিদের তালিকা চেয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। সকালে রাজধানীর ধানমণ্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে, সমসাময়িক রাজনীতি নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময়, বিএনপির নেতিবাচক রাজনীতির সমালোচনা করেন তিনি। অভিযোগ করেন, বিএনপি কোন দিন স্বাধীনতার পক্ষে কথা বলেনি। এখনো তারা অর্জিত স্বাধীনতাকে ম্লান করতে চায়। বিএনপি অপরাজনীতির মাধ্যমে সরকারের সমালচনায় ব্যস্ত অভিযোগ করে কাদের বলেন, যারা অন্যায় করেছে তাদের গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় বাঙালি সংস্কৃতির চেতনা নিয়ে বিএনপি ইতিবাচক রাজনীতির ধারায় ফিরে আসবে বলেও প্রত্যাশা জানান, আওয়ামী লীগের এই শীর্ষ নেতা।

post
আন্তর্জাতিক

রাশিয়ায় বিএনপি নেতার উদ্যোগে ইফতার

রাশিয়া বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি এ কে এম আহসানুল কিবরিয়া জুয়েলের উদ্যোগে ইফতারের ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।পবিত্র মাহে রমজান উপলক্ষে মস্কোর বেদেনখা আমান রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়। মাহফিলে উপস্থিত ছিলেন রাশিয়া বিএনপি'র সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রধান উপদেষ্টা আলহাজ্ব ইঞ্জিনিয়ার আব্দুর শরীফ,সাবেক আহবায়ক গোলাম মুক্তাদির, সাবেক উপদেষ্টা হাজী মিজানুর রহমান লিটন, সভাপতি শাহিন খান, সাবেক সহ-সভাপতি হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সাইমন আজিম, সাবেক সহ-সভাপতি আ না ম শাহিন, সাইফুল ইসলাম নাসিম ও জুলফিকার আলী ভুট্টোসহ অনেকে। এসময় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

post
বাংলাদেশ

ওমানে আওয়ামী লীগের পরিচিতি সভা

বাংলাদেশ আওয়ামী লীগ ওমান সুমাইল শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি মো: হারুণের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ।এতে প্রধান অতিথি ছিলেন ওমান কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ আর সবুজ সিকদার। বিশেষ অতিথি ‍ছিলেন, সংগঠনটির সিনিয়র সহসভাপতি ইউনুস ইয়াকুব ও সাংগঠনিক সম্পাদক আলমগীর চৌধুরী। এসময় নতুন কমিটির সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম , সাধারণ সম্পাদক সুমন খন্দকার ও সাংগঠনিক সম্পাদক হিসেবে নেজামুল হকের নাম ঘোষণা করা হয়। এছাড়াও কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য হলেন- মোহাম্মদ হারুণ,মোহাম্মদ খোকন, আক্তার হোসেন, আলা উদ্দিন, কাশেম ও জসিম উদ্দিন। পরে ইফতার মাহফিলে দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়।

post
বাংলাদেশ

হবিগঞ্জ পৌর মেয়রকে জেদ্দায় সংবর্ধনা

হবিগঞ্জ পৌর মেয়র আতাউর রহমান সেলিম ও তার সহধর্মিনী জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শিরিন রহমান তালুকদারকে সৌদি আরবে সংবর্ধনা দেয়া হয়েছে। পবিত্র ওমরা পালনের জন্য জেদ্দা বিমানবন্দরে আসলে যুবলীগের পক্ষ থেকে তাদেরকে শুভেচ্ছা জানানো হয়। এসময় তাদের একমাত্র মেয়ে ইশাও সাথে ছিলেন। জেদ্দা যুবলীগের সাধারণ সম্পাদক সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক শাহ নিজাম উদ্দিন সাকি, মাহমুদুল হাসান, হারুনুর রশীদ, রায়হান চৌধুরী, তোফাজ্জল হোসেন ও শামীম চৌধুরীসহ অনেকে এতে উপস্থিত ছিলেন। এসময় মেয়র আতাউর রহমান সেলিম বলেন, জননেত্রী শেখ হাসিনা ও দেশবাসীসহ হবিগঞ্জ বাসির জন্য দোয়া কামনা করেন।

