post
বাংলাদেশ

দুর্নীতির বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহবান রাষ্ট্রপতির

দুর্নীতি প্রতিরোধে সবাইকে সতর্ক থাকার আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শনিবার আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজিত আলোচনা সভায় যোগ দেন রাষ্ট্রপতি। এসময় বক্তৃতায়, দুর্নীতি দমন কমিশনকে জনগণের নির্ভরতা ও আস্থার স্থলে পরিণত করতে সংশ্লিষ্টদের নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি। রাষ্ট্রপতি বলেন, দুর্নীতিবাজরা যে দলেরই হোক, কেউ দুর্নীতি করলে তাকে আইনের আওতায় আনতে হবে। তিনি আরও বলেন, দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের ফলে মেগা প্রকল্পগুলোতে দুর্নীতি হয়নি।

post
সংবাদ

কর্মসূচির নামে বিএনপি আবারও নাশকতার পরিকল্পনা করছে, মন্তব্য ওবায়দুল কাদেরের

মানবাধিকার দিবস উপলক্ষে কর্মসূচির নামে বিএনপি আবারও সারাদেশে নাশকতা করার পরিকল্পনা করছে, বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ শনিবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। কাদের বলেন, নির্বাচনের বিরুদ্ধে বিএনপির আন্দোলন ব্যর্থ হয়েছে, এখন তারা নাশকতার পরিকল্পনা করছে। তবে নাশকতা করলে কাউকেই ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। এসময় বিএনপি-জামায়াতের অপতৎপরতা বিরুদ্ধে আওয়ামী লীগ নেতাকর্মীদের সতর্ক থাকার আহবান জানান ওবায়দুল কাদের।তিনি মনে করেন,যারা মানবাধিকার নিয়ে কথা বলে, তারা ১৫ ও ২১ আগস্টের হত্যাকাণ্ড এবং জোট সরকারের নিপীড়নের কথা বলেন না। বিএনপির নির্বাচনকেন্দ্রিক আন্দোলন ব্যর্থ। এখন তারা আগুন দিচ্ছে।আলোচনার একপর্যায়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের যৌক্তিক কারণ দেখছি না। যারা নির্বাচনের বিরুদ্ধে নাশকতা করছে, তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা উচিত।ওবায়দুল কাদের বলেন, বিশ্বের সব দেশের রাজনৈতিক অভিযোগের বিষয়টা তো জাতিসংঘের কাছেই যায়। কিছু কিছু চাপের ব্যাপার নিশ্চয়ই আছে, তা না হলে এত কিছু হলো কেন? বাংলাদেশে গত কয়েক মাস কত রকমের ঘটনা ঘটেছে। এই নিষেধাজ্ঞা আসলো আসলো এমন কথা চলছিল। এসব বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘকে জানিয়ে রাখল, আমরা ভালো নির্বাচন করতেছি, কোনো অসুবিধা নেই, অহেতুক কেউ যেন আমাদেরকে চাপ না দেয়।

post
সংবাদ

মানবাধিকার এখন ব্যবসায় পরিণত হয়েছে: ড. হাছান মাহমুদ

মানবাধিকার এখন ব্যবসায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন, তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। সকালে, চট্টগ্রাম প্রেসক্লাবে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের আয়োজনে, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে একথা বলেন তিনি। তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন,সাংবাদিকরা দেশের আলোক বর্তিকা হিসেবে কাজ করে। তারা দেশের অগ্রসর নাগরিক। দেশে বর্তমানে যে অগ্নিসন্ত্রাস হচ্ছে তাদের বিরুদ্ধে সাংবাদিকদের লেখনির মাধ্যমে তুলে ধরার আহ্বান জানান হাছান মাহমুদ। চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি তপন চক্রবর্তীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি শহীদুল আলম সহ অন্যরা।

