post
এনআরবি বিশ্ব

প্রবাসী মামুনের সমর্থনে কাতারে সভা

আসন্ন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে লড়তে যাচ্ছেন উপজেলা আওয়ামী লীগের সদস্য মামুন হোসেন। সম্ভাব্য এ প্রার্থীর সমর্থনে মতবিনিময় সভা করেছেন কাতার প্রবাসী কোম্পানীগঞ্জ উপজেলা বাসী।রাজধানীর দোহার ফিরোজ আব্দুল আজিজ ঘরোয়া রেস্টুরেন্টের গ্র্যান্ড হলে এ আয়োজন করা হয়। কাতার প্রবাসী ব্যবসায়ী মামুন হোসেনের সভাপতিত্বে সভা পরিচালনা করেন কাতার আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ওমর শরীফ। এতে প্রধান অতিথি ছিলেন কাতার আওয়ামী লীগের সভাপতি মোঃ শাহ আলম । বিশেষ অতিথি ছিলেন কাতার বঙ্গবন্ধু পরিষদের সভাপতি জাকির হোসেন বাবু, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ সেলিম, কাতার আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান মিঠু, সহ-সভাপতি মহিন উদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আল আমিন খান,যুবলীগ নেতা একে আজাদ ও হাফেজ মাওলানা সাইদুল হক সহ অনেকে।

post
এনআরবি সাফল্য

ওমানে গাল্ফ এক্সচেঞ্জের ১৬তম শাখা

মধ্যপ্রাচ্যের দেশ ওমানের সর্ববৃহৎ রেমিট্যান্স প্রেরণকারী বাংলাদেশি একমাত্র প্রতিষ্ঠান গাল্ফ এক্সচেঞ্জের ১৬তম শাখার উদ্বোধন করা হয়েছে। ওমান প্রতিনিধি জানান, রাজধানী মাস্কাটের প্রাণকেন্দ্র রুই টেক্সি স্ট্যান্ডের পাশেই নতুন এই শাখার উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির নির্বাহী প্রধান ইফতেখার উল হাসান চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন গাল্ফ এক্সচেঞ্জের অপারেশন ম্যানেজার মাসুদ রানা, এজি.এম কমর ফাহিম, সিরাজউদৌল্লাহ, আলতাফ হোসেনসহ দেশটিতে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিরা। গাল্ফ এক্সচেঞ্জের মাধ্যমে বৈধ পথে দেশে সবচেয়ে বেশি রেমিট্যান্স পাঠান প্রবাসীরা। এক্সচেঞ্জের পক্ষ থেকে প্রবাসী বাংলাদেশিদের সকল সহযোগিতা করা হয় বলেও জানান প্রতিষ্ঠানটির নির্বাহী প্রধান।

post
এনআরবি বিশ্ব

লেবাননে খাজাবাবা ফরিদপুরীর উরস

হযরত মাওলানা শাহসূফী খাজাবাবা ফরিদপুরীর বিশ্ব উরস শরিফ উদযাপন করেছে জাকের পার্টি লেবানন শাখা।দেশটির দাওড়ায় সিআইটি কলেজ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাকের পার্টি লেবানন শাখার সহ-সভাপতি জামাল উদ্দিন। এতে উপস্থিত ছিলেন মাহাবুর রহমান, নূর মোহাম্মদ, দিলীপ বিশ্বশর্মা, বিল্লাল বেপারী ও মোঃ আকরাম সহ অনেকে। এসময় দেশ ও জাতির সমৃদ্ধি, মুসলিম উম্মাহর ঐক্য ও সংহতি এবং বিশ্ব মানবতার শান্তি কামনায় মোনাজাত করা হয়।

post
আন্তর্জাতিক

ইসরায়েলি হামলায় রাফাহতে ৬৭ মৃত্যু

গাজার রাফাহ নগরী বিশ্বের জনবহুল এলাকাগুলোর মধ্যে অন্যতম। সেখানে আশ্রয় নেওয়া পরিবারগুলো কয়েকবার বাস্তুচ্যুত হয়েছেন। ইসরায়েলি হামলা থেকে বাঁচতে বিভিন্ন জায়গা থেকে বার বার পালিয়ে রাফাহ শহরে আশ্রয় নিয়েছেন অন্তত ১৪ লাখ ফিলিস্তিনি। তারা সেখানে খাবার-পানির জন্য সংগ্রাম করছে। তার মধ্যেই ইসরায়েলের চলমান অভিযান এই মানুষগুলোর মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে। ইসরায়েলের বিমান হামলায় রাফাহ নগরীতে এরই মধ্যে প্রাণ হারিয়েছে ৬৭ জন। গাজার হামাস-পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় মৃতের সংখ্যার এ হিসাব দিয়েছে। সেখানকার এক চিকিৎসক বলেছেন, মানুষের মনে এখন একটাই প্রশ্ন, তারা কোথায় যাবে?” ফিলিস্তিনিদের জন্য মানবিক ত্রাণ ও কর্মসংস্থান বিষয়ক জাতিসংঘ সংস্থা ইউএনআরডব্লিউএ প্রধান ফিলিপ ল্যাজারিনি বলেছেন, রাফায় ইসরায়েলের সামরিক অভিযান নিয়ে একটি গভীর আতঙ্কের আবহ তৈরি হয়েছে।

