সংযুক্ত আরব আমিরাতে রিয়েল এস্টেট ব্যবসা এখন বাংলাদেশীদের একচ্ছত্র আধিপত্য।
ফ্রি হোল্ড প্রপার্টি বেচাকেনা বা রেন্টু টু রেন্ট ব্যবসা সফলতার শীর্ষে পৌঁছে দিয়েছে এসব বাংলাদেশী ব্যবসায়ীদের। তাদেরই একজন সিলেট জিন্দাবাজারের আহমেদ বকসের ছেলে এমদাদ বকস শিশু। প্রায় চার দশক আগে ১৯৮১ সালে তিনি পাড়ি জমান সংযুক্ত আরব আমিরাতে। দুবাই ডিপার্টমেন্ট অফ হেলথে সরকারি চাকুরী দিয়ে শুরু করেন কর্মজীবন। পাশাপাশি জড়িত হন এক্সপোর্ট ইমপোর্ট ও রিয়েল এস্টেট ব্যবসার সাথে। ২০০৭ সালে প্রবাসের মাটিতে নিজ দেশকে পরিচিত করার লক্ষ্যে প্রতিষ্ঠানের নামকরণ করেন রয়েল বেঙ্গল রিয়েল এস্টেট।
এছাড়াও বর্তমানে অনেক বাংলাদেশী দুবাইতে ফ্রি হোল্ড প্রোপার্টি কেনা বেচাসহ রেন্ট টু রেন্ট এর মাধ্যমে জড়িত হচ্ছেন রিয়েল এস্টেট ব্যবসার সাথে। উচ্চ শিক্ষায় শিক্ষিত চার সন্তানের পিতা, এমদাদ বকস শিশু ব্যবসার পাশাপাশি জড়িত আছেন বিভিন্ন সামাজিক ও ব্যবসায়িক সংগঠনের সাথে।