post
বাংলাদেশ

গরুর মাংস ৬৫০ টাকা দরে বিক্রি শুরু

দীর্ঘ দুই বছর পর স্বস্তি ফিরতে শুরু করেছে গরুর মাংসের দামে। কদিন আগেও কেজিপ্রতি ৮৫০ টাকার মাংস এখন বিক্রি হচ্ছে ৬০০ থেকে ৬৫০ টাকায়।হঠাৎ কোরে এভাবে মাংসের দাম কমায় খুশি,নিম্ন ও মধ্য আয়ের মানুষ। এদিকে,আবারও বাড়তে শুরু করেছে ভোজ্যতেল আর পেঁয়াজের দামবাঙ্গালির রসনা বিলাসীদের খাবারের তালিকার বড় একটা জায়গা জুড়ে রয়েছে,গরুর মাংসের চাহিদা।বিগত কয়েক বছর ধরে অতিমাত্রায় বাড়তে থাকে এ মাংসের দাম। সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যায় আমিষে ভরা স্বাদের এই খাবার। সম্প্রতি ৫৯৫ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি শুরু করেন,রাজধানীর কিছু  ব্যবসায়ী । তার দেখাদেখি রাজধানীর বেশিরভাগ বাজারে শুরু হয় কম দামে মাংস বিক্রি ।মাংসের দাম কমায় খুশি নিম্ন ও মধ্য আয়ের মানুষ ।শীতকালীন সবজির সরবরাহ বাড়লেও,এখনও মধ্যবিত্তের নাগালের বাইরে। এদিকে,খুচরা পর্যায়ে কেজিতে ১০ টাকা বেড়েছে ব্রয়লার মুরগির দাম।ডিমের দাম ডজনে বেড়েছে ১০ টাকা।অন্যদিকে,পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ১০-২০ টাকা পরযন্ত।এর মধ্যে ভোজ্যতেলের দাম আবারও বাড়ার ইঙ্গিত দিয়েছেন ব্যবসায়ীরা। বাজার নিয়ন্ত্রণে কঠোর মনিটরিং চেয়েছেন ক্রেতারা।    

post
বাংলাদেশ

ভোটের জোটে আসন সমঝোতার নানা চেষ্টা, ডামি স্বতন্ত্রের নানা কৌশলে ক্ষমতাসীনরা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোটের জোটে ব্যস্ত রাজনৈতিক দলগুলো। তফসিল ঘোষনার পরে আসন সমঝোতা নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা। দেনদরবার শেষ হয়নি এখনো। ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে আসন সমঝোতার দাবি ছিল ১৪ দলের শরিকদের। আসন ধরে ভোটের প্রস্তুতি এগিয়ে নিতেই এমন চাওয়া ছিল তাদের। কিন্তু এর ঠিক উলটো অবস্থানে আওয়ামী লীগ। বিএনপিবিহীন নির্বাচনে শুরু থেকেই আসন সমঝোতা নিয়ে কৌশলী ক্ষমতাসীনরা। অন্যদিকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের লক্ষ্যে দলের স্বতন্ত্র প্রার্থীদের বিষয়ে নমনীয় আওয়ামী লীগ। এতে প্রায় প্রতি আসনেই আওয়ামী লীগেরই এক বা একাধিক স্বতন্ত্র প্রার্থী মাঠে রয়েছেন। কিন্তু অন্ধকারে শরিকরা। নিজেদের মতো মনোনয়নপত্র জমা দিলেও তাদের কতটি বা কোন কোন আসন ছাড়া হবে তা এখনো চূড়ান্ত হয়নি। দফায় দফায় বৈঠক করে এ বিষয়ে তাগাদা দিলেও ফয়সালা আসেনি। ফলে বিষয়গুলো নিয়ে অসন্তুষ্টি রয়েছে ক্ষমতাসীন দলের শরিকদের মধ্যে। তাদের প্রত্যাশা, যত দ্রুত সম্ভব সম্মানজনভাবে আসন সমঝোতা হোক। এক্ষেত্রে আওয়ামী লীগের কাছে গত নির্বাচনের চেয়ে দ্বিগুণ আসনে ছাড়ের দাবিও রেখেছে জোট শরিকরা।তবে আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা বলছেন, শরিক ও জোট নেতাদের সঙ্গে আলোচনা করেই আসনবিন্যাস চূড়ান্ত করা হবে। এক্ষেত্রে ১৭ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে বলেও মনে করেন তারা। ফলে আসন সমঝোতা নিয়ে অপেক্ষা ফুরাচ্ছে না জোট শরিকদের।অপর দিকে এবারের নির্বাচনে নানা কারনে আলোচনার কেন্দ্রে থাকা তৃনমূল বিএনপি প্রকাশ্যে কোন জোটের বিষয় স্বীকার করছে না। দলটির মহাসচিব তৈমুর আলম খন্দকার বলছেন, তারা এককভাবেই সারা দেশে ৩ শ আসনে নির্বাচনে অংশ নেয়ার প্রস্তুতি শেষ করেছে। অপর দিকে বিএনএম মহাসচিব ড. মোহাম্মদ শাহজাহান মনে করেন,ক্ষমতাসীন দল নির্বাচনে কৌশল হিসেবে ডামি প্রার্থী কিংবা স্বতন্ত্র প্রার্থী নিয়ে কাজ করছে। যা আসন্ন নির্বাচনে ভিন্ন কোন প্রভাব ফেলতে পারে। আর জাতীয় পার্টি মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, আওয়ামী লীগের চেয়ে এন্টি আওয়ামী লীগ ভোট বেশি। নির্বাচনে ভোটের পরিবেশ থাকলে পরিস্থিতি ভিন্ন হতে পারে।

