post
বাংলাদেশ

ভরাডুবির আশংকায় নির্বাচনে না এসে ভন্ডুলের পায়তারা করছে বিএনপি; অভিযোগ কাদেরের

বাংলাদেশের আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের দল থেকে বহিষ্কার করা হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নির্বাচন হবে অবাধ সুষ্ঠু ও অংশগ্রহন মূলক। আজ রবিবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ ছাড়া ভরা ডুবির আশংকা থেকেই বিএনপি নির্বাচন ভণ্ডুল করার পায়তারা করছে বলেও অভিযোগ করেন তিনি।ওবায়দুল কাদের বলেন,  আওয়ামী লীগ গনতন্ত্রে বিশ্বাস করে। তাই গণতান্ত্রিকভাবে কেউ প্রার্থী হলে তা ইতিবাচক।তিনি জানান, অপরাজনীতির জন্য অনেক আগে থেকেই জনগণ থেকে বিচ্ছিন্ন দলে পরিনত হয়েছে বিএনপি। তাই জনগণকে নিয়ে চিন্তা না করে, নির্বাচন প্রতিহত করার পায়তারা করছে তারা।  

post
সংবাদ

মাঠের তথ্য বুঝেই প্রশাসনে বদলি- জানালো নির্বাচন কমিশন

জাতীয় নির্বাচনে অংশ নিতে মনোনয়ন দাখিলকারী দলের সংখ্যা ২৯ এবং প্রার্থী ১৯৬৫; এছাড়া স্বতন্ত্র প্রার্থী ৭৪৭ জন। শনিবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এই সংশোধিত তথ্য জানান।মনোনয়নপত্র জমার শেষের পর, বৃহষ্পতিবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে ৩০টি দলের মনোনয়নপত্র জমা দেয়ার তথ্য জানানো হয়। পরদিন শুক্রবার জানানো হয় ৩২টি দল মনোনয়ন জমা দিয়েছে।এরপর, সবশেষ আজ দুপুরে ব্রিফিংয়ে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯টি দলের প্রার্থী এবং সতন্ত্র প্রার্থী মনোনয়ন দাখিলকারীর মোট সংখ্যা ২৭১৩। এসময় সারাদেশে ওসি-ইউএনওদের বদলী প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, নির্বাচন কমিশনার সম্প্রতি বিভিন্ন অঞ্চলে সফর করে মাঠ পর্যায়ের যে তথ্য পেয়েছেন তার ভিত্তিতেই প্রশাসনের কর্মকর্তাদের বদলির সিদ্ধান্ত নেয়া হয়েছে।এছাড়া, স্বতন্ত্র প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিতে নির্দেশ দেয়া হয়েছে।

post
বাংলাদেশ

স্বাধীনতার ৫২বছর পরেও মুক্তিযোদ্ধার তালিকায় ঠাঁই হয়নি যশোরের মুজিব বাহিনীর সদস্য গেরিলাযোদ্ধা আবুল কাশেমের !

স্বাধীনতার ৫২বছর পরও মুক্তিযোদ্ধার তালিকায় ঠাঁই হয়নি যশোরের মুজিব বাহিনীর সদস্য গেরিলাযোদ্ধা আবুল কাশেমের।মুক্তিযোদ্ধা যাছাই পুণঃ যাছাইয়ের পর যোগ্য হয়েও অদৃশ্য কারনে গেজেটভুক্ত হয়নি তার নামটি।সবশেষ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর কাছে কয়েক দফা ধন্না দিয়েও,কোন সারাহা মেলেনী।বর্তমানে নানা রোগে শোকে মানবেতর জীবন কাটছে রণাঙ্গনের এই গেরিলা যোদ্ধার।যশোর সদরের ভেকুটিয়া গ্রামেরআবুলকাশেম।ছিলেন ১৯৭১ সালের তৎকালীন ছাত্রলীগের সদস্য । দেশ মাত্রিকারটানে, মাত্র ১৬ বছরবয়সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহŸানে সাড়া দিয়ে ৮ই মার্চ নামেন অবরোধ যুদ্ধে,বন্ধকরে দেন ক্যান্টন মেন্টের সকল খাবার সরবরাহ,বাঙ্গালি চাকুরিজীবীদের প্রবেশওবন্ধকরে দেন সেদিনের অবরোধ যুদ্ধে। এতে ক্ষিপ্ত হয়েকাশেমেরবাড়িপুড়িয়ে দেয়া হয় এবং কাশেমেরচাচামুনসুরআলী কে গুলি করেহত্যাকরেপাক সেনারা।মুক্তিযুদ্ধের প্রাক্কালেচড়ামূল্য দিয়েযুদ্ধের সূচনাহয়কাশেমের । পরবর্তীতে তৎকালীন বৃহত্তর যশোর জেলার মুজিব বাহিনীর প্রধানআলী হোসেনমনির নেতৃত্বে, ২৮ দিনের গেরিলা প্রশিক্ষণ নিয়ে যুদ্ধে ঝাপিয়ে পড়েন। দীর্ঘ নয়মাস রক্তক্ষয়ী যুদ্ধের পরও, স্বাধীনতার প্রকৃত স্বাদ পাননি এই যোদ্ধা। এখন তাকে তাচ্ছিল্লের চোখে দেখছেন খোদ মুজিব বাহিনীর প্রধানমনি। এ নিয়ে কয়েক দফা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর সাথে দেখাকরেও কোনফলপাননিহতভাগ্য কাশেম এখন এক বুক অভিমানে মুক্তিযোদ্ধার তালিকাভুক্তির আশা ছেড়ে দিয়ে,দুঃখ কষ্টকে সাথে নিয়েই কাটছে আবুল কাশেমের প্রতিটিদিন।মহান মুক্তিযুদ্ধের সম্মুখ যোদ্ধা আবুল কাশেমদের যথাযথ মূল্যয়নই হোক স্বাধীন বাংলার মূল সৌন্দর্য!

