post
এনআরবি লাইফ

মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবনধসে তিন বাংলাদেশির মৃত্যু; প্রবাসীদের মাঝে শোকের ছায়া

মালয়েশিয়ার পেনাংয়ে নির্মাণাধীন ভবনধসে তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর ১২ জনকে উদ্ধার করা হলেও চারজন শ্রমিক এখনো নিখোঁজ রয়েছেন।মঙ্গলবার রাতে ভবনধসে হতাহতের এ ঘটনা ঘটে। ধসেপড়া এই নির্মাণাধীন ভবনের সব শ্রমিকই বাংলাদেশি ছিলেন বলে জানানো হয়েছে। বুধবার দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে, দেশটির স্থানীয় সময় রাত ৯টা ৪৫ মিনিটের দিকে মালয়েশিয়ার পেনাংয়ের বায়ান লেপাসে নির্মাণাধীন একটি ভবন ধসে পড়ে। ঘটনার পর উদ্ধারকারীরা এখনো চারজন নিখোঁজ শ্রমিকের খোঁজে ধ্বংসস্তূপের নিচে সন্ধান করছেন। এদিকে পেনাং ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের ডেপুটি ডিরেক্টর জুলফাহমি সুতাজি জানান, ধসেপড়া ভবনের কাঠামোর ওজন বেশি হওয়ায় উদ্ধার প্রচেষ্টা বেশ কঠিন হয়ে পড়েছে। পেনাংয়ের ডেপুটি পুলিশপ্রধান দাতুক মোহাম্মাদ উসুফ জান মোহাম্মাদ জানান, নিহতদের মধ্যে দুজন ঘটনাস্থলেই মারা যান এবং অন্য একজন হাসপাতালে মারা যান।

post
বিশেষ প্রতিবেদন

মুন্সীগঞ্জে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাল্টে দি‌য়ে‌ছে, ১২ শতাধিক পরিবা‌রের জীবন

মুন্সীগঞ্জে প্রধানমন্ত্রীর উপহারের ঘর  পাল্টে দিয়েছে  ১২ শতাধিক পরিবারের জীবন মান। দরিদ্র গৃহহীন ও ভূমিহীন পরিবার গুলো মাথা গোজার ঠাই পেয়ে বাঁচার নতুন পথ খুজে পেয়েছে। একসময় জেলার যেসব মানুষ রাস্তার পারে ঝুপড়িঘরে অথবা অন্যের বাড়ীতে আশ্রয়ে থাকতেন, তারা আজ প্রধানমন্ত্রীর দেয়া ভূমিসহ ঘর পেয়ে স্বাবলম্বী জীবনযাপন করছেন। সেইসাথে পুরো জেলাকে ভূমিহীন মুক্ত ঘোষনা করা হয়েছে ।বরাদ্দ পাওয়া ঘরের পাশে জমিতে সবজি গাছ পরিচর্যা করা অবস্থায় কথা হয় আশ্রীতা রাহিমা বেগমের  সাথে। জানান তার সুখের দিনের কথা।এভাবেই আশ্রয়ণ প্রকল্পে থাকা শতশত পরিবারের জীবনযাত্রা পাল্টে গেছে।‌জেলায় আর কোন ভূমিহীনের আবেদন না থাকায় ভূমি ও গৃহহীন মুক্ত জেলা ঘোষণা হয়েছে মুন্সীগঞ্জকে, জানিয়েছেন জেলা প্রশাসক মোঃ আবু জাফর রিপন। প্রধানমন্ত্রীর এমন অবদানে তার প্রতি কৃতজ্ঞতা জানান জেলাবাসী।

post
বাংলাদেশ

ঢাকা কক্সবাজার বাণিজ্যিক রেল চালু শুক্রবার !

