স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের রাজধানী পূর্ব জেরুজালেমের স্বীকৃতি না দেওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের কূটনৈতিক সম্পর্ক শুরু করা হবে না বলে আবারও যুক্তরাষ্ট্রকে স্পষ্ট করে জানিয়েছে সৌদি আরব।
সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, গাজা স্ট্রিপে ‘ইসরায়েলের আগ্রাসন’ অবশ্যই বন্ধ করতে হবে এবং ভূখন্ডটি থেকে ইসরায়েলি বাহিনীকে সম্পূর্ণরূপে প্রত্যাহার করে নিতে হবে।
২০২০ সালের দিক থেকে উপসাগরীয় দেশ আরব আমিরাত এবং বাহরাইন ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপনের জন্য অনেকটা ইতিবাচকভাবে অগ্রসর হয়। এরপর থেকেই আনুষ্ঠানিকভাবে ইসরায়েল ও সৌদি আরবের মধ্যকার সম্পর্ক উন্নয়নে আলোচনা শুরু হয়েছিল।
