উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে কৃতি শিক্ষার্থী, গুণীজন সংবর্ধনা ও আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন- ২০২৪।
বাংলা সাহিত্য পরিষদ ইউকের উদ্যোগে এ আয়োজন করা হয়। যুক্তরাজ্য প্রবাসী কবি ,সংগঠক ও গল্পকার শাহ্ কামাল আহমদ এর পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠান শুরু হয়। মিলনমেলায় বাংলাদেশ ও ভারতের স্বনামধন্য কবি সাহিত্যিক ও শিক্ষাবিদগণ উপস্থিত ছিলেন। কবি ও সংগঠক লুৎফুর রহমান তারেকের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্বনাথ আমজাদ উল্লাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ নেছার আহমদ। প্রধান অতিথি ছিলেন বরেণ্য শিক্ষাবিদ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. সৈয়দ সায়েম উদ্দিন আহমদ। প্রধান আলোচক ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগি অধ্যাপক ড. শাহাদাত চৌধুরী।
বিশেষ আলোচক ছিলেন আসাম ভারত থেকে আগত কবি ও লোকসাহিত্য গবেষক ড. তৈয়বুর রহমান চৌধুরী, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব, মণিপুর রাজ্য ভারত থেকে আগত কবি ও গবেষক কমর উদ্দিন লস্কর ও ডা. জহিরুল ইসলাম অচিনপুরী।