ইতিহাসের নতুন এক অংশীদার হতে যাচ্ছে,পর্যটন নগরী কক্সবাজার। আগামীকাল শুক্রবার থেকে বানিজ্যিকভাবে রাজধানী ঢাকার সাথে রেল যোগাযোগ শুরু হচ্ছে। ৭ শতাধিক যাত্রী নিয়ে প্রথম ট্রেন পৌঁছাবে কক্সবাজারে। এই রেল যোগাযোগ সহজে পন্য পরিবহনসহ অর্থনৈতিক নানা ক্ষেত্রে ব্যাপক অবদান রাখবে। আর প্রথম রেল ভ্রমনকারী সকল যাত্রীদের,বিশেষ সম্মান জানাবে ট্যুরিষ্ট পুলিশ। বানিজ্যিকভাবে রাজধানী ঢাকার সাথে,কক্সবাজারে রেল চলাচল শুরু হচ্ছে। ফলে কাল থেকে রেলের শব্দ শুনে ঘুম ভাঙবে কক্সবাজারবাসীর, আবার শব্দ শুনে ঘুমাতে যাবে তারা। এসব নিয়ে ভিন্ন অনুভূতি প্রকাশ করার পাশাপাশি,এমন অবিশ্বাস্য উপহারের জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান সর্বস্তরের মানুষ।গত ১১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইকনিক রেলওয়ে স্টেশন ও দোহাজারী পর্যন্ত রেল লাইনের উদ্বোধন করলেও, বানিজ্যিকভাবে রেল চলাচল শুরু হয়নি। আগামীকাল থেকে এ রেল যোগাযোগ শুরু হওয়ায় উচ্ছসিত পর্যটন শহরের মানুষ। এদিকে ঢাকা ও কক্সবাজার দুই জায়গা থেকেই, কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি উদ্বোধনের প্রস্তুতি নিয়েছে, রেলপথ মন্ত্রণালয়। এদিন কক্সবাজারে আগত ও কক্সবাজার থেকে ঢাকাগামী সকল যাত্রী ও পর্যটকদের বিশেষ সম্মান প্রদর্শন করার কথা জানিয়েছে, ট্যূরিষ্ট পুলিশের এডিশনাল ডিআইজি আপেল মাহমুদ।এই রেল যোগাযোগের কারনে দেশের অন্যান্য জেলার সাথে, সামগ্রিক সম্পর্ক স্থাপন হওয়ার পাশাপাশি,অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে কক্সবাজার। পর্যটন শিল্পেও আমূল পরিবর্তন ঘটবে এমন প্রত্যাশা সকলের।

post
বাংলাদেশ

আবারো ৪৮ ঘণ্টা অবরোধের ডাক বিএনপির

আগামী রোববার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত ফের ৪৮ ঘণ্টার অবরোধ ডেকেছে বিএনপি। ২৮ অক্টোবরের মহাসমাবেশে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনার পর এ নিয়ে নবম দফায় অবরোধের ডাক দিল দলটি।বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।এরআগে বৃহস্পতিবার সকালে বিএনপি ও শরিকদের ডাকা হরতালের সমর্থনে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও তাদের মিত্ররা। তফসিল বাতিল,সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবীতে মিছিল করেছে বিএনপি ও অংগ সংগঠনের নেতা-কর্মীরা। এছাড়া রাজধানীর তোপখানা রোড এবং পল্টন পানির ট্যাংকি মোড় থেকে হরতালের সমর্থনে গণতন্ত্র মঞ্চ ও সমমনা দলগুলো বিক্ষোভ মিছিল বের করে।এদিকে, কাকরাইল  মোড় থেকে পুরানা পল্টন পর্যন্ত মিছিল করে লিবারেল ডেমোক্রেটিক পার্টি।রাজধানীতে ঢিলেঢালাভাবে হরতাল পালিত হচ্ছে।

post
বাংলাদেশ

মানবতাবিরোধী অপরাধে বাগেরহাটের ৭ আসামীর মৃত্যদন্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে বাগেরহাটের সাত আসামিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।আন্তর্জাতিক অপরাধ ট্রাব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহীনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ রায় দেয়। দণ্ডিতদের মধ্যে তিনজন রায় ঘোষণার সময় উপস্থিত ছিলেন। অপর চারজন পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে আনা সাতটি অভিযোগই প্রমাণিত হয়েছে। রায় ঘোষণার ৩০ দিনের মধ্যে দণ্ডিতরা আপিল করতে পারবেন। তবে যারা পলাতক, আপিল করার জন্য তাদের আত্মসমর্পণ করতে হবে। ২০১৭ সালের ৩১ মে, আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নেয়ার পর, চার্জ গঠনের মাধ্যমে বিচারকাজ শুরু হয়।

