আন্তর্জাতিক

ইসরায়েলি হামলায় রাফাহতে ৬৭ মৃত্যু

post-img

গাজার রাফাহ নগরী বিশ্বের জনবহুল এলাকাগুলোর মধ্যে অন্যতম। সেখানে আশ্রয় নেওয়া পরিবারগুলো কয়েকবার বাস্তুচ্যুত হয়েছেন।

ইসরায়েলি হামলা থেকে বাঁচতে বিভিন্ন জায়গা থেকে বার বার পালিয়ে রাফাহ শহরে আশ্রয় নিয়েছেন অন্তত ১৪ লাখ ফিলিস্তিনি। তারা সেখানে খাবার-পানির জন্য সংগ্রাম করছে। তার মধ্যেই ইসরায়েলের চলমান অভিযান এই মানুষগুলোর মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে। ইসরায়েলের বিমান হামলায় রাফাহ নগরীতে এরই মধ্যে প্রাণ হারিয়েছে ৬৭ জন। গাজার হামাস-পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় মৃতের সংখ্যার এ হিসাব দিয়েছে।

সেখানকার এক চিকিৎসক বলেছেন, মানুষের মনে এখন একটাই প্রশ্ন, তারা কোথায় যাবে?” ফিলিস্তিনিদের জন্য মানবিক ত্রাণ ও কর্মসংস্থান বিষয়ক জাতিসংঘ সংস্থা ইউএনআরডব্লিউএ প্রধান ফিলিপ ল্যাজারিনি বলেছেন, রাফায় ইসরায়েলের সামরিক অভিযান নিয়ে একটি গভীর আতঙ্কের আবহ তৈরি হয়েছে।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.