post
অভিবাসন

ভূমধ্যসাগরে অভিযানে দুর্দশাগ্রস্ত নৌকা থেকে ১৭৬ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার

ভূমধ্যসাগরে পৃথক তিনটি অভিযানে দুর্দশাগ্রস্ত নৌকা থেকে ১৭৬ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে বেসরকারি অনুসন্ধান ও উদ্ধারকারী সংস্থা এসওএস হিউম্যানিটির উদ্ধারকারী জাহাজ হিউম্যানিটি-১।ভূমধ্যসাগরের আন্তর্জাতিক জলসীমায় এই উদ্ধার অভিযানগুলো পরিচালনা করে সংস্থাটি। এদিন সন্ধ্যায় পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সেন্ট্রাল ভূমধ্যসাগরে অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে আসা একটি ছোট কাঠের নৌকা দেখতে পায় উদ্ধারকারী জাহাজ হিউম্যানিটি-১৷ দুর্দশাগ্রস্ত ওই নৌকাটিতে ৪০ অভিবাসনপ্রত্যাশী ছিলেন। এটি ছিল, একই দিনে হিউম্যানিটি-১ এর তৃতীয় উদ্ধার অভিযান। এসওএস হিউম্যানিটি জানিয়েছে, সমুদ্রে বিপদগ্রস্ত ওই নৌকাটিতে ছিল না কোনো লাইফজ্যাকেট। অভিবাসনপ্রত্যাশীদের অনেকে হাইপোথার্মিয়ায় ভুগছিলেন। অনেকের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এর আগের দিন সাগরে একটি রাবারের ডিঙ্গি নৌকা থেকে ৯০ জন অভিবাসনপ্রত্যাশীকে নিরাপদে নিয়ে আসা হয় জাহাজে। এছাড়া একই সময় হিউম্যানিটি-১ এর দেখা পেয়ে ৪৬ জন অভিবাসনপ্রত্যাশী নৌকা থেকে লাফিয়ে পড়েন ভূমধ্যসাগরে। পরে তাদের সবাইকে উদ্ধার করেন হিউম্যানিটি-১ এর নাবিকেরা। এসকল অভিবসান প্রত্যাশীদের মধ্যে কোন বাংলাদেশী আছে কিনা তা এখনো জানা যায়নি।

post
সংবাদ

দ্বিতীয় দিনের মতো ইসিতে চলছে আপিল কার্যক্রম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয় দিনের মতো মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের আপিল আবেদন জমা নেয়া হচ্ছে।বুধবার সকাল ১০টায় কমিশন প্রাঙ্গণে,অস্থায়ীভাবে নির্মিত দশটি বুথে একযোগে এই কার্যক্রম শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত। প্রার্থীরা নিজ নিজ আঞ্চলিক বুথে আবেদন জমা দিচ্ছেন। সুষ্ঠু তদন্তের মাধ্যমে আপিল শুনানি হলে প্রার্থিতা ফিরে পাবেন বলে আশা প্রকাশ করেন তারা। সেই সঙ্গে নির্বাচনে এক শতাংশ ভোটারের সমর্থনের নিয়মটির প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন অনেক প্রার্থী।

post
বাংলাদেশ

বিএনপির কর্মসূচির অনুমতির বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত : ড. খন্দকার. মহিদ উদ্দিন

১০ ডিসেম্বর বিএনপির ঘোষিত মানববন্ধন কর্মসূচির অনুমতির বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি, জানালেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস, ড. খন্দকার. মহিদ উদ্দিন।দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। মহিদ উদ্দিন বলেন, তফসিল ঘোষণার পর থেকে নির্বাচন কমিশনকে সহায়তায় সব সংস্থা কাজ করছে। সে অনুযায়ী ধাপে ধাপে কার্যক্রম চলছে। ডিএমপির অতিরিক্ত কমিশনার আরো জানান, নির্বাচন কমিশনও সার্বিক বিষয়ে পর্যবেক্ষণ করছে,  কমিশনের পর্যবেক্ষণ ডিএমপি অনুসরণ করবে।

post
সংবাদ

বিদেশগামী ট্যুরিস্টরা শিকার হচ্ছেন ফেসবুক প্রতারনায়!

