এনআরবি সাফল্য

ওমানে গাল্ফ এক্সচেঞ্জের ১৬তম শাখা

post-img

মধ্যপ্রাচ্যের দেশ ওমানের সর্ববৃহৎ রেমিট্যান্স প্রেরণকারী বাংলাদেশি একমাত্র প্রতিষ্ঠান গাল্ফ এক্সচেঞ্জের ১৬তম শাখার উদ্বোধন করা হয়েছে।

ওমান প্রতিনিধি জানান, রাজধানী মাস্কাটের প্রাণকেন্দ্র রুই টেক্সি স্ট্যান্ডের পাশেই নতুন এই শাখার উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির নির্বাহী প্রধান ইফতেখার উল হাসান চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন গাল্ফ এক্সচেঞ্জের অপারেশন ম্যানেজার মাসুদ রানা, এজি.এম কমর ফাহিম, সিরাজউদৌল্লাহ, আলতাফ হোসেনসহ দেশটিতে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিরা।

গাল্ফ এক্সচেঞ্জের মাধ্যমে বৈধ পথে দেশে সবচেয়ে বেশি রেমিট্যান্স পাঠান প্রবাসীরা। এক্সচেঞ্জের পক্ষ থেকে প্রবাসী বাংলাদেশিদের সকল সহযোগিতা করা হয় বলেও জানান প্রতিষ্ঠানটির নির্বাহী প্রধান।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.