post
এনআরবি বিশ্ব

কাতারে বাংলাদেশি সংগঠনের আত্মপ্রকাশ

কাতারের দোহায় নবগঠিত ‘কালকিনি উপজেলা প্রবাসী মানব কল্যাণ সংগঠন’  এর কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। দোহার ঘরোয়া রেস্টুরেন্ট হলে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো: রাসেল হাওলাদার। এসময় মো: কামাল সরদারকে সভাপতি, মো: আল আমিনকে সিনিয়র সহ-সভাপতি, মো: মিকরাইল আকনকে সাধারণ সম্পাদক ও রাকিব হাওলাদারকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। সভা যৌথ পরিচালনা করেন মো: ফরহাদ ভূঁইয়া ও মাইনুল ইসলাম রুবেল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মো: নুরুল হক বেপারি। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী বাবু অমল বাড়ৈ, ব্যবসায়ী ও সমাজসেবক মাহমুদুল হাসান, আল আমিন মোল্লা, মো: এমারত কাজি, সেলিম বেপারি, সোহেল খান, মো: মোরসালিন সরদার, জাহাঙ্গীর বেপারি, রুহুল আমীন ও আসাদুজ্জামান সিকদার। এসময় প্রবাসের মাটিতে মাদারীপুর কালকিনি বাসীর মর্যাদা রক্ষায় সংগঠনটি কাজ করবে বলে বক্তারা জানান।

post
এনআরবি সাফল্য

দোহায় বাংলাদেশি মালিকানাধিন রেস্তোরা উদ্বোধন

কাতারের রাজধানী দোহায় বাংলাদেশি খাবার নিয়ে শুরু হয়েছে এশিয়ান লাউঞ্জ রেস্তোরা। দোহার বিন মাহমুদে অবস্থিত দি ভিক্টোরিয়া হোটেলে  রেস্তোরাটি উদ্বোধন করেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো: নজরুল ইসলাম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল এম খায়ের উদ্দিন এনডিসি ও দি ভিক্টোরিয়া হোটেলের স্বত্বাধিকারী এম সাইফুল আলম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রবীণ কমিউনিটি নেতা ওমর ফারুক চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী মাহবুবর রহমান চৌধুরী বাবু, মো: রাকিব রহমান, সোলাইমান গনী ও খাইরুল আলম সাগর সহ অনেকে। এসময় প্রতিষ্ঠানের সাফল্য কামনা করেন আগত  অতিথিরা।

post
এনআরবি বিশ্ব

রিয়াদে বিজ্ঞান ও সাংস্কৃতিক প্রদর্শনী

সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের উদ্যোগে 'বিজ্ঞান ও সাংস্কৃতিক প্রদর্শনী-২০২৪’  অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান উদ্বোধন করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। এসময় রাষ্ট্রদূত ছাত্র-ছাত্রীদের তৈরি বিভিন্ন প্রজেক্ট ঘুরে দেখেন এবং বাংলাদেশ ও আরবি ভাষাভাষী বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড পর্যবেক্ষণ করেন। আড়ম্বরপূর্ণ এ অনুষ্ঠানে দুতাবাসের কর্মকর্তা, স্কুল পরিচালনা পর্ষদের সদস্য,স্কুলের শিক্ষক-শিক্ষিকা,অভিভাবক এবং দর্শনার্থীরা উপস্থিত ছিলেন।