বাংলাদেশে বিদেশি পর্যটক না বাড়লেও গতি এসেছে অভ্যন্তরীণ পর্যটনে। ধারাবাহিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ও মাথাপিছু আয় বাড়ায় মধ্যবিত্তের বিশাল একটি অংশ এখন সাপ্তাহিক ছুটিতে বা এর সঙ্গে বাড়তি এক-দুই দিনের ছুটি পেলেই পরিবার, বন্ধুবান্ধব নিয়ে ঘুরতে বেরিয়ে পড়ে। আবার অনেকে দেশের বাইরেও যাচ্ছে।দেশে স্বনির্ভর পর্যটনের কিছু রুচির নির্মাতা থাকায় প্রতি বছর অভ্যন্তরীণ পর্যটকের সংখ্যা দিন দিন বাড়ছে। মোট তথ্য না থাকলেও বলা যায় এই সংখ্যা বছরে ন্যূনধিক ৩ কোটি। জীবন-জীবিকা নির্বাহের হিসাবে প্রায় ৪০ লাখ পর্যটনকর্মী এই খাতের সমৃদ্ধির পেছনে জড়িয়ে আছে। পাশাপাশি বিদেশগামী পর্যটকের সংখ্যাও ক্রমেই বাড়ছে। বিদেশ ভ্রমণের জন্য বাংলাদেশি পর্যটকটদের এখন বছরে প্রায় ৩৩ হাজার ৬৮৬ কোটি টাকা ব্যয় হয়।তাছাড়া, বিদেশভ্রমণে যাওয়ার আগে প্রাথমিক প্রস্তুতি হিসেবে খরচ হয়েছে আরও সাড়ে ৭৫০ কোটি টাকা।বিদেশভ্রমণে বাংলাদেশি পর্যটকরা ডিসেম্বর মাসকেই সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে থাকেন। এছাড়া ঈদ পূজারমত বড় সব উৎসবের ছুটিতে বিদেশ ভ্রমণে ছুটছেন বাংলাদেশিরা।  অবশ্য গত ১০ বছরে দেশের বাইরে ঈদ করা মানুষের সংখ্যা বেড়েছে প্রায় পাঁচগুণ। গেলো বছর অন্তত ছয় লাখ বাংলাদেশী ঈদের ছুটিতে বিদেশ ভ্রমণে গিয়েছিলেন বলে জানা যায় বিভিন্ন ট্রাভেল এজেন্সি সূত্রে। পর্যটন খাতের এই ক্রমবর্ধমান অগ্রগতিন সঙ্গে দেশে গড়ে উঠছেন অনেক ভূইঁফোড় ট্যুর অপারেটর সংস্থা। যারা সোস্যাল মিডিয়ার পেইজকে পুঁজি করে লোভনীয় নানা অফারে প্রলুব্ধ করে মানুষ ইদানিং প্রতারণা করছেন। তাদের প্রতারনায় দিন দিন বাড়ছে ভুক্তভোগীর সংখ্যা। এদেরই একজন হৃদিতা নূর। ব্যস্ততার মাঝে দেশের বাইরে অবসর কাটানোর আশায় একটি ট্যুর অপারেটরের ফেসবুক বিজ্ঞাপন দেখে তিনি সেখানে যোগাযোগ করে এখন প্রতারনার শিকার। শুধু হৃদিতা নূরই নন এর মত অনেকেই ভোগান্তীর প্রতিনিয়ত অনলাইন প্রতারনার শিকার হচ্ছেন।  এমন সব অভিযোগও থানা পুলিশ কিংবা গোয়েন্দা কার্যালয়ে বাড়ছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ । তিনি জানান, কথিত ট্যুর অপারেটর ফেসবুকে বিভিন্ন পেজ দিয়ে বিজ্ঞাপন দিয়ে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। মূলত তারা কম টাকায় সব ধরনের সুবিধা দেয়ার আশ্বাস দেয়। পাশাপাশি সাধারণ মানুষের বিশ্বাস অর্জনের জন্য ঢাকার গুলশান, বারিধারা, ধানমণ্ডিসহ অভিজাত এলাকায় অফিস নেয়। এক এলাকায় অফিস খুলে কিছু মানুষের কাছ থেকে কয়েক লাখ টাকা আত্মসাৎ করে অফিস বন্ধ করে দিয়ে গা ঢাকা দেয়ারও অভিযোগ রয়েছে । তবে সামাজিক যোগাযোগমাধ্যমে বিজ্ঞাপনে প্রলুব্ধ না হয়ে সঠিক তথ্য উপাত্ত যাচাই বাছাই করে সিদ্ধান্ত নেয়ার পরামর্শ পুলিশ কর্মকর্তার।