post
বিশেষ প্রতিবেদন

উন্নয়নের ছোঁয়ায় বদলে গেছে দিনাজপুর জেলার চিত্র; যোগাযোগ ব্যবস্থার অগ্রগতির পাশাপাশি স্বাস্থ্যসেবা ও শিক্ষা প্রতিষ্ঠানের আধুনিকায়ন

সরকারের উন্নয়নের ছোঁয়ায় বদলে গেছে দিনাজপুর জেলার চিত্র। সড়ক প্রশস্তকরণের পাশাপাশি সরকারি প্রতিষ্ঠানের অবকাঠামোসহ স্বাস্থ্য ও শিক্ষা ‍প্রতিষ্ঠানের নতুন ভবন নির্মিত হয়েছে। যার সুফল পাচ্ছেন জেলাবাসী।ডিজিটাল বাংলাদেশের প্রত্যাশা পূরণের পর এখন চলছে স্মাট বাংলাদেশ বিনির্মাণের আয়োজন। সারাদেশের উন্নয়নের ধারাবাহিকতায় দিনাজপুরের ১৩টি উপজেলার সড়ক মহাসড়ক প্রশস্তকরণ, ছোটবড় ব্রীজ, সরকারি প্রতিষ্ঠানের অবকাঠামো নির্মাণ,স্কুল কলেজ মাদ্রাসাসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের ভবন উন্নয়নে এসেছে অভাবনীয় পরিবর্তন। বিশেষ করে দিনাজপুর হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের আধুনিক ভবন প্রতিষ্ঠানগুলোতে যোগ হয়েছে নুতন মাত্রা। উন্নয়নের এই ধারাবাহিকতা রক্ষায় আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনতে হবে বলে জানান স্থানীয় জনপ্রতিনিধি হুইপ ও সংসদ সদস্য দিনাজপুর-৩ ইকবালুর রহিম।তিনি জানান,দিনাজপুরে, বৃহত্তম ইদগাহ মাঠে একসাথে কয়েক লক্ষ মানুষ ঈদের নামাজের ব্যবস্থা করা হয়েছে।

post
বাংলাদেশ

জাতীয় নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দ্বিতীয়দিনে সারাদেশে রিটানিং কর্মকর্তাদের ব্যস্ততা

জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে দ্বিতীয় দিন ছিলো আজ।জেলা রিটার্নিং কর্মকর্তারা সংশ্লিষ্টদের নিয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই করছেন। গোপালগঞ্জ-১ নির্বাচনী এলাকার প্রার্থীদের যাচাই-বাছাইয়ে ৬ জন প্রার্থীর মধ্যে একজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। এদিকে, সংসদ নির্বাচন উপলক্ষে রংপুর জেলার ৬টি সংসদীয় আসনের সংসদ সদস্য পদের দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়েছে। এসময় রিটার্নিং কর্মকর্তা জানান, রংপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী মসিউর রহমান রাঙ্গাসহ ৪ জনের মনোনয়ন স্থগিত, ১ জনের মনোনয়ন বাতিল হয়েছে। আওয়ামী লীগ ও জাতীয় পার্টির প্রার্থীসহ ৫ জন মনোনয়ন বৈধ বলে ঘোষণা দিয়েছে রিটার্নিং কর্মকর্তা।

post
বাংলাদেশ

বাংলাদেশের তৈরী পোষাক খাতের শ্রমমান নিয়ে যুক্তরাষ্ট্র ও ইইউ’র নীতিমালা-উদ্বিগ্নতা;বিরুপ প্রভাবের শংকা

