post
বাংলাদেশ

আওয়ামী লীগ বড় ভারতীয় পণ্য

আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য। তাই জনগন এটা বর্জন করলেই শেষ হবে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।  শুক্রবার জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বলেন,ভোট বর্জন কোরে,ইতোমধ্যে জনগণ এ সরকারকে বর্জন করেছে। আওয়ামী লীগ নামক ভারতীয় পণ্য বর্জন করলেই,জাতি বন্দীদশা থেকে মুক্তি পাবে। জিয়াউর রহমানকে ছোট করে কথা বললে জনগন কখনও মেনে নেবেনা বলেও উল্লেখ করেন বিএনপির এই শীর্ষ নেতা।  

post
এনআরবি লাইফ

জ্যামাইকা বাংলাদেশি ইয়ূথ ফোরামের মাসব্যাপী ইফতার

জ্যামাইকা বাংলাদেশি ইয়ূথ ফোরামের উদ্যোগে, নিউইর্য়কের কুইন্সের হিলসাইডে ১৬৮ স্ট্রিটে এবারও মাসব্যাপী ইফতারের আয়োজন করা হয়েছে। গেল চার বছর ধরে জেবিওয়াইএফ -এর সদস্যদের অর্থায়ায়নে এ আয়োজনে করা হচ্ছে। প্রতি দিন গড়ে প্রায় ১২০ জন রোজাদারের জন্যে ইফতারের ব্যবস্থা করা হয়। এ ক্ষেত্রে কমিউনিটির সকলকে পাশে থাকার আহবান জানিয়েছে সেবাধর্মী এ সংগঠনটি। মাসব্যাপী এ আয়োজনে, রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন মো: কাশেম। সার্বিক সহযোগিতায় রয়েছেন জাসেম, সুমন, হাসান, অনিক, অনুপ, কাশেম, রনি, মিশু, মোবিন ও রিংকু সহ অনেকে। জ্যামাইকা বাংলাদেশি ইয়ূথ ফোরাম বিভিন্ন সেবামূলক কার্যক্রমের মাধ্যমে ইতিমধ্যে স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের কাছে দায়িত্বশীল সংগঠনে পরিণত হয়েছে। 

post
বাংলাদেশ

কাতার আওয়ামী লীগের ইফতার মাহফিল

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল করেছে বাংলাদেশ আওয়ামী লীগ কাতার শাখা। রাজধানী দোহার স্থানীয় একটি রেস্টুরেন্টে স্বাধীনতা দিবস উদযাপন কমিটির আহ্বায়ক মোহাম্মদ ইসমাইল মিয়ার সভাপতিত্বে এ আয়োজন করা হয়। সংগঠনের সাধারণ সম্পাদক মোল্লা রাজ রাজিবের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি যৌথ সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন খান ও সুলাইমান গনী। এতে প্রধান অতিথি ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নজরুল ইসলাম,বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরী, বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার মো: কামাল উদ্দিন, বিসিকিউর প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন আকন, সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আবু তাহের, জসিম উদ্দিন দুলাল ও জাকির হোসেন বাবু। এসময় বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক এম সাখাওয়াত খান, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শাহরিয়ার শামীম, নজরুল ইসলাম, মহিউদ্দিন চৌধুরী ও মোস্তফা কামাল সহ স্থানীয় প্রবাসীরা।

post
আন্তর্জাতিক

স্পেনে মজলিসু দাওয়াতুল হকের আলোচনা

স্পেনে মজলিসু দাওয়াতুল হক বার্সেলোনার উদ্যোগে রামাদানের মাহাত্ম্য ও তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বার্সেলোনার দারুল আমাল জামে মসজিদে এ আয়োজন করা হয়। মাহফিলের সার্বিক তত্ত্বাবধান করেন সংগঠনের সভাপতি মাওলানা শিব্বির আহমদ , সাধারণ সম্পাদক মাওলানা বদরুল হক এবং সাংগঠনিক সম্পাদক হাফিজ আব্দুল মজিদ। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশী কমিউনিটিসহ স্থানীয় প্রবাসীরা। মাহফিলে বয়ান পেশ করেন মজলিসু দাওয়াতুল হকের সহ-সভাপতি মাওলানা শরফ উদ্দিন আজাদ, দারুল আমাল জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ইলিয়াস হোসেন। এসময় ইসলামী সংগীত পরিবেশন করেন চেতনা শিল্পী গোষ্ঠীর সাবেক পরিচালক রেজাউল করিম।