post
বাংলাদেশ

তফসিল পুনঃর্নির্ধারণের সুযোগ নেই :ইসি সচিব, আচরণবিধি নিয়ে কড়া অবস্থানে ইসি

মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে,উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল করেছেন প্রার্থীরা।দলীয় প্রার্থী ছাড়াও স্বতন্ত্র হিসেবেও মনোনয়ন জমা দিয়েছেন অনেকে। তবে আচরণবিধি নিয়ে কড়া অবস্থানে রয়েছে নির্বাচন কমিশন। সরকারী ও বিরোধীদলসহ একাধিক মন্ত্রী, সংসদ সদস্য এবং প্রার্থীদের শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।  বিকেলে নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম বলেছেন, বৃহস্পতিবার ৩০ নভেম্বর বিকেল ৪টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হয়েছে। এখন আর তফসিল পুনর্নির্ধারণের কোনো সুযোগ নেই। গতকাল বুধবার মনোনয়নপত্র দাখিলের দিনেই গাড়িবহর নিয়ে শোডাউন করায়,মাগুরা-১ আসনের আওয়ামী লীগ মনোনীত এমপি প্রার্থী,বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসানকে তলব করেছে নির্বাচন কমিশন। এছাড়া, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ঢাকা-১৯ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। একই অভিযোগে ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র মনোনয়ন প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী নিক্সন ও ঢাকা-৬ আসনের জাতীয় পার্টির বর্তমান সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদকে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে ইসি। শুক্রবার বিকেলে তাদের নিজ নিজ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে সশরীর উপস্থিত হয়ে,শোকজের জবাব দিতে বলা হয়েছে।##

post
শিক্ষা

চট্টগ্রামে ২৬ দিনব্যাপী সরকারি কর্মকর্তাদের 'ফান্ডামেন্টাল ট্রেনিং' কোর্সের সমাপনী অনুষ্ঠিত

আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, চট্টগ্রামের আয়োজনে সরকারি কর্মকতা-কর্মচারীদের (১০-১২ গ্রেড) মৌলিক বিষয়ক শীর্ষক প্রশিক্ষণ' 'ফান্ডামেন্টাল ট্রেনিং কোর্সের' সমাপনী অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।৩০ নভেম্বর (বৃহস্পতিবার) চট্টগ্রাম লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে সমাপনী অনুষ্ঠানে অংশ নেয়া কর্মকর্তা ও কর্মচারীদের নিয়মনীতি অনুসরণ, বিভিন্ন পরীক্ষায় অংশগ্রহণ,  প্রেজেন্টেশন ও এসাইনমেন্ট তৈরির মূল্যায়নের ভিত্তিতে পুরষ্কার ও সনদ প্রদান করা হয়।অনুষ্ঠানে পুরষ্কার ও  সনদ প্রদান করেন আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি সেক্রেটারি মনোয়ারা বেগম।প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্যে মনোয়ারা বেগম বলেন, `২৬ দিনব্যাপী প্রশিক্ষণের যে বিষয়বস্তু নিয়ে কোর্স মডিউলে যে আলোচনা হয়েছে এগুলো যদি প্রশিক্ষনার্থীরা তাদের স্ব স্ব কর্মক্ষেত্রে প্রয়োগ করে তাহলে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে সহায়ক হবে।'এছাড়াও প্রশিক্ষণ পরিচালক হিসাবে উপস্থিত ছিলেন আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র চট্টগ্রাম,সহকারী পরিচালক ও সিনিয়র সহকারী সচিব নূর-এ জান্নাত রুমি।গত ৫ নভেম্বর থেকে শুরু হয়ে ৩০ নভেম্বর পর্যন্ত চট্রগ্রাম বিভাগের বিভিন্ন সরকারি কর্মকতাদের নিয়ে মৌলিক বিষয় জানা সম্পর্কিত শীর্ষক এই প্রশিক্ষণের আয়োজন করেন চট্রগ্রাম লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র।কেন্দ্রের অনুষদ সদস্য, দক্ষ ও অভিজ্ঞ অতিথি বক্তাগণ প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণের দায়িত্ব পালন করেন।প্রশিক্ষনার্থীরা কর্তৃপক্ষের নিকট এই প্রশিক্ষণের সময়সীমা দীর্ঘায়িত করার আবেদন জানায়।প্রশিক্ষণে কোর্স মূল্যায়ন,সহানুভূতি তৈরি, বই পর্যালোচনা উপস্থাপনা, সরকারি কর্মচারীদের পদ্ধতি, শিষ্টাচার, আচরণ, নৈতিকতা এবং পোষাক, দুর্নীতি প্রতিরোধে ধর্মীয় মূল্যবোধ, সরকারি চাকরি আইন, সরকারি কর্মচারীদের সাংবিধানিক বাধ্যবাধকতা সহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

