সংবাদ

রাষ্ট্রপতির কাছে ৩ দেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

post-img

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের কাছে আজ দুপুরে বঙ্গভবনে তিন দেশের রাষ্ট্রদূত পৃথকভাবে নিজ নিজ পরিচয়পত্র পেশ করেছেন বাংলাদেশে নবনিযুক্ত তিনজন আবাসিক রাষ্ট্রদূত ডেনমার্কের ক্রিশ্চিয়ান ব্রিকস মোলার, নেদারল্যান্ডের ইরমা ভ্যান ডুরেন এবং আর্জেন্টিনার মার্সেলো কার্লোস সিসা।


বুধবার সকালে বঙ্গভবনে পৌঁছালে তাদের প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস অশ্বারোহী দল রাষ্ট্রদূতদের গার্ড অব অনার প্রদান করেন। পরে সৌজন্য সাক্ষাতে বাংলাদেশে দায়িক্ত পালনে রাষ্ট্রপতি সহযোগিতা কামনা করেন, এবং তাদের দেশ যে কোন পরিস্তিতিতে বাংলাদেশের পাশে থাকবে বলে জানান তারা। বাংলাদেশকে বিপুল সম্ভাবনাময় দেশ হিসেবে উল্লেখ করে রাষ্ট্রপতি বাংলাদেশ ও নিজ নিজ দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য সম্পর্ক জোরদার করতে সব ধরনের সম্ভাবনা কাজে লাগাতে রাষ্ট্রদূতদের প্রতি আহ্বান জানান।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.