বুধবার গণভবনে দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে, আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুরুতেই সবাইকে বসন্তের শুভেচ্ছা জানান তিনি। পরে মনোনয়ন প্রত্যাশীদের উদ্দেশ্যে দলের সভাপতি বলেন, সকলেই যোগ্য, তবে মনোনয়ন না পেলেও নিজের যোগ্যতায় কাজ করে, মানুষের আস্থা অর্জন করতে হবে। এসময়ে প্রধানমন্ত্রী বলেন, নারীর ক্ষমতা ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিতে আওয়ামী লীগ সবসময়ই সোচ্চার।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ নেতাকর্মীরা অত্যাচার-নির্যাতন সহ্য করে, সংগ্রাম করে ক্ষমতা ফিরে পেয়েছে। জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করে যাওয়ার কথা বলেন তিনি। আওয়ামী লীগ উন্নয়নে বিশ্বাসী, প্রতিহিংসার রাজনীতি করে না বলে জানান দলের সভাপতি শেখ হাসিনা।