post
বাংলাদেশ

সামাজিক যোগাযোগ মাধ্যমে বাড়ছে প্রতারণার ঘটনা,বেশি শিকার প্রবাসীরা

প্রবাসীদের টার্গেট করে দীর্ঘদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় একদল প্রতারক। বেশিরভাগ ক্ষেত্রে টার্গেট করা হচ্ছে বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের। একটা সময় মধ্যপ্রাচ্যের প্রবাসীরা এ চক্রের টার্গেট হলেও এখন ইউরোপ-আমেরিকা প্রবাসীদেরও টার্গেট করে প্রতারণা বাড়িয়েছে তারা। প্রযুক্তিগত অসচেনতার কারণেই তারা প্রতারণার শিকার হচ্ছে বলে মনে করছেন সাইবার বিশেষজ্ঞরা। আধুনিক বিশ্বের নেপথ্যের কারিগর প্রযুক্তির উদ্ভাবন। স্বাস্থ্য থেকে শিক্ষা, প্রতিটি ক্ষেত্রেই রয়েছে প্রযুক্তির আশির্বাদ। প্রযুক্তির উন্নয়নের ফলেই হাজার মাইল দূরে থেকেও প্রিয়জনের কাছে থাকছেন প্রবাসীরা। তবে সাম্প্রতিক সময়ে সাইবার হামলাসহ বিভিন্ন ক্ষেত্রে প্রযুক্তি রাখছে স্বৈরাচারিতার ছাঁপ,যার শিকার সবচেয়ে বেশি হচ্ছেন প্রবাসী বাংলাদেশীরা।  প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে এ হামলার কৌশলও। সাইবার হামলার শিকার হয়ে আত্মহত্যার মত ঘটনাও ঘটছে বিভিন্ন দেশে।কিন্তু প্রযুক্তির বিষয়ে অসচেনতার কারণেই সাইবার হামলার শিকার হচ্ছেন ব্যবহারকারী। এদিকে সাইবার সিকিউরিটি আইনের সংশোধনে ভূক্তভোগীর অধিকার খর্ব হয়েছে বলে মনে করছেন প্রশাসনের এই কর্মকর্তা। তবে তারমধ্যেও ভোক্তাকে সর্বচ্চ সেবা দেওয়া সম্ভব বলেও জানান তারা। দেশের সর্বত্র জালের মতো ছড়িয়ে পড়ছে সাইবার প্রতারক চক্র। তাদের হামলায় নিঃস হচ্ছে লক্ষ লক্ষ মানুষ। দ্রুত সময়ের মধ্যে এ চক্র নির্মুল করতে না পারলে, দেশকে কঠিন প্রতিদান দিতে হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পে-অফ।

post
সংবাদ

সংবিধান মেনে যথাসময়ে হবে নির্বাচন: মাহবুবউল আলম হানিফ

চাপ ও অস্বস্তি থাকলেও,সংবিধান মেনে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন,আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।বুধবার সকালে,কুষ্টিয়ায় নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নে হানিফ এসব কথা বলেন।তিনি বলেন,কয়েকটি রাজনৈতিক দল নির্বাচনে অংশ না নিয়ে গাড়ি ভাংচুর ও অগ্নিসন্ত্রাস করছে,তাতে নির্বাচন থেমে থাকবে না।হানিফ আরও বলেন,৩০ নভেম্বর মনোনয়ন জমা হওয়ার পর বোঝা যাবে ,নির্বাচনে শুধু আওয়ামী লীগই নয়,অন্য দলও আছে।

post
সংবাদ

শাহজাহান ওমরের মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের

ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তমসহ আটককৃত সকল বিএনপি নেতাকর্মীর মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ।বুধবার দুপুরে,সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির  হলরুমে সংবাদ সম্মেলনে  বক্তব্য রাখেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব, ব্যারিস্টার কায়সার কামাল । এসময় তিনি  বলেন, বিরোধীদলের আন্দোলন গণতান্ত্রিকভাবে মোকাবেলায় ব্যর্থ হয়ে, রাষ্ট্রযন্ত্র ব্যবহার কোরে দেশব্যাপী দমন পিড়ন করছে সরকার। বলেন উদ্দেশ্যমূলকভাবে নিম্ন আদালতে জামিন দেয়া হচ্ছে না।ফলে বিচার বিভাগের ওপর আস্থা হারাচ্ছে জনগণ।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.