post
সংবাদ

নীরব চাঁদাবাজিতে থমকে যাচ্ছে তিন পার্বত্য জেলার উন্নয়ন কর্মকান্ড

পার্বত্য জেলার জুমের খেত থেকে শুরু করে সড়ক-অবকাঠামো নির্মাণ সর্বত্র চলছে চাঁদাবাজি। এক হিসেব মতে,পাহাড়ের ৬ টা সশস্ত্র সংগঠন বছরে আনুমানিক ৫ থেকে ৬ শ’ কোটি টাকা চাঁদা আদায় করছে। সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনী চাঁদাবজি নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান অব্যাহত রাখার পরও প্রতিনিয়ত চাঁদাবাজির আতঙ্কে আছেন পর্যটকরা। চাঁদাবাজি সবখানে হচ্ছে, শুধু পার্বত্য চট্টগ্রাম নয়। তবে যেকোনো চাঁদাবাজি ও অপতৎপরতা রোধে অন্যান্য জায়গার মত এখানে বাংলাদেশ সেনাবাহিনীর তৎপরতায় পাল্টে গেছে এর কৌশল। সেনাবাহিনীর প্রচেষ্টাই আজ পর্যন্ত শান্তি চুক্তিতে ব্যাঘাত ঘটে এমন কোন ঘটনা ঘটেনি। কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, তবে সেটা বাংলাদেশ সেনাবাহিনী এবং আইনশৃঙ্খলা বাহিনী নিষ্ক্রিয় করার চেষ্টা চালাচ্ছেন।অপরাধ হচ্ছে এবং অপরাধকে রোধ করার সক্ষমতা বাংলাদেশ পুলিশে রয়েছে। ইতোমধ্যে বেশ কয়েকটি হত্যা মামলার আসামিদের গ্রেফতার করা হয়েছে। অনাকাঙ্ক্ষিত যেকোনো পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ পুলিশ সর্বদা প্রস্তুত বলে জানান খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর। স্থানীয়রা বলছেন, ২৪ পদাতিক ডিভিশন ও চট্টগ্রাম এরিয়ার সার্বিক তত্ত্বাবধানে বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য অঞ্চলে আঞ্চলিক দলগুলোর চাঁদাবাজি বন্ধে নানা ভূমিকা পালন করে আসছে। অভিযোগ রয়েছে এসব চাঁদার টাকা পাহাড়ের সংগঠনগুলো তাদের সশস্ত্র কর্মকান্ডে ব্যয় করছে।

post
বাংলাদেশ

হরতাল-অবরোধ কর্মসূচিতে দিশেহারা পরিবহন শ্রমিকরা

জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা লাগাতার হরতাল-অবরোধ কর্মসূচিতে দিশেহারা হয়ে পড়েছেন পরিবহন শ্রমিকরা। দূরপাল্লার পরিবহন,ট্রাক,কাভার্ডভ্যান ও ব্যক্তিগত গাড়ী কম চলায় পরিবার পরিজন নিয়ে খুব কষ্টে আছেন তারা। রাস্তা অটোরিক্সার দখলে থাকলেও যাত্রী কম থাকায় রিক্সা চালকরা পড়েছেন দূশ্চিন্তায়। এ বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ ও নিন্দা জানিয়েছেন আশুলিয়ার সচেতনমহল। হরতাল-অবরোধের কারনে পরিবারের মুখে দুবেলা খাবার তুলে দিতে ও পেটের তাগিদে জীবনের ঝুঁকি নিয়ে গাড়ি চালাতে হচ্ছে পরিবহন শ্রমিকদের। সব সময় আতংকে থাকেন,কখন হরতালকারীরা গাড়িতে আগুন লাগিয়ে দেয় ও ভাংচুর করে? তাই সাধারণ যাত্রী ও পরিবহন কম চলাচল করা এবং আয় সীমিত হওয়ায় পরিবার-পরিজন নিয়ে অনেক কষ্টে আছেন তারা। চলমান হরতাল-অবরোধে অনেকটা অসহায় পড়েছেন ব্যবসায়ীরা। কাঙ্খিত কাষ্টমার না আসায় ও বেচাকেনা কম হওয়ায় তারাও পড়েছেন চরম বিপাকে। দেশের অর্থনীতির চাকা সচল রাখতে এই হরতাল অবরোধ,ভাংচুর,অগ্নিসংযোগ, নৈরাজ্য বন্ধে এখনই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা উচিত বলে মনে করেন সচেতনমহল। চলমান হরতাল-অবরোধের কারণে পণ্য পরিবহন ব্যাহত হলে ক্ষতির পরিমাণ কয়েকগুণ বেড়ে যেতে পারে বলে মনে করেন বিশিষ্টজনেরা।  

