সংবাদ

প্রবাসীদের সহায়তায় ব্রাহ্মণবাড়িয়ায় ডেস্ক

post-img

প্রবাসীদের নিরাপত্তা ও আইনি সহায়তা দিতে ব্রাহ্মণবাড়িয়ায় প্রবাসী সহায়তা ডেস্কের উদ্বোধন করা হয়েছে।
 
বুধবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে ডেস্কের উদ্বোধন করেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নূরে আলম মিনা। অনুষ্ঠানে পুলিশ সুপার মোঃ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন প্রবাস বিষয়ক পরামর্শক মোঃ এজাজ মাহমুদ, জেলার প্রবাসী সিআইপি আহমেদ মোত্তাকি, মোঃ তৌফিকুজ্জামান ও মোঃ কাশেম মিয়া।

আলোচনা সভা শেষে ডিআইজি নূরে আলম মিনা জানান,প্রবাসীদের গুরুত্ব দিয়ে ২৪ ঘন্টা হটলাইনে সেবা দিতে প্রবাসী সহায়তা ডেস্ক চালু হয়েছে। এই ডেস্কের মাধ্যমে দ্রুত সময়ে রেমিটেন্সযোদ্ধাদের আইনি সহায়তার পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করা হবে।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.