post
বাংলাদেশ

নাশকতা বা সন্ত্রাসের কারণে নির্বাচন বন্ধ থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

নাশকতা বা সন্ত্রাসের কারণে নির্বাচন বন্ধ থাকবে না, সঠিক সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।সচিবালয়ে বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট উদযাপন উপলক্ষে আয়োজিত আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে তিনি একথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যে দলটির নাশকতার কথা বলা হচ্ছে, এটা তাদের প্র্যাকটিস। নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনেই নির্বাচনকে প্রতিহত করার জন্য অগণতান্ত্রিক পন্থা বেছে নিয়েছে তারা।

post
সংবাদ

মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের আপীল চলছে,স্বতন্ত্র’দের ক্ষেত্রে ইসির শর্ত সাংবিধানিক সাংঘর্ষিক

বাংলাদেশের আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে যাওয়া সারা দেশে প্রার্থীদের জমা দেওয়া মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধতা পেয়েছেন ১৯৮৫ জন প্রার্থী। আর অবৈধ ঘোষণা করা হয়েছে ৭৩১ জন প্রার্থীকে।  এক পার্সেন্ট ভোটারের সমর্থন আদায় সংক্রান্ত নিয়মের কারনে অধিকাংশের মনোনয়ন বাতিল হয়েছে বলে অভিযোগ প্রার্থীদের। আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনে আপিল করতে আসা অবৈধ ঘোষিত প্রার্থীদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।প্রার্থীদের অভিযোগ, বাংলাদেশ সংবিধানে গোপন ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগের কথা বলা হলেও নির্বাচন কমিশন স্বতন্ত্র প্রার্থী হওয়ার ক্ষেত্রে মনোনয়নপত্রের সঙ্গে এক শতাংশ ভোটারের সমর্থনের স্বাক্ষরিত আবেদন জমা দিতে বলেছে। এতে ভোটের আগেই ভোটারের সমর্থন ফাঁস হয়ে যাচ্ছে। যা বাংলাদেশ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বলেও মন্তব্য অনেকের।অনেক প্রার্থী বলছেন, এক শতাংশের বেশি ভোটারের সমর্থনের স্বাক্ষর সংগ্রহ করা হলেও তা জেলা নির্বাচন কমিশন পুলিশ ও প্রশাসন দিয়ে যাচাই-বাছাই করায় অনেকে ভয় পেয়েছেন। স্বাক্ষর করা অনেকে কর্মজীবী হওয়ায় যাচাই-বাছাই করতে গিয়ে তাদের পায়নি জেলা নির্বাচন কমিশন সংশ্লিষ্টরা।এবিষয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, যারা প্রত্যাখ্যাত হয়েছেন তাদের করা আপীলগুলো যাচাই বাছাই শেষে পুরোকমিশন বসে সিদ্ধান্ত নিবে। যা আগামী ১০ ডিসেম্বর চুড়ান্ত করা হবে। এদিকে,স্বতন্ত্র প্রার্থী হতে ভোটারের স্বাক্ষরের বিধান চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।মঙ্গলবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় অ্যাডভোকেট ইউসুফ আলী এ রিট দায়ের করেন। যাতে, প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।আগামীকাল বুধবার ৬ ডিসেম্বর  বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি উপস্থাপন করা হবে।

post
বিশেষ প্রতিবেদন

অবকাঠামো উন্নয়ন,সড়ক যোগাযোগ ও নিরবচ্ছিন্ন বিদ্যুতে,পাল্টে গেছে পার্বত্যাঞ্চলের মানুষের জীবনযাত্রা

