এনআরবি বিশ্ব

আমিরাতে আইয়ুবপুর ইউনিয়ন প্রবাসী কল্যাণ

post-img

আমিরাতে বসবাসরত নরসিংদীর আইয়ুবপুর ইউনিয়ন প্রবাসী কল্যাণ সংস্থা গঠনের লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আবুধাবির মোছাফ্ফার ৩৩ নম্বর নিউ ফ্লাওয়ার কোম্পানির হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। বিশিষ্ট ব্যবসায়ী মামুন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন মোহাম্মদ হিজবুল্লাহ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মোহাম্মদ তকীর। সভায় বক্তব্য রাখেন মাহবুব রহমান বাবু, সাইফুল ইসলাম, আবুল কালাম, মামুন ভুইয়া, রাইস মিয়া, সোহেল রানা, মোহাম্মদ ইয়াকুব, রাজু মিয়া, হেদায়েত উল্লাহ সহ অনেকে।

এসময় দেশটিতে অবস্থানরত শিবপুর উপজেলার আইয়ুবপুর প্রবাসীদের সুখ দুঃখের অংশীদার হওয়ার অঙ্গিকার ব্যক্ত করেন বক্তারা। এছাড়াও আগামী ২মাসের মধ্যে সংগঠনটির নতুন কমিটি গঠন করারও সিদ্ধান্ত হয়।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.