post
বাংলাদেশ

শাহজালালে ৪ কোটি ৪১ লাখ টাকার সোনা জব্দ, যাত্রী আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা ইউএস বাংলার একটি উড়োজাহাজের সিটের নিচ থেকে ৪৯টি সোনার বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। আটক সোনার ওজন প্রায় পাঁচ কেজি ৬৮৪ গ্রাম। যার আনুমানিক বাজারমূল্য চার কোটি ৪১ লাখ টাকা।এ ঘটনায় মো. ফজলে রাব্বী নামে ইউএস বাংলা এয়ারলাইন্সের এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উড়োজাহাজটিতে অভিযান চালিয়ে সোনার বারগুলো উদ্ধারসহ ওই যাত্রীকে আটক করে শুল্ক গোয়েন্দা।শাহজালাল বিমানবন্দরের শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেলের উপপরিচালক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার ভোর ৪টা ২৫ মিনিটের দিকে ইউএস বাংলার বিএস ৩৪২ উড়োজাহাজটি শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। এরপর উড়োজাহাজের সন্দেহভাজন যাত্রী ফজলে রাব্বীকে চিহ্নিত করে তাকে জিজ্ঞাসাবাদ করেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।পরে ওই যাত্রীর দেওয়া তথ্যে বিমানের আসন নম্বর ৩২এফ ও ৩১ এফ এর নিচে রাখা লাইফ ভেস্টের ভেতর থেকে কালো স্কচটেপে মোড়ানো দুটি বান্ডেল উদ্ধার করেন গোয়েন্দারা।

post
বাংলাদেশ

নিষেধাজ্ঞা দিলে তাদের পণ্য কিনবে না বাংলাদেশ: কাদের

যেসব দেশ নিষেধাজ্ঞা দেবে বাংলাদেশ তাদের কাছ থেকে কোনো পণ্য নেবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।বৃহস্পতিবার আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের বিষয়ে যুক্তরাষ্ট্র একতরফা কোনো সিদ্ধান্ত দিতে পারবে না। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের টানাপোড়েন রয়েছে।তিনি বলেন, সংবিধানের ধারাবাহিকতা রক্ষার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনের পথে হাঁটছেন। এসময় জাতীয় পার্টির সঙ্গে বৈঠক কোনো লুকোচুরি নয় দাবি করে সেতুমন্ত্রী বলেন, নির্বাচনবিরোধী কর্মকাণ্ড ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে সবার সঙ্গে আলাপ-আলোচনা চলছে।বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থীর বিষয়ে পুরোনো অবস্থান পুনর্ব্যক্ত করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, স্বতন্ত্র নির্বাচন যারা করবে তাদের বিরুদ্ধে আওয়ামী লীগের পক্ষ থেকে বাধা থাকবে না। জনগণের ভোটে স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচিত হলে কারও কোনো আপত্তি নেই।

post
সংবাদ

রাষ্ট্রপতির কাছে ৩ দেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের কাছে আজ দুপুরে বঙ্গভবনে তিন দেশের রাষ্ট্রদূত পৃথকভাবে নিজ নিজ পরিচয়পত্র পেশ করেছেন বাংলাদেশে নবনিযুক্ত তিনজন আবাসিক রাষ্ট্রদূত ডেনমার্কের ক্রিশ্চিয়ান ব্রিকস মোলার, নেদারল্যান্ডের ইরমা ভ্যান ডুরেন এবং আর্জেন্টিনার মার্সেলো কার্লোস সিসা। বুধবার সকালে বঙ্গভবনে পৌঁছালে তাদের প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস অশ্বারোহী দল রাষ্ট্রদূতদের গার্ড অব অনার প্রদান করেন। পরে সৌজন্য সাক্ষাতে বাংলাদেশে দায়িক্ত পালনে রাষ্ট্রপতি সহযোগিতা কামনা করেন, এবং তাদের দেশ যে কোন পরিস্তিতিতে বাংলাদেশের পাশে থাকবে বলে জানান তারা। বাংলাদেশকে বিপুল সম্ভাবনাময় দেশ হিসেবে উল্লেখ করে রাষ্ট্রপতি বাংলাদেশ ও নিজ নিজ দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য সম্পর্ক জোরদার করতে সব ধরনের সম্ভাবনা কাজে লাগাতে রাষ্ট্রদূতদের প্রতি আহ্বান জানান।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.