post
এনআরবি বিশ্ব

আবুধাবিতে বাংলাদেশি কার সেন্টার চালু

আমিরাতের প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন কর্মসংস্হান সৃষ্টি ও রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধির লক্ষ্যে আবুধাবির ইলেক্ট্রাতে যাত্রা শুরু করেছে হ্যালো হোয়াইট কার ক্লিনিং এলএলসি।প্রতিষ্ঠানটির মালিক মোহাম্মদ রবিউল হোসেন তাঁর স্ত্রী মিসেস পারভীন আকতারকে সাথে নিয়ে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন। এ সময়ে তাঁর ছেলে আবদুল হান্নান ও মেয়ে সাদিয়া সুলতানা, ডা: নুরুল ইসলাম, ব্যবসায়ী আবু জাফর, মোহাম্মদ আমির হোসেন, রুবেল কবির হাট, মোহাম্মদ অলি, নুর খান, সাংবাদিক এম আবদুল মান্নান সহ অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরব আমিরাতে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা শ্রমিক ভিসা চালুর জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়। এসময় তাঁরা প্রবাসীদের গাড়ী সার্ভিস করার জন্য এ প্রতিষ্ঠানের মোবাইল টিমের সাথে যোগাযোগ করারও আহবান জানান। দেশটিতে রবিউল হোসেনের কন্ট্রাক্টিং কোম্পানিসহ বেশ কয়েকটি ব্যবসায় প্রতিষ্ঠান রয়েছে। সেখানে দেশীয়ও শ্রমিকের চাহিদা রয়েছে বলে জানান এই বাংলাদেশী।

post
এনআরবি বিশ্ব

প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানে আমিরাত রাষ্ট্রদূতের কাছে আহবান প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের আরো বেশি কর্মসংস্থানের সৃষ্টির পাশাপাশি বিভিন্ন সমস্যা সমাধান সেদেশের রাষ্ট্রদূতের কাছে আহবান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। বুধবার সকালে আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হামুদি নবনিযুক্ত প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাতকালে এ আহবান জানান মন্ত্রী। এর আগে নর্থ মেসিডোনিয়ার রাষ্ট্রদূতের সাথে সাক্ষাৎ করেন মন্ত্রী। এসময় উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা।

post
এনআরবি বিশ্ব

প্রবাস স্কিম নিয়ে প্রবাসীদের উদ্বুদ্ধ করতে ওমানে আলোচনা সভা অনুষ্ঠিত

সর্বজনীন পেনশন স্কিমের আওতায় প্রবাস স্কিম নিয়ে বাংলাদেশি প্রবাসীদের অবহিত ও উদ্বুদ্ধ করতে ওমানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।দেশটির সোহারে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বাংলা স্কুল প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওমানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল ইসলাম। শ্রম কাউন্সিলর রাফিউল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাস মাস্কাট এর প্রথম সচিব রৌশনারা পলিসহ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা এবং প্রবাসীদের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সিনিয়র নেতারা।

post
এনআরবি বিশ্ব

লেবাননে ফেব্রুয়ারী থেকে শুরু হচ্ছে অনিয়মিত বাংলাদেশিদের নিয়মিতকরণ

লেবাননে ফেব্রুয়ারী থেকে শুরু হচ্ছে অনিয়মিত বাংলাদেশিদের নিয়মিতকরণে নিবন্ধন কার্যক্রম। পুরাতন নিয়োগকর্তা ছাড়াই নিয়মিত হওয়ার সুযোগ পাচ্ছেন বাংলাদেশিরা।বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে অনিয়মিত বাংলাদেশিদের নিয়মিত করার বিষয়ে এক অবহিতকরণ সভায় দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভির খান এ তথ্য জানান। সভায় জানানো হয়, অনিয়মিত বাংলাদেশিদের প্রত্যেককে নতুন নিয়োগকর্তা ও প্রয়োজনীয় ডকুমেন্টসহ দূতাবাসে আবেদন করতে হবে। প্রতি মাসের প্রথম ও তৃতীয় সপ্তাহের মঙ্গলবার ও বৃহস্পতিবার এই দুই দিন আবেদনপত্র জমা নেওয়া হবে। এদিন বিপুল সংখ্যক বাংলাদেশি নিয়মিতকরণ বিষয়ে বিস্তারিত জানতে স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহন করেন। দূতাবাসের তথ্যমতে নারী-পুরুষ মিলিয়ে দেশটিতে প্রায় ৩০ হাজার অনিয়মিত বাংলাদেশি কর্মী অবস্থান করছেন।

