অভিবাসন

দক্ষ কর্মী নেয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি: প্রতিমন্ত্রী

post-img

বাংলাদেশ থেকে বেশি পরিমানে দক্ষ কর্মী নেয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার। দুই দেশের মধ্যে যে দীর্ঘমেয়াদী সম্পর্ক রয়েছে,সেটি সামনের দিনে আরো এগিয়ে নিতে জনশক্তি নেয়ার ঘোষণা দেয় দেশটির সরকার।

এরই ধারাবাহিকতায় বুধবার সকালে প্রবাসী কল্যাণ ভবনে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান। বৈঠক শেষে সৌদি রাষ্ট্রদূত জানান, প্রথম দফায় ৬০ জন নার্স ও মেডিকেল টেকনিশিয়ান নেয়া হবে। এছাড়া বাংলাদেশ থেকে বড় আকারে দক্ষ কর্মী নেয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। এজন্য ঢাকায় কারিগরি কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে। বর্তমানে প্রতিদিন গড়ে ৫ হাজার বাংলাদেশি কর্মীকে সৌদি ভিসা দেয়া হচ্ছে।

প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী জানান, শিগগিরই সৌদি আরব বাংলাদেশ থেকে নার্স ও মেডিকেল টেকনিশিয়ান নেওয়া শুরু করবে। কর্মী নিতে এরই মধ্যে প্রক্রিয়া শুরু হয়েছে। তিনি আরও জানান,বর্তমানে দেশে ১০৪ টি টিটিসি রয়েছে। ইতোমধ্যে বেসরকারি আরো ট্রেনিং সেন্টার স্থাপনের কাজ চলমান রয়েছে।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.