সংবাদ

বিজিপির তাউং পিও আরাকান আর্মির দখলে

post-img

তিন দিনের তীব্র লড়াইয়ের পর বাংলাদেশের সীমান্তবর্তী মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের বিজিপি শক্ত ঘাঁটি তাউং পিও দখলে নিয়েছেন আরাকান আর্মির যোদ্ধারা।

মঙ্গলবার মংডু শহরের এই চৌকি তাঁরা দখলে নেওয়ার ঘোষণা দিয়েছেন। আরাকান আর্মি একযোগে বিজিপির তাউং পিও চৌকি এবং তাউং পিও সেনা ঘাঁটিতে হামলা চালায়। ওই দিনই সেনা ঘাঁটিটি দখলে নেয় তারা। এরপর থেকে লড়াইয়ে টিকতে না পেরে তিন শতাধিক মিয়ানমারের সেনাসদস্য ও বিজিপি পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। এদিকে রাখাইন রাজ্যের আরও বেশ কয়েকটি শহরে জান্তা বাহিনীর সঙ্গে আরাকান আর্মির লড়াই চলেছে।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.