post
প্রবাস রাজনীতি

গ্রীস আ: লীগের স্বাধীনতা দিবসের সভা

গ্রীস আওয়ামী লীগের পক্ষ থেকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় এবিসি রেস্তোরায় গ্রীস আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহনে এ আয়োজন করা হয়। গ্রীস আওয়ামী লীগের সাধারণ -সম্পাদক বাবুল হাওলাদারের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতি মান্নান মাতব্বর। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সিনিয়র সহ-সভাপতি শেখ আল আমিন সিআইপি। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিসের সাবেক সভাপতি হাজী আব্দুল কুদ্দুস ,গোলাম মাওলা ,সাবেক সিনিয়র সহ -সভাপতি আহসান উল্লাহ হাসান ,আওয়ামী লীগের সহ -সভাপতি আলমগীর হোসাইন তালুকদার ও যুগ্ম-সাধারণ সম্পাদক মোখলেসুর রহিমসহ অন্যরা।

post
বাংলাদেশ

বাংলাদেশ শুধু নেয় না, দেয়ও

টানা চতুর্থ মেয়াদে শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশে প্রথম উচ্চ পর্যায়ের সফর ছিল ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুকের। এ সফরে রাজার সম্মানে দেশটিকে বেশ কিছু উপহার দিয়ে বাংলাদেশ তার কূটনীতিতে নতুন মাত্রা যুক্ত করার চেষ্টা করেছে। ‘বাংলাদেশ শুধু নেয় না, দেয়ও’– এমন বার্তা দিয়ে নিজেদের সক্ষমতার জানান দিয়েছে ঢাকা। বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া প্রথম দেশ ভুটানের রাজাকে জাতীয় দিবসের মেহমান করে ঢাকায় আনা হয়। দেওয়া হয় নানা উপহারও। সেগুলো মধ্যে রয়েছে– বাংলাদেশের মেডিকেল কলেজে বৃত্তিতে পড়ার সুযোগ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা রাজার সম্মানে ২২ থেকে বা‌ড়িয়ে ৩০-এ উন্নীত করা হয়েছে। বাংলাদেশের ফরেন সার্ভিস অ্যাকাডেমি ভুটানে একটি ডিপ্লোমেটিক ট্রেনিং ইনস্টিটিউট খোলার জন্য সহায়তা প্রদান করবে এবং ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে কূটনৈতিক প্রশিক্ষণের জন্য দুটি আসন ভুটানের কূটনীতিকদের জন্য বরাদ্দ রাখা হবে। এ ছাড়া কৃষি খাতে সহযোগিতার অংশ হিসেবে ৭ থেকে ১০ জন ভুটানের কর্মকর্তাকে কৃষি গবেষণা কাউন্সিলে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। সরকারের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির জন্য বাংলাদেশে তৈরি কিছু ট্যাব ও ল্যাপটপ উপহার দেওয়া হয়েছে ভুটানকে।

post
বাংলাদেশ

গণতন্ত্রকে শৃংখলমুক্ত করেছেন শেখ হাসিনা

নির্বাচনে বিজয়ের মধ্য দিয়ে গণতন্ত্রকে শৃংখলমুক্ত করেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপির এখন চেয়ে চেয়ে দীর্ঘশ্বাস ফেলা ছাড়া আর কিছুই করার নেই। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে মৎস্যজীবী লীগের ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে, তিনি এসব কথা বলেন। সরকার দেশজুড়ে হরিলুট চালাচ্ছে বিএনপি নেতাদের এমন বক্তব্যের সমালোচনা কোরে তিনি বলেন, কোন ইস্যু না পেয়ে সরকারের বিরুদ্ধে আবোল তাবোল বকছেন তারা । পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র তৎপরতা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, পরিস্থিতি মোকাবেলায় সরকার কঠোর অবস্থানে রয়েছে। সেখানে যৌথ অভিযান চলছে, অচিরেই পরিস্থিতি শান্ত হবে।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.