post
বিশেষ প্রতিবেদন

আল্লাহর ক্ষমা পেতে সত্য কথা বলুন

১৮ রমজান দিবাগত রাতে ইশার পর ১৯তম দিনের তারাবিহ নামাজে আমাদের দেশের মসজিদগুলোতে কোরআনের ২২ নং পারা তিলাওয়াত করা হবে। এ পারায় রয়েছে সুরা আহজাবের শেষাংশ, সুরা সাবা, সুরা ফাতির ও সুরা ইয়াসিনের কিছু অংশ।পবিত্র কোরআনের এ অংশে আমাদের দৈনন্দিন জীবন সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ যে শিক্ষা ও দিক-নির্দেশনা রয়েছে:১. মুমিন হিসেবে আমাদের কর্তব্য আল্লাহকে ভয় করে সঠিক কথা বলা, সত্য ও ন্যায় কথা বলা, সরল কথা বলা। ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলে মানুষকে ধোঁকা দেওয়া, অন্যায়ের পক্ষে দাঁড়ানো মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না। সত্য ও ন্যায় কথা বললে আল্লাহ রহমত বর্ষিত হয়, আল্লাহ আমাদের কাজ ত্রুটিমুক্ত করেন এবং পাপ ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় কর এবং সঠিক কথা বল। তাহলে তিনি তোমাদের কাজকে ক্রটিমুক্ত করবেন এবং তোমাদের পাপ ক্ষমা করবেন। যারা আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য করে তারা অবশ্যই মহাসাফল্য অর্জন করবে। (সুরা আহজাব: ৭০, ৭১)২. বেশি বেশি আল্লাহর জিকির করুন। আল্লাহর জিকিরে মুমিনের অন্তর প্রশান্ত হয়। ইমান জাগরুক হয়। শয়তান দূরে সরে যায়। শয়তানের ধোঁকা থেকে বেঁচে থাকা যায়। আল্লাহ তাআলা বলেন, হে মু’মিনগণ! তোমরা আল্লাহকে অধিক স্মরণ কর এবং সকাল সন্ধ্যায় আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা কর। (সুরা আহজাব: ৪১, ৪২)৩. আল্লাহর রাসুলের জন্য দরুদ পড়া, দোয়া করা তার উম্মত ও মুমিন হিসেবে আমাদের কর্তব্য। দরুদ পাঠ অত্যন্ত ফজিলতপূর্ণ আমল। নবিজির জন্য দরুদ পড়ার নির্দেশ দিয়ে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আল্লাহ (ঊর্ধ্ব জগতে ফেরেশতাদের মধ্যে) নবির প্রশংসা করেন এবং তার ফেরেশতাগণ নবির জন্য দোয়া করে। হে মুমিনগণ, তোমরাও নবির ওপর দরুদ পাঠ কর এবং তাকে যথাযথভাবে সালাম জানাও। (সুরা আহজাব: ৫৬)

