post
সংবাদ

জাল সনদসহ গ্রেফতার শামসুজ্জামান বরখাস্ত

বিপুল পরিমাণ জাল সার্টিফিকেট ও মার্কসশিটসহ গ্রেফতার বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সিস্টেম অ্যানালিস্ট প্রকৌশলী একেএম শামসুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার কারিগরি বোর্ডের চেয়ারম্যান আলী আকবর খানের সই করা অফিস আদেশে তার বিরুদ্ধে তাৎক্ষণিক এ ব্যবস্থা নেওয়া হয়। এতে বলা হয়, জাল সার্টিফিকেট প্রিন্ট ও বিক্রির অভিযোগে রোববার (৩১ মার্চ) দিনগত মধ্যরাতে কারিগরি শিক্ষা বোর্ডের সিস্টেম অ্যানালিস্ট প্রকৌশলী এ কে এম শামসুজ্জামানকে আটক করে ডিবি পুলিশ। এমতাবস্থায় তাকে সরকারি চাকুরির আইন, ২০১৮-এর ৩৯(২) ধারা মোতাবেক চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। এ আদেশ ১ এপ্রিল থেকে কার্যকর হবে। তিনি বরখাস্তকালীন সময়ে বিধি মোতাবেক খোরাকি ভাতা প্রাপ্য হবেন।

post
আন্তর্জাতিক

রোমানিয়ায় ইউরোপের পাসপোর্টমুক্ত চলাচল

বুলগেরিয়া ও রোমানিয়া এবার আকাশ ও সমুদ্রপথে ইউরোপের পাসপোর্টমুক্ত অবাধ চলাচলের শেনজেন অঞ্চলে আংশিকভাবে প্রবেশ করেছে। ফলে রোববার থেকেই বুলগেরিয়ার রাজধানী সোফিয়া ও রোমানিয়ার রাজধানী বুখারেস্টের বিমানবন্দরগুলোতে ইইউ দেশগুলো থেকে আসা যাওয়া করা যাত্রীদের জন্য সরিয়ে ফেলা হয়েছে পাসপোর্ট চেকপয়েন্ট। গত বছর স্থল ও সাগরপথে ইউরোপের এই অবাধ ভ্রমণ অঞ্চলে যোগ দিতে চুক্তিতে পৌঁছেছিল বুলগেরিয়া ও রোমানিয়া। অস্ট্রিয়ার স্থল ক্রসিংসহ শেনজেন অঞ্চলে দেশ দুটির পূর্ণাঙ্গ সদস্য হতে আপত্তি জানানোর পর এ চুক্তি হয়।

post
আন্তর্জাতিক

ব্রিটেনে বেতন বাড়লো প্রায় ১ পাউন্ড

ব্রিটেনের নুন্যতম বেতন বাড়ানো হয়েছে প্রায় ১ পাউন্ডের বেশি। একসাথে এতো বেতন বাড়ানো এই প্রথম। আয় ব্যয়ের সামঞ্জস্য রক্ষা করার জন্য এ বেতন কাঠামো ঘোষণা করলো সরকার। এতে করে কম আয়ের প্রায় ২ দশমিক ৭ মিলিয়ন মানুষ উপকৃত হবে। নূন্যতম বেতন প্রতি ঘন্টায় এতোদিন ১০ পাউন্ড ৪২ পেন্স হলেও নতুন বেতন কাঠামোয় তা বেড়ে দাঁড়াবে ১১ পাউন্ড ৪৪ পেন্স। অন্যদিকে আগে এ বেতনের আওতায় ২৩ বছর থেকে বেশি বয়েসীরা থাকলেও এবার বয়স সীমা কমিয়ে ২১ বছর করা হয়েছে। অন্যদিকে ২১ বছরের কম বয়েসীরাও আগের তুলনায় বেশি পারিশ্রমিক পাবেন প্রতি ঘন্টায়।

post
আন্তর্জাতিক

বাড়তি বিলের কবলে ব্রিটেনবাসী

চলতি মাস থেকে বাড়তি বিলের কবলে পড়তে যাচ্ছে ব্রিটেনবাসীরা। চলতি মন্দার মধ্যে কম আয়ের মানুষের জন্য আবারো দু:সংবাদ নিয়ে বাড়তে যাচ্ছে সাত ধরণের বিল। বিশেষ করে কাউন্সিল ট্যাক্স ও পানির বিল বাড়বে। এছাড়া ফোন এবং ব্রডব্যান্ডের বিল বাড়বে ৮ দশমিক ৮ শতাংশ, টিভি লাইসন্সে ফি বাড়বে ৬ দশমিক ৬ শতাংশ, কার রোড ট্যাক্স বাড়বে ১০ পাউন্ড এবং ডেন্টাল ফি বাড়বে ৪ শতাংশ। তবে সুখবর হলো কমতে পারে জ্বালানি বিল। এছাড়া বেনিফিটসহ আর্থিক সহায়তাও পাওয়া যাবে আগামী মাস থেকে। তবে আর্থিক সংকটের মধ্যেও বিভিন্ন বিল বাড়ার ফলে বিপাকে পড়বে লাখ লাখ পরিবার।