চারপাশে বিস্তীর্ণ পাহাড়ের সারি আর তুলোর মতো মেঘ,এরই মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে নৈসর্গিক সাজেক। এক দশক আগেও সেখানে যেতেন কিছু হাতেগোণা পর্যটক। পাহাড়,ঝর্ণা এবং রহস্যময় গুহাসহ, বিভিন্ন পর্যটন কেন্দ্র বাড়িয়ে দিয়েছে ওই এলাকার আকর্ষণ। পাশাপাশি সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে পাহাড়ে অবকাঠামোগত উন্নয়ন,সড়ক যোগাযোগ,বিদ্যুৎ,মোবাইল নেটওয়ার্ক এবং নিরাপত্তার কারণে পর্যটনের জনপ্রিয়তা দিনদিন বাড়ছে। সাজেক শব্দটা মনে এলেই প্রকৃতিপ্রেমী মানুষজনের চোখের সামনে ভেসে ওঠে মেঘ ও পাহাড়ের মিতালীময় এক অপরূপ ছবি। প্রকৃতি এখানে ক্ষণে ক্ষণে তার রূপ বদলায়। চোখের পলকেই চারপাশে নিকষ কালো মেঘ জমে,হঠাৎ বৃষ্টি শুরু হয় কিংবা প্রচন্ড ঠান্ডা!  বাংলাদেশ সেনাবাহিনীর সাজানো গোছানো  মনমুগ্ধকর এই পর্যটন স্পট যেনো স্বপ্নিল রাজ্য। এখানে মেঘমালার মিতালী দেখতে, যে কোনো মৌসুম ছাড়াই হাজার হাজার পর্যটক ভিড় করেন।  সাজেক ভ্যালী,আলুটিলা ও নীলগীরির মতো আরো পর্যটন স্পট বাড়ানো এবং ইকো ট্যুরিজমকে উৎসাহী করতে, জেলা প্রশাসনের পক্ষ থেকে নেয়া হচ্ছে, নতুন নতুন উদ্যোগ। এমনটা জানালেন,খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহীদুজ্জামান। খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর বলেছেন, পর্যটকদের নিরাপত্তায় সার্বক্ষনিক কাজ করে যাচ্ছে সমন্বিত আইনশৃঙ্খলা বাহিনী। সাজেকের অবস্থান রাঙ্গামাটি জেলায় হলেও, খাগড়াছড়ি থেকে সেখানে যাতায়াত অনেক সুবিধাজনক।

post
বাংলাদেশ

৫০ শয্যার জনবল দিয়ে চলছে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল

১৯৭০ সালে নির্মিত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে, সেই ৫০ শয্যার জনবল দিয়েই চলছে, বর্তমান চিকিৎসা সেবা কার্যক্রম। ২০০৩ সালে হাসপাতালটিকে ১শ শয্যায় উন্নীত করা হলেও চিকিৎসা সেবায়,তা বাস্তবায়ন হয়নি এখনও। এদিকে,শীতজনিত কারনে হাসপাতালে প্রতিনিয়ত ভর্তি হচ্ছে,শিশু রোগী। অতিরিক্ত রোগীর চাপ সামলাতে হিমসিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যে জানা গেছে,চুয়াডাঙ্গা সদর হাসপাতালে গত এক সপ্তাহে শীতজনিত কারনে,নিউমোনিয়া, এ্যাজমা, শ্বাসকষ্ট ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা সেবা নিয়েছে পাঁচশোর অধিক শিশুরোগী। এছাড়া,হাসপাতালে নারী পুরুষ ও অন্যান্য ওয়ার্ডে প্রাপ্তবয়স্ক রোগীদের সংখ্যাও বাড়ছে।অসহনীয় পর্যায়ে হাসপাতালের শিশু ওয়ার্ডে, গাদাগাদি করে চিকিৎসা নিতে হচ্ছে রোগীদের। শীতের হিমেল হাওয়া ও ঠান্ডা উপেক্ষা করে, হাসপাতালের বারান্দায় থেকেও কেউ কেউ নিচ্ছেন,চিকিৎসা সেবা। শিশু ওয়ার্ডে শিশুদের জন্য বরাদ্দকৃত ১৫ শয্যার বিপরীতে চিকিৎসা নিচ্ছে ৮০ থেকে ৯০ জন রোগী। অল্প সংখ্যক জনবল দিয়ে এসব রোগীদের চিকিৎসা সেবা অসম্ভব হয়ে পড়েছে।ঋতু পরিবর্তনের এই সময়টায় বাচ্চাদের অধিক সতর্কাবস্থায় রাখার পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকদ ডা. মাহমুদুর রহমান মিলনের। সদর হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন তিনশ’র অধিক শিশুকে নিয়ে লাইনে দাঁড়িয়ে,চিকিৎসা সেবা নিচ্ছেন অভিভাবকরা। অতিরিক্ত রোগীর ভিড় ঠেলে  চিকিৎসা সেবা নিতে স্বজনদের পড়তে হয় চরম দুর্ভোগে। 

