দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবার ফাইনালে উঠে রূপকথার জন্ম দিয়েছিল জর্ডান। তবে ফাইনালে সেই ছাপটা রাখতে পারলো না আরবের দেশটি।
স্বাগতিকদের কাছে ৩-১ গোলে হেরে গেছে দলটি। এই জয়ে টানা দ্বিতীয়বার এশিয়ার রাজা হলো কাতার। শনিবার লুসাইল স্টেডিয়ামে এশিয়ান কাপ ফাইনাল দেখতে আসেন বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি। গ্যালারিতে কাতারের আধিপাত্যে উল্লাসে মেতে ওঠেন বাংলাদেশিরাও। টানা দুইবার এশিয়ান কাপ বিজয়ে কাতারীদের সাথে আনন্দ ভাগাভাগি করে নিয়েছে প্রবাসী বাংলাদেশীরা। রাতভর আতশবাজি আর আনন্দ উল্লাসের নগরি ছিল দোহা।
এর আগে,২০১৯ সালে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছিল কাতার। সে বছর ফাইনালে হারিয়েছিল জাপানকে। আর এবার প্রথম এশিয়া কাপ ফাইনালে আসা জর্ডানের স্বপ্ন ভাঙলো কাতার।