post
আন্তর্জাতিক

নরেন্দ্র মোদির শাসনকে ‘স্বৈরতন্ত্র’ আখ্যা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শাসনকে ‘স্বৈরতন্ত্র’ আখ্যা দিয়ে লোকসভা ভোটে তাঁর বিচারধারাকে হারানোর হাঁক দিলেন ‘ইন্ডিয়া’ জোটের নেতারা। লোকসভা ভোট শুরুর ঠিক ১৯ দিন আগে রাজধানী নয়াদিল্লির রামলীলা ময়দানে আয়োজিত বিশাল জনসভায় তাঁরা বললেন, দেশ এক কঠিন বাস্তবের মুখোমুখি। সব গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে হাতিয়ার করে দেশকে বিরোধী দলশূন্য করার খেলায় মেতেছে মোদির নেতৃত্বাধীন বিজেপি। একজোট হয়ে এর মোকাবিলা করাই এখন সময়ের দাবি। না হলে দেশ রসাতলে যাবে। জনসভায় কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন, এটা নিছক ভোট দেওয়ার নির্বাচন নয়, এটা গণতন্ত্র বাঁচানোর নির্বাচন।

post
আন্তর্জাতিক

গাজায় যুদ্ধবিরতির লক্ষ্যে কায়রোয় আলোচনা

ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির লক্ষ্যে রোববার মিসরের কায়রোয় নতুন করে আলোচনা শুরু হয়েছে। মিসরীয় সংবাদমাধ্যম আল কাহেরা জানিয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কাছ থেকে সবুজ সংকেত পাওয়ার দিন কয়েক পর কায়রোয় এ আলোচনা শুরু হলো। মিসরের গোয়েন্দা সংস্থার একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে বলে জানায় সংবাদমাধ্যমটি। গাজায় সম্ভাব্য যুদ্ধবিরতির লক্ষ্যে আগের আলোচনায় অংশ নিয়েছিল মিসর, কাতার ও ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র। তবে শেষ পর্যন্ত কোনো সমঝোতা হয়নি। মধ্যস্থতাকারীরা আশা করেছিলেন, পবিত্র রমজান মাস শুরুর আগে গাজায় যুদ্ধবিরতি কার্যকর করা সম্ভব হবে। কিন্তু রমজান মাসের অর্ধেকের বেশি সময় পেরিয়ে গেছে, এখনো যুদ্ধ চলছে।

post
অভিবাসন

লিবিয়া থেকে গ্রিসে এক হাজার ১৮০ অভিবাসী

চলতি বছরের জানুয়ারী থেকে মার্চ পর্যন্ত লিবিয়া উপকূল থেকে গ্রিসের গাভদোস দ্বীপে পৌঁছেছেন এক হাজার ১৮০ জন অভিবাসনপ্রত্যাশী। তারা বাংলাদেশ, পাকিস্তান ও মিশরের নাগরিক বলে নিশ্চিত করেছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার-ইউএনএইচসিআর। একই সময় গত বছরে দ্বীপটিতে আসা অভিবাসীদের সংখ্যা ছিল শূন্য। ছোট্ট দ্বীপ গাবদোস হঠাৎ করে সমুদ্র পথে আসা অনিয়মিত অভিবাসীদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। যেখানে বছরজুড়ে বাস করা স্থায়ী বাসিন্দার সংখ্যা মাত্র ৭০ জন। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, এটি হয়ত গ্রিসের লাম্পেদুসা হয়ে উঠতে পারে। লিবিয়ার তব্রুক শহর থেকে এই ইউরোপীয় দ্বীপের দূরত্ব মাত্র ১৮০ কিলোমিটার। দ্বীপটির প্রধান চ্যালেঞ্জ আশ্রয়প্রার্থীদের জন্য কোনো অভ্যর্থনা অবকাঠামো নেই। জাতিসংঘের শরণার্থী সংস্থার দেওয়া তথ্য অনুসারে, চলতি বছরের প্রথম তিন মাসে এক হাজার ১৮৬ জন মিশরীয়, পাকিস্তানি এবং বাংলাদেশি এই ছোট্ট দ্বীপটিতে এসেছেন।