post
বিশেষ প্রতিবেদন

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে তৈরী হয়েছে মুক্তিযোদ্ধা মনুমেন্ট

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মুক্তিযোদ্ধা মনুমেন্ট ও বিশ্রামাগার পরিদর্শনে আগ্রহ বেড়েছে দর্শনার্থীদের। বাংলাদেশ ট্যুরিজম বোর্ড কর্তৃক নির্মীত ৯০ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত মনুমেন্ট ও বিশ্রামাগারটি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের মুকুন্দপুরে নির্মিত হয়। এই প্রথম বিজয়নগরে মনুমেন্ট পরিদর্শনের পাশাপাশি, পরিবার নিয়ে থাকার ব্যবস্থাও রয়েছে। এতে খুশি দর্শনার্থীরা। এছাড়াও মনুমেন্টের পাশে রয়েছে ২৫ বিজিবির ক্যাম্প।  মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের মুকুন্দপুরে তৈরী করা হয়েছে,মুক্তিযোদ্ধা মনুমেন্ট। এর পাশেই রয়েছে দূর থেকে আসা দর্শনার্থীদের জন্য বিশ্রামাগ্রার। এখানে লিপিবদ্ধ রয়েছে,শহিদ মুক্তিযোদ্ধাদের তালিকা। মনুমেন্টটি মুক্তিযোদ্ধাদের মিলনমেলার একটি কেন্দ্র হয়ে উঠতে পারে বলে জানান দর্শনার্থীরা।এদিকে,মুক্তিযোদ্ধা মনুমেন্ট ও বিশ্রামাগ্রারটি তৈরী করায়,সরকার ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন, স্থানীয় মুক্তিযোদ্ধারা। মুক্তিযোদ্ধা মনুমেন্ট ও বিশ্রামাগারটি পরিদর্শন করে, মুক্তিযুদ্ধ সম্পর্কে আগামী প্রজন্ম অনেক তথ্য জানতে পারবে বলে জানান,উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ ইরফান উদ্দিন আহমেদ। এটি উদ্বোধন করেন,ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য যুদ্ধাহত মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। প্রাকৃতিক পরিবেশ ও পাহাড় ঘেড়া পরিবেশে অবস্থিত মনুমেন্টটি মন কেড়েছে দর্শনার্থীদের।

post
বাংলাদেশ

সারাদেশে নির্বাচন পর্যবেক্ষণ করবে ইউরোপীয় ইউনিয়ন- জানালো ইসি

ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দল সারাদেশের নির্বাচনী পরিস্থিতি পর্যবেক্ষণ করবে বলেও জানিয়েছে, নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।রবিবার দুপুরে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনী পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক শেষে, একথা জানান তিনি। এসময় আগামী ১০ ডিসেম্বর মানবাধিকার দিবসে রাজনৈতিক দলের জনসভা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ইসি অতিরিক্ত সচিব বলেন, কোনো রাজনৈতিক সমাবেশ করতে হলে নির্বাচন কমিশনের অনুমতি নিতে হবে।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.