বাংলাদেশের তৈরী পোষাক শিল্পের শ্রমমান ও অধিকার সংক্রান্ত বিষয়ে নতুন নীতিমালা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। যা ,শ্রম অধিকারের প্রশ্নে তৈরী পোশাকসহ দেশের শিল্প খাতে এক ধরনের উদ্বেগ তৈরি করেছে। গত ১৬ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এ সংক্রান্ত নতুন স্মারক স্বাক্ষর করেন। এটি সারা বিশ্বের জন্য প্রযোজ্য। কিন্তু স্মারকের বিষয়বস্তু তুলে ধরতে গিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী শ্রমিক নির্যাতনের উদাহরণ হিসেবে শ্রমিক অধিকার নিয়ে সক্রিয় এক বাংলাদেশী নারীকে উদ্ধৃত করেছেন। এ থেকেই উদ্বেগ ছড়িয়েছে বাংলাদেশী উদ্যোক্তাদের মধ্যে। তারা মনে করছেন, মার্কিন নীতি বাংলাদেশের ওপর কার্যকর করা হলে আমাদের রফতানি খাতে গুরুতর নেতিবাচক প্রভাব পড়বে।কারণ বাংলাদেশি তৈরি পোশাকের শীর্ষ গন্তব্য দেশ যুক্তরাষ্ট্র। উচ্চ শুল্ক দিয়ে দেশটিতে রফতানি হয় নীট ও ওভেন পোশাক। বিশেষ রফতানি সুবিধা বা জিএসপি বাতিল করার পরও প্রতিযোগিতার ভিত্তিতে যুক্তরাষ্ট্রের বাজারে শক্ত অবস্থান তৈরি করেছে বাংলাদেশ। তবে শ্রমমান নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন নীতিমালায় বাংলাদেশের নাম স্থান পাওয়ায় উদ্যোক্তাদের কপালে দুশ্চিন্তার ভাঁজ। যদিও এ নিয়ে দেশের পোষাক শিল্প মালিকরা কোন মন্তব্য করছেন না। এ বিষয়ে গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সহ-সভাপতি জলি তালুকদার মনে করেন, দেশে মজুরি, শ্রমমান ও কারখানার নিরাপত্তার প্রশ্ন এখন পর্যন্ত অপর্যাপ্ত। এমনকি আইএলও কনভেনশন অনুসরণ করছেনা অনেকেই। তাই শ্রমিকদেরকে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে দর কষাকষি করে যে ব্যবহার করা হচ্ছে, তা কোনোভাবেই গ্রহনযোগ্যনা। সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণা পরিচালক ড. খোন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন,রফতানিমূখী কোনো খাত যদি বাণিজ্যিক নিষেধাজ্ঞায় পড়ে, তাহলে তা বহন করার মতো শক্তি আমাদের কম। তাই সার্বিক বিষয় নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করা প্রয়োজন। এতে সমস্যাগুলো নিদিষ্ট করা সম্ভব হবে বলে আশা তার। এদিকে,বাংলাদেশের শ্রম ও মানবাধিকার বিষয়ে উদ্বেগ জানিয়ে সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে ইউরোপীয় কমিশনও। অর্থনীতিবিদরা এই প্রতিবেদনকে ‘সতর্কবার্তা’ হিসেবে উল্লেখ করে বলছেন, ইউরোপীয় কমিশনের উদ্বেগের বিষয়গুলো বাংলাদেশের গুরুত্ব সহকারে দেখা উচিত। 