post
খেলা

কাতারের জয়ে উল্লাসে মাতলো বাংলাদেশিরা

দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবার ফাইনালে উঠে রূপকথার জন্ম দিয়েছিল জর্ডান। তবে ফাইনালে সেই ছাপটা রাখতে পারলো না আরবের দেশটি। স্বাগতিকদের কাছে ৩-১ গোলে হেরে গেছে দলটি। এই জয়ে টানা দ্বিতীয়বার এশিয়ার রাজা হলো কাতার। শনিবার লুসাইল স্টেডিয়ামে এশিয়ান কাপ ফাইনাল দেখতে আসেন বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি। গ্যালারিতে কাতারের আধিপাত্যে উল্লাসে মেতে ওঠেন বাংলাদেশিরাও। টানা দুইবার এশিয়ান কাপ বিজয়ে কাতারীদের সাথে আনন্দ ভাগাভাগি করে নিয়েছে প্রবাসী বাংলাদেশীরা। রাতভর আতশবাজি আর আনন্দ উল্লাসের নগরি ছিল দোহা। এর আগে,২০১৯ সালে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছিল কাতার। সে বছর ফাইনালে হারিয়েছিল জাপানকে। আর এবার প্রথম এশিয়া কাপ ফাইনালে আসা জর্ডানের স্বপ্ন ভাঙলো কাতার।

post
এনআরবি সাফল্য

আমিরাতের ব্যবসায় বাংলাদেশীদের আধিপত্য

সংযুক্ত আরব আমিরাতে রিয়েল এস্টেট ব্যবসা এখন বাংলাদেশীদের একচ্ছত্র আধিপত্য। ফ্রি হোল্ড প্রপার্টি বেচাকেনা বা রেন্টু টু রেন্ট ব্যবসা সফলতার শীর্ষে পৌঁছে দিয়েছে এসব বাংলাদেশী ব্যবসায়ীদের। তাদেরই একজন সিলেট জিন্দাবাজারের আহমেদ বকসের ছেলে এমদাদ বকস শিশু। প্রায় চার দশক আগে ১৯৮১ সালে তিনি পাড়ি জমান সংযুক্ত আরব আমিরাতে। দুবাই ডিপার্টমেন্ট অফ হেলথে সরকারি চাকুরী দিয়ে শুরু করেন কর্মজীবন। পাশাপাশি জড়িত হন এক্সপোর্ট ইমপোর্ট ও রিয়েল এস্টেট ব্যবসার সাথে। ২০০৭ সালে প্রবাসের মাটিতে নিজ দেশকে পরিচিত করার লক্ষ্যে প্রতিষ্ঠানের নামকরণ করেন রয়েল বেঙ্গল রিয়েল এস্টেট। এছাড়াও বর্তমানে অনেক বাংলাদেশী দুবাইতে ফ্রি হোল্ড প্রোপার্টি কেনা বেচাসহ রেন্ট টু রেন্ট এর মাধ্যমে জড়িত হচ্ছেন রিয়েল এস্টেট ব্যবসার সাথে। উচ্চ শিক্ষায় শিক্ষিত চার সন্তানের পিতা, এমদাদ বকস শিশু ব্যবসার পাশাপাশি জড়িত আছেন বিভিন্ন সামাজিক ও ব্যবসায়িক সংগঠনের সাথে।

