কাতারের প্রবাসী অধ্যুষিত মদিনা খলিফা নর্থে উদ্বোধন করা হয়েছে পিঠাঘর রেস্টুরেন্ট। প্রতিষ্ঠানটি চালু করেছেন বাংলাদেশেরে চট্টগ্রামের দুই প্রবাসী বন্ধু মোঃ জামাল উদ্দিন ও মোঃ মহিউদ্দিন।
শুক্রবার রেস্তোরাটি উদ্বোধন করেন প্রতিষ্ঠানের কাতারি স্পনসর মোঃ আব্দুল আজিজ। এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কমিউনিটি নেতা মোঃ আব্দুর রাজ্জাক সহ স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা। প্রতিষ্ঠানের উদ্যোক্তারা জানান, পিঠাঘর রেস্টুরেন্টে স্বদেশী রকমারি খাবারের পাশাপাশি চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের আয়োজন রয়েছে। শেষে প্রতিষ্ঠানটির সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