post
শিক্ষা

ভিকারুননিসায় জাল সনদে ৩৬ ছাত্রী ভর্তি

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে ফের অবৈধভাবে শিক্ষার্থী ভর্তির অভিযোগ ওঠেছে। মিথ্যা তথ্য ও জাল সনদে প্রথম শ্রেণিতে ৩৬ ছাত্রীকে ভর্তির ঘটনা ঘটে। খোদ প্রতিষ্ঠানটির ভর্তি কমিটির একজন সদস্য গভর্নিং বডির সভাপতি ও ঢাকা বিভাগীয় কমিশনারকে এ অভিযোগ করেন। ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের গঠিত তদন্ত কমিটি অভিযোগ তদন্ত করে প্রাথমিক সত্যতাও পেয়েছে।জানা গেছে, অবৈধভাবে ৩৬ ছাত্রী ভর্তির ঘটনা তদন্তে প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটির ভর্তি সংশ্লিষ্টদের জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন তদন্ত কমিটির আহ্বায়ক ও ঢাকা অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মোহাম্মদ মমিনুর রহমান। ২৫ মার্চ চিঠি দিয়ে জবাব চাওয়া হয়। চিঠি হাতে পাওয়ার পর চার কর্মদিবসের মধ্যে সংশ্লিষ্টদের জবাব দিতে হবে।খোঁজ নিয়ে জানা গেছে, ২০২৪ শিক্ষাবর্ষে ভিকারুননিসার প্রথম শ্রেণিতে ১৬৯ জন ছাত্রীকে অবৈধভাবে ভর্তির অভিযোগ ওঠে। পরে তাদের ভর্তি বাতিল করা হয়। এ ঘটনা জানাজানি হওয়ার পর মূল ক্যাম্পাসের দিবা শাখা (বাংলা ভার্সন) প্রধান মো. শাহ আলম খানকে বরখাস্ত করা হয়। তাকে ঘটনা ফাঁসের জন্য দায়ী করা হয়।নিজে বরখাস্ত হওয়ার পর শাহ আলম খান ভর্তি কমিটির অনিয়মের বিষয়টি লিখিতভাবে গভর্নিং বডির সভাপতি ও ঢাকার বিভাগীয় কমিশনারকে জানান। ১৮ ফেব্রুয়ারির লিখিত অভিযোগে শাহ আলম জানান, মূল প্রভাতি বাংলা ভার্সনে ৯ জন, মূল দিবা বাংলা ভার্সনে ২ জন, মূল প্রভাতি ইংরেজি ভার্সনে ২ জন, মূল দিবা ইংরেজি ভার্সনে ৪ জন, ধানমন্ডি দিবা শাখায় ৩ জন, বসুন্ধরা প্রভাতি শাখায় ২ জন, বসুন্ধরা দিবা শাখায় ৩ জনসহ মোট ৩৬ জনকে ভর্তি করা হয়।

post
বাংলাদেশ

চাকরি দিচ্ছে এসিআই

অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডে (এসিআই) ‘সিনিয়র ক্রেডিট অ্যানালিস্ট/ক্রেডিট অ্যানালিস্ট’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ০৪ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন।প্রতিষ্ঠানের নাম: অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড (এসিআই)পদের নাম: সিনিয়র ক্রেডিট অ্যানালিস্ট/ক্রেডিট অ্যানালিস্টপদসংখ্যা: নির্ধারিত নয়শিক্ষাগত যোগ্যতা: বিবিএ/এমবিএ (অ্যাকাউন্টিং/ফাইন্যান্স)অভিজ্ঞতা: ০১-০৩ বছর। তবে অভিজ্ঞতা ছাড়াও আবেদন করতে পারবেন।বেতন: আলোচনা সাপেক্ষেচাকরির ধরন: ফুল টাইমপ্রার্থীর ধরন: নারী-পুরুষবয়স: ২৫-৩২ বছরকর্মস্থল: ঢাকা (তেজগাঁও)আবেদনের নিয়ম: আগ্রহীরা Advanced Chemical Industries Limited এর মাধ্যমে আবেদন করতে পারবেন।আবেদনের শেষ সময়: ০৪ এপ্রিল ২০২৪সূত্র: বিডিজবস ডটকম