post
আন্তর্জাতিক

ভুটানের ভাষায় বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী

ভুটানের ভাষায় অনূদিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যোগ দিয়েছেন বাংলাদেশের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। রোববার ভুটানের থিম্পুস্থ জিচেনখার মিলনায়তনে গ্রন্থটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যোগ দেন তিনি। ভুটানের প্রিন্সেস ডেচেন ইয়াংজোম ওয়াংচুক এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক এবং জাতির পিতার দৌহিত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ ‘অসমাপ্ত আত্মজীবনী’ এর ভুটানিজ সংস্করণের মোড়ক উন্মোচন করেন। থিম্পুস্থ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে এবং ভুটানের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর ভুটান স্টাডিজের-সিবিএস কমিশনার ও ভুটানের প্রখ্যাত লেখক দাশো কর্মা উড়ার নেতৃত্বে ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থটি জংখা ভাষায় অনুবাদ করা হয়েছে। অনূদিত গ্রন্থটি থিম্পুর পিটি প্রিন্টিং থেকে প্রকাশ করা হয়েছে।

post
বাংলাদেশ

রাজধানী থেকে ২০ বছরের পুরোনো বাস সরাতে হবে : পরিবেশমন্ত্রী

বায়ুদূষণ রোধে ঢাকা শহরে চলাচলকারী ইকোনমিক লাইফ অতিক্রান্ত ২০ বছরের অধিক বয়েসি বাস প্রত্যাহার করতে হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী। বৃহত্তর জাতীয় স্বার্থে কোনো আপস করা হবে না বলে মন্তব্য করে পরিবেশমন্ত্রী বলেন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে ৮ এপ্রিলের মধ্যে ঢাকা শহরে চলাচলকারী ২০ বছরের অধিক বয়েসি বাসের তালিকা পাঠাতে হবে। আর পরিবহন মালিক সমিতি ২০ এপ্রিলের মধ্যে উক্ত বয়েসি বাস প্রত্যাহারের পরিকল্পনা প্রদান করবে।রোববার (৩১ মার্চ) বায়ুদূষণ নিয়ন্ত্রণে গণপরিবহনের কালো ধোঁয়া এবং উন্মুক্ত স্থানে নির্মাণ সামগ্রী না রাখা এবং বায়োমাস বর্জ্য পোড়ানো বন্ধের বিষয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাবের চৌধুরী বলেন, সরকারি উন্নয়ন কর্মকাণ্ডে দূষণ নিয়ন্ত্রণের বাজেট বরাদ্দ দূষণ নিয়ন্ত্রণ কর্মকাণ্ড বাস্তবায়নে ব্যয় করতে হবে। তিতাস গ্যাস, বিদ্যুৎ বিভাগ, ওয়াসা, সিটি করপোরেশন সমন্বয় করে রাস্তার খননকার্য সংশ্লিষ্ট উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করবে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে সালফারসহ ডিজেল আমদানি বন্ধ করতে হবে। উন্মুক্তভাবে যাতে বর্জ্য পোড়ানো না হয়, সিটি করপোরেশন সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। রাজউক, সিটি করপোরেশন, পুলিশ বিভাগ নির্মাণকালে নির্মাণ সামগ্রী ঢেকে রাখার বিষয়টি নিশ্চিত করবে। পুরাতন যানবাহন পুরোপুরি নিয়ম মেনে স্ক্র্যাপ করতে হবে। তিনি বলেন, রাজউকের পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ সংশ্লিষ্ট শর্ত মেনে চলতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট নির্মাণ কার্যক্রমের অনুমতি বাতিল করতে হবে। সভায় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব নবিরুল ইসলাম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) ইকবাল আব্দুল্লাহ হারুন, অতিরিক্ত সচিব তপন কুমার বিশ্বাস, অতিরিক্ত সচিব (পরিবেশ) ড. ফাহমিদা খানম, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবদুল হামিদ, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার, বাংলাদেশ সড়ক পরিবহন অ্যাসোসিয়েশনের সহসভাপতি মাহবুবুর রহমান এবং ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আজমল উদ্দিন আহমদসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

post
বাংলাদেশ

৯৬ হাজার শিক্ষক নিয়োগে গণবিজ্ঞপ্তি প্রকাশ

বেসরকারি স্কুল-কলেজ-মাদ্রাসায় শিক্ষক নিয়োগের লক্ষ্যে ৫ম গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ৯৬ হাজার ৭৩৬ পদের বিপরীতে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। রোববার (৩১ মার্চ) বিকেলে এ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী সারা দেশের স্কুল অ্যান্ড‌ কলেজে ৪৩ হাজার ২৮৬ পদে এবং মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে ৫৩ হাজার ৪৫০ পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.