post
এনআরবি লাইফ

কাতারে প্রবাসীদের ফ্যামিলি গেট টুগেদার

কাতারে বার্ষিক বনভোজন ও ফ্যামিলি গেট টুগেদার করেছে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইন্জিনিয়ার্স বাংলাদেশ-আইডিইবি কাতার চ্যাপ্টার।দেশটির লুসাইল সিটির ক্রিসেন্ট পার্কে জাঁকজমকপূর্ন এ আয়োজন অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি প্রকৌশলী মোহাম্মদ আব্দুল মুকিত এর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা বিগ্রেডিয়ার এম খায়ের উদ্দিন, দূতাবাসের কাউন্সিলর এম মাসহুদূল কবির, মোবাশ্বেরা কাদেরি ও দ্বিতীয় সচিব এম নাসির উদ্দীন। আরো উপস্থিত ছিলেন আই ডি ই বি কাতার চ্যাপ্টার এর সিনিয়র সহ-সভাপতি প্রকৌশলী আশরাফ উদ্দিন, সাধারণ সম্পাদক প্রকৌশলী হেদায়েত উল্লাহ কবির, উপদেষ্টা প্রকৌশলী খন্দকার ওহিদূল আলম ও প্রকৌশলী জনাব খন্দকার আবু রায়হান।

post
অভিবাসন

কুয়েতে ফ্যামিলি-ভিজিট ভিসা চালু

কুয়েতে পুনরায় চালু হয়েছে ফ্যামিলি ও ভিজিট ভিসা। তবে ফ্যামিলি ভিসার ক্ষেত্রে বেড়েছে আইনের কঠোরতা। নতুন নিয়মে এ ভিসা পেতে ন্যূনতম বেতন ৮০০ কুয়েতি দিনারের পাশাপাশি থাকতে হবে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিও। ২৮ জানুয়ারি থেকে ফ্যামিলি ভিসা, আর ভিজিট ভিসার আবেদন শুরু হয়েছে ৭ ফেব্রুয়ারি। তবে এই ভিসার আওতায় দেশটির বাংলাদেশিরা উপযুক্ত সুবিধা থেকে বঞ্চিত হবেন বলে মনে করছেন প্রবাসী বাংলাদেশিরা। জীবিকার তাগিদে কুয়েতে বসবাস করছেন বিশ্বের বিভিন্ন দেশের অভিবাসীরা। মধ্যপ্রাচ্যের দেশটিতে বাংলাদেশিদের সংখ্যাও কয়েক লাখ। দেশটির অর্থনৈতিক ও পর্যটন খাতকে এগিয়ে নিতেই এমন উদ্যোগ। সেই সাথে কুয়েতের প্রবাসীদের সামাজিক চাহিদার বিষয়টিও গুরুত্ব দেয়া হয়েছে।

post
এনআরবি বিশ্ব

আমিরাতে আইয়ুবপুর ইউনিয়ন প্রবাসী কল্যাণ

আমিরাতে বসবাসরত নরসিংদীর আইয়ুবপুর ইউনিয়ন প্রবাসী কল্যাণ সংস্থা গঠনের লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আবুধাবির মোছাফ্ফার ৩৩ নম্বর নিউ ফ্লাওয়ার কোম্পানির হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। বিশিষ্ট ব্যবসায়ী মামুন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন মোহাম্মদ হিজবুল্লাহ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মোহাম্মদ তকীর। সভায় বক্তব্য রাখেন মাহবুব রহমান বাবু, সাইফুল ইসলাম, আবুল কালাম, মামুন ভুইয়া, রাইস মিয়া, সোহেল রানা, মোহাম্মদ ইয়াকুব, রাজু মিয়া, হেদায়েত উল্লাহ সহ অনেকে। এসময় দেশটিতে অবস্থানরত শিবপুর উপজেলার আইয়ুবপুর প্রবাসীদের সুখ দুঃখের অংশীদার হওয়ার অঙ্গিকার ব্যক্ত করেন বক্তারা। এছাড়াও আগামী ২মাসের মধ্যে সংগঠনটির নতুন কমিটি গঠন করারও সিদ্ধান্ত হয়।

post
এনআরবি বিশ্ব

কাতারে পিঠাঘর রেস্টুরেন্ট উদ্বোধন

কাতারের প্রবাসী অধ্যুষিত মদিনা খলিফা নর্থে উদ্বোধন করা হয়েছে পিঠাঘর রেস্টুরেন্ট। প্রতিষ্ঠানটি চালু করেছেন বাংলাদেশেরে চট্টগ্রামের দুই প্রবাসী বন্ধু মোঃ জামাল উদ্দিন ও মোঃ মহিউদ্দিন।শুক্রবার রেস্তোরাটি উদ্বোধন করেন প্রতিষ্ঠানের কাতারি স্পনসর মোঃ আব্দুল আজিজ। এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কমিউনিটি নেতা মোঃ আব্দুর রাজ্জাক সহ স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা। প্রতিষ্ঠানের উদ্যোক্তারা জানান, পিঠাঘর রেস্টুরেন্টে স্বদেশী রকমারি খাবারের পাশাপাশি চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের আয়োজন রয়েছে। শেষে প্রতিষ্ঠানটির সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.