post
বাংলাদেশ

বিএনপি নির্বাচনে না আসলেও, তাদের অনেক নেতাই ভিন্নরূপে ভোটের মাঠে

জাতীয় নির্বাচনে বিএনপি অংশ না নিলেও, দলটির অনেক নেতাই ভিন্নরূপে রয়েছেন ভোটের মাঠে। বিএনপির অনেক নেতা স্বতন্ত্র পার্থী হিসেবে ভোট করছেন, এছাড়া বিএনএফ, বিএনএম ও তৃণমূল বিএনপিসহ বিভিন্ন সংগঠনের প্রার্থী হয়েছেন অনেকেই। এমনকি, বিএনপি থেকে পদত্যাগ করে আওয়ামী লীগের মনোনয়ন নিয়েও ভোটে এসেছেন শীর্ষস্থানীয় নেতা। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি নির্বাচনে যাচ্ছে না বলা হলেও, দলটির অনেক নেতাই শেষপর্যন্ত ভোটের মাঠে নেমেছেন। দল ভোটে না আসলেও ভিন্নরুপে নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপির অনেক নেতা।মনোনয়ন জমা দেয়ার সময়সীমার শেষমহূর্তে চমক দেখান বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর; দল থেকে পদত্যাগ করে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঝালকাঠি-১ আসনে মনোনয়নপত্র জমা দেন তিনি। এদিক, প্রয়াত নাজমুল হুদার দল তৃণমূল বিএনপিতে যোগ দিয়ে বিএনপির সাবেক দুই হেভিওয়েট নেতা শমসের মুবিন চৌধুরী সিলেট-৫ আসনে এবং তৈমুর আলম খন্দকার নারায়ণগঞ্জ-১ আসন থেকে নির্বাচনে অংশ নিয়েছেন। মৌলভীবাজার-১ আসনে তৃণমূল বিএনপির প্রার্থী হয়েছেন স্বেচ্ছাসেবক দলের নেতা আনোয়ার হোসেন ওরফে মঞ্জু। বিস্ফোরক মামলায় জামিন পেয়েই ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী মনোনয়ন দাখিল করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ এ কে একরামুজ্জামান। বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ও সাংবাদিক শওকত মাহমুদ স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করছেন কুমিল্লা-৫ আসনে। অন্যদিকে বিএনপির বেশ কয়েকজন নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনে (বিএনএম) যোগ দিয়ে অংশ নিচ্ছেন এবারের নির্বাচনে। দলটির হয়ে ফরিদপুর-১ আসনে প্রার্থী শাহ মোহাম্মদ আবু জাফর, বরগুনা-২ আসনের অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রহমান, সুনামগঞ্জ-৪ আসনের শাসমুর সালেহীন, ঝিনাইদহ-১ আসনের মোহাম্মদ আব্দুল ওহাব প্রার্থী হয়েছেন। চট্টগ্রাম-১০ আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনজুর আলম স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের মাঠে নেমেছেন। এছাড়া মেহেরপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বিএনপির সাবেক এমপি আবদুল গনি; আর ফরিদপুর-১ আসনে বিএনপির সাবেক সাংসদ শাহ মোহাম্মদ আবু জাফরও স্বতন্ত্রভাবে ভোটে দাঁড়িয়েছেন। এছাড়া বিএনপি থেকে বেরিয়ে আসা আরও অনেক নেতাই নির্বাচনে অংশ নিচ্ছেন। দলে বড় পদপদবি না থাকায় তারা সেভাবে আলোচনায় না এলেও সরব রয়েছেন ভোটের মাঠে।

post
বাংলাদেশ

ভুলনীতির কারনে বিভক্তি বাড়ছে বিএনপির,মন্তব্য ওবায়দুল কাদেরের

বিএনপির ভুল নীতির কারণেই দলটির মধ্যে বিভক্তি সৃষ্টি হয়েছে, বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে, সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। কাদের বলেন, মানুষ এখন নির্বাচনমুখী, তাই অপরাজনীতি করে কোন লাভ নেই।আজ শনিবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন,বিএনপির নেতৃত্বের প্রতি দলটির নেতারা হতাশ এবং আস্থা হারিয়ে ফেলেছেন। এজন্যই বিএনপি আজকে নিজেরাই বিভক্ত। আর তাদের আন্দোলন ভুলের চোরাবালিততে আটকে গেছে। যারা নির্বাচনে বিরুদ্ধে অপরাজনীতি ও আগুনসন্ত্রাস করছে, দেশের মানুষ তাদের প্রতিহত করবে বলে মন্তব্য করেন এই আওয়ামী লীগ নেতা। ওবায়দুল কাদের প্রশ্ন রেখে বলেন, বিএনপির নেতৃত্বে কি এতই দেউলিয়া যে ব্ল্যাকমেইল করলেই চলে আসবে? এতদিন রাজনীতি করল, তাদের রাজনৈতিক পরীক্ষায় তারা এতই ব্যর্থ যে, কারো ব্ল্যাকমেইলিংয়ে প্রলুব্ধ হয়ে অন্য দলে যাবে? এসময়ে তিনি বলেন, জনগণ এখন নির্বাচনমুখী। নির্বাচন নিয়ে কমিশন যে সিদ্ধান্ত নেবে তার প্রতি আওয়ামী লীগের আস্থা রয়েছে বলেও জানান ওবায়দুল কাদের। 

post
বাংলাদেশ

পার্বত্য শান্তি চুক্তিতে বদলে গেছে,পাহাড়ি জনপদ ;উন্নয়ন অগ্রযাত্রা পৌছে গেছে দুর্গম এলাকায়,কাজ করছে,স্থানীয় প্রশাসন

