এনআরবি বিশ্ব

প্রবাসী মামুনের সমর্থনে কাতারে সভা

post-img

আসন্ন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে লড়তে যাচ্ছেন উপজেলা আওয়ামী লীগের সদস্য মামুন হোসেন। সম্ভাব্য এ প্রার্থীর সমর্থনে মতবিনিময় সভা করেছেন কাতার প্রবাসী কোম্পানীগঞ্জ উপজেলা বাসী।

রাজধানীর দোহার ফিরোজ আব্দুল আজিজ ঘরোয়া রেস্টুরেন্টের গ্র্যান্ড হলে এ আয়োজন করা হয়। কাতার প্রবাসী ব্যবসায়ী মামুন হোসেনের সভাপতিত্বে সভা পরিচালনা করেন কাতার আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ওমর শরীফ। এতে প্রধান অতিথি ছিলেন কাতার আওয়ামী লীগের সভাপতি মোঃ শাহ আলম । বিশেষ অতিথি ছিলেন কাতার বঙ্গবন্ধু পরিষদের সভাপতি জাকির হোসেন বাবু, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ সেলিম, কাতার আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান মিঠু, সহ-সভাপতি মহিন উদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আল আমিন খান,যুবলীগ নেতা একে আজাদ ও হাফেজ মাওলানা সাইদুল হক সহ অনেকে।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.