post
এনআরবি বিশ্ব

কুয়েতে উইমেন্স এমপাওয়ারমেন্ট অর্গানাইজেশনের বার্ষিক বনভোজন

কুয়েতে বাংলাদেশি প্রবাসী নারীদের সংগঠন উইমেন্স এমপাওয়ারমেন্ট অর্গানাইজেশনের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে।কুয়েত সিটি থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে আবদালিতে এ বনভোজন অনুষ্ঠিত হয়। শীতের মনোরম আবহাওয়ায় শিশু, কিশোর, তরুণ-তরুণী এবং নবীন প্রবীণ সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে এ যেন ছিল এক আবেগঘন আনন্দ আয়োজনে এক একটু বাংলাদেশ । উইমেন্স এমপাওয়ারমেন্ট অর্গানাইজেশন-কুয়েত আয়োজিত বার্ষিক বনভোজনে সকালের নাস্তা, মধ্যাহ্নভোজ আর ডিনারের মাধ্যমে দিনব্যাপী আয়োজনে কারো যেন কোন ক্লান্তি ছিল না। এর পাশাপাশি কমিউনিটির মানুষের মধ্যে দলে দলে আড্ডা আর গল্পে মুখরিত হয়ে ওঠেছিল বিশালাকার বনভোজন স্পট। দুপুরের মধ্যাহ্ন ভোজের পর আয়োজিত অনুষ্ঠানে শিশু, কিশোর, পুরুষ, নারীরা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেন। এই ইভেন্টের মাধ্যমে সকলের মুখে হাসি ফুটে ওঠে সদ্য ফোটা গোলাপের ন্যায়। উইমেন্স এমপাওয়ারমেন্ট অর্গানাইজেশনের উপদেষ্টা ডা: বুশরা হাবিব বলেন- উইমেন্স এমপাওয়ারমেন্ট অর্গানাইজেশনের পক্ষ থেকে প্রতি বছর এ ধরনের আয়োজন করা হোক। অন্তত এ ধরনের আয়োজনে ভবিষ্যৎ প্রজন্মের প্রবাসী বাচ্চারা বাঙালির সমাজ, সংস্কৃতি আর তার গৌরবোজ্জ্বল ঐতিহ্যকে খুঁজে পাবে।

post
এনআরবি লাইফ

কাতারে ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বনভোজন

কাতারের রাজধানী দোহার লুসেইল ক্রিসেন্ট পার্কের সবুজ-শ্যামল প্রাকৃতিক পরিবেশে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে।দিনব্যাপী নানা কর্মকাণ্ডের মধ্যদিয়ে আয়োজিত অনুষ্ঠান চলে সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত। এ মিলনমেলায় কাতারের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রছাত্রী ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। বনভোজন আয়োজক কমিটির পরিচালনায় সকালে শিশু-কিশোর, পুরুষ-মহিলাদের বিভিন্ন প্রতিযোগিতা সম্পন্ন হয়। জুমার নামাজের বিরতির পর মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। আসর নামাজের পর র‌্যাফেল ড্র ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। ওবায়দুল্লাহ আল রাফির সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অনুষ্ঠানের আহ্বায়ক মোসাদ্দেক বিল্লাহ। অনুষ্ঠানের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম, মোহাম্মদ সেলিম ও সদস্য নিয়াজ মোহাম্মদ খান।

post
এনআরবি বিশ্ব

ওমানে প্রবাসীদের সিআইপি সংবর্ধনা দিয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ

ওমানে প্রবাসী বাংলাদেশিদের রেমিট্যান্স অ্যাওয়ার্ড ও সিআইপি সংবর্ধনা দিয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ। বৈধ পথে রেমিট্যান্স প্রেরণ করে দেশের অর্থনীতিতে অবদান রাখা ব্যক্তিদের মূল্যায়নে এ আয়োজন করে ব্যাংকটির ওমান শাখা।ওমান থেকে বৈধ পথে সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী ৩০জন প্রবাসীকে এই সংবর্ধনা দেয়া হয়। ইসলামী ব্যাংকের কান্ট্রি কোওর্ডিনেটর এ.এইচ.এম তোফায়েলের সভাপতিত্বে মাস্কাটের একটি পাঁচ তারকা হোটেলে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেশটির বাংলাদেশ দূতাবাসের লেবার উইং কাউন্সিলর মোহাম্মদ রাফিউল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন দূতাবাসের প্রথম সচিব আসাদুল হক সহ ওমানের বিভিন্ন এক্সেচেঞ্জ হাউজের প্রধান,সামাজিক সংগঠনের সদস্য ও ইসলামী ব্যাংকের কর্মকর্তারা। অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য রাখেন ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ মনিরুল মাওলা।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.