এনআরবি বিশ্ব

লেবাননে খাজাবাবা ফরিদপুরীর উরস

post-img

হযরত মাওলানা শাহসূফী খাজাবাবা ফরিদপুরীর বিশ্ব উরস শরিফ উদযাপন করেছে জাকের পার্টি লেবানন শাখা।

দেশটির দাওড়ায় সিআইটি কলেজ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাকের পার্টি লেবানন শাখার সহ-সভাপতি জামাল উদ্দিন। এতে উপস্থিত ছিলেন মাহাবুর রহমান, নূর মোহাম্মদ, দিলীপ বিশ্বশর্মা, বিল্লাল বেপারী ও মোঃ আকরাম সহ অনেকে। এসময় দেশ ও জাতির সমৃদ্ধি, মুসলিম উম্মাহর ঐক্য ও সংহতি এবং বিশ্ব মানবতার শান্তি কামনায় মোনাজাত করা হয়।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.