post
বিশেষ প্রতিবেদন

গুণ থাকলে আপনি বুদ্ধিমান

যে গুণগুলো নিজের ভেতরে আয়ত্ব করতে পারলে আপনিও হয়ে উঠবেন বুদ্ধিমান একজন । চলুন জেনে নেওয়া যাক-বুদ্ধিমান ব্যক্তিরা পড়াকে তাদের দৈনন্দিন রুটিনের একটি অপরিহার্য অংশ করে তোলে। তথ্য শোষণ এবং ধরে রাখার ক্ষমতার কারণে পড়ার অভ্যাস বুদ্ধিমত্তার বিকাশে সাহায্য করে। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে যে, বিশেষ করে একা একা পড়ার অভ্যাস মস্তিষ্কের সংযোগ উন্নত করতে সাহায্য করে। অনেক বেশি কৌতূহল থাকলে মানুষ আরও অনুসন্ধানী হয়ে ওঠে। ফলস্বরূপ তারা যখন সঠিক গবেষণা পরিচালনা করে বা একটি নির্দিষ্ট বিষয় সম্পর্কে প্রশ্ন জিজ্ঞাসা করে তখন তারা আরও জ্ঞান অর্জন করে। যখন কেউ কৌতূহলী হয়, তখন সে আরও মৌলিক ধারণা লাভ করে, যা সৃজনশীলতার দিকে নিয়ে যায়। সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তিরা সব ধরনের প্রত্যাশাকে অতিক্রম করে এবং বিশ্বের দীর্ঘস্থায়ী পরিবর্তন করে তাদের ব্যক্তিগত উৎপাদনশীলতা আয়ত্ত করেছে। তারা তাদের মূল্যবোধ এবং নির্দিষ্ট চাহিদার ভিত্তিতে সমগ্র জীবন পরিকল্পনা করেছে। একজন বুদ্ধিমান ব্যক্তির এই উৎপাদনশীলতার বৈশিষ্ট্য থাকে। বুদ্ধিমান ব্যক্তিরা নিজেকে প্রতিনিয়ত সমৃদ্ধ করে। তারা প্রতিটি সমস্যাকে শেখার সুযোগ হিসাবে দেখে এবং তারা তাদের পরিস্থিতি নিয়ে অজুহাত দেয় না। তাদের জন্য কোনো ব্যর্থ পরীক্ষা বা প্রচেষ্টা কেবল নতুন তথ্য। কঠিন এবং চ্যালেঞ্জিং পরিস্থিতিগুলোকে শেখার সুযোগ হিসাবে দেখার জন্য মানসিকতা পরিবর্তন করার অভ্যাসই সমৃদ্ধির দিকে নিয়ে যায়।

post
বিনোদন

বাপ্পি লাহিড়ীর সোনা কার কাছে

২০২২ সালে স্লিপ অ্যাপনিয়ায় মৃত্যু হয়েছিল বাপ্পি লাহিড়ীর। বয়স হয়েছিল ৬৯ বছর। গানের পাশাপাশি বাপ্পি লাহিড়ী জনপ্রিয় ছিলেন তার ফ্যাশনের জন্য। ভারতের ‘গোল্ড ম্যান’ হিসেবেও পরিচিত ছিলেন তিনি। সোনার গয়না, রঙিন সানগ্লাসে ভিড়ের মধ্যেও আলাদা হয়ে থাকতেন এই প্রতিভাধর। গয়নার প্রতি ঝোঁক বরাবরের। হাতে চওড়া ব্রেসলেট, গলায় নানান মাপের সোনার গয়না পরে থাকতেন তিনি। বাপ্পির গলায় হরেক রকমের সোনার গয়না দেখে বিস্মিত হয়েছিলেন মাইকেল জ্যাকসনও।গয়না পরতে খুবই ভালবাসতেন বাপ্পি লাহিড়ি। তাঁর মৃত্যুর সঙ্গে সঙ্গে সেই সব গয়নার কী হয়েছে? কোথায় রাখা আছে? বদলে গিয়েছে কি মালিকানা? ভারতীয় গণমাধ্যম বলছে, ২০১৪ সালেই এক এফিডেবিট করে গিয়েছিলেন কিংবদন্তী গায়ক। সেখানে উল্লেখ ছিল তার কাছে মোট ৭৫৪ গ্রাম সোনা রয়েছে। যার বাজারমূল্য সেই সময় ছিল ভারতীয় মুদ্রায় ৩৮ লাখ ৭১ হাজার ৭৯০ টাকা। লেখা ছিল, তার মৃত্যুর পর তাঁর যাবতীয় অলঙ্কারের দায়িত্ব পাবেন ছেলে