পার্বত্য শান্তি চুক্তির ফলে বদলে গেছে,পাহাড়ের জনপদ। শান্তির সুবাতাস বইছে পাহাড়ি-বাঙালিদের মাঝে। দীর্ঘ প্রায় তিনদশক ধরে পাহাড়ে আত্ম নিয়ন্ত্রনাধীকার আন্দোলনের পর,১৯৯৭ সালে পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়।চুক্তির ২৬ বছরে পাহাড়ে সরকারের অভূতপূর্ব উন্নয়ন কর্মকাণ্ড চোখে পড়ার মত। পাহাড়ে রাজনৈতিকভাবে পূনর্বাসন,পাহাড়িদের অধিকার বঞ্চনাসহ নানা কারণে,প্রায় দুইযুগেরও বেশি সময় ধরে পার্বত্য চট্টগ্রামে চলে সশস্ত্র সংগ্রাম। এতে অসংখ্য পাহাড়ী বাঙ্গালী হতাহত হন।পাহাড়ের উন্নয়ন,অগ্রগতি ও শান্তি সম্প্রীতি বাঁধাগ্রস্থ হয়।শান্তি প্রক্রিয়ার অংশ হিসেবে,আওয়ামীলীগ সরকারের আমলে ১৯৯৭ সালের ২ ডিসেম্বর জনসংহতি সমিতির সাথে পার্বত্য চুক্তি সম্পাদনের মধ্য দিয়ে, শান্তির সুবাতাস বইতে শুরু করে। অস্ত্র জমা দিয়ে স্বাভাবিক জীবনে ফেরেন প্রায় ২ হাজার শান্তি বাহিনীর সদস্য।ক্ষমতাসীন দলের নেতারা বলছেন,চুক্তির ফলে পাহাড়ে উন্নয়নের ধারা গতিশীল হয়েছে।কিছু সমস্যা থাকলেও চুক্তির অধিকাংশ বিষয় বাস্তবায়িত হয়েছে বলে জানান,চুক্তি বাস্তবায়ন কমিটির সদস্য ও  শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্রলাল ত্রিপুরা এমপি। পাহাড়ি-বাঙালিদের মধ্যে গুজব ছড়িয়ে উন্নয়ন বাধাগ্রস্ত করা হয়েছিল। তবে চুক্তির পর উন্নয়নের জোয়ারে সেসব আজ ম্লান,বলছেন,জনপ্রতিনিধি খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য কল্যান মিত্র বড়ুয়া।সরকারের এই উন্নয়ন অগ্রযাত্রা প্রত্যন্ত এলাকায় পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে খাগড়াছড়ি জেলা প্রশাসন।আইন শৃঙ্খলা ও সম্প্রীতি রক্ষা্য়,অন্যান্য বাহিনীর মত পুলিশেও রয়েছে অনণ্য ভূমিকা।জানান,পুলিশ সুপার।

post
বাংলাদেশ

প্রকৃত অপরাধীরা বিচারের আওতায় আসে না: নজরুল ইসলাম খান

নিরিহ মানুষের বিরুদ্ধে রাজনৈতিক কারনে মামলা হওয়ায়,প্রকৃত অপরাধীরা বিচারের আওতায় আসে না বলে মন্তব্য করেছেন,বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।তিনি বলেন,কোনো শ্রমিক তার নিজের কর্মস্থলে কখনও আগুন দিতে পারেনা। শুক্রবার দুপুরে,জাতীয় প্রেসক্লাবের সামনে সম্মিলিত শ্রমিক পরিষদ আয়োজিত বিক্ষোভ সমাবেশ অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। নজরুল ইসলাম খান আরো বলেন,শ্রমিকদের আন্দোলনকে যারা নস্যাৎ করতে চায়, তারাই যানবাহন ও কারখানায় আগুন দিয়ে,অসহায় শ্রমিকদের বিরুদ্ধে মামলা করে।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.