জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।
প্রথম দিনই ৮১০টি মনোনয়ন ফরম বিক্রি করেছে ক্ষমতাসীন দলটি। ফরম সংগ্রহকারীদের মধ্যে আওয়ামী লীগ নেত্রীদের পাশাপাশি ৭ অভিনেত্রীও রয়েছেন। মঙ্গলবার সকাল ১০টা থেকে রাজধানীর ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউতে অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এসে ফরম সংগ্রহ শুরু করেন তারা। আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী অভিনেত্রীদের তালিকায় রয়েছেন, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, সৈয়দা কামরুন নাহার শাহনূর, ঊর্মিলা শ্রাবন্তী কর, সোহানা সাবা, তানভিন সুইটি, মেহের আফরোজ শাওন। তারা সবাই আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার বিষয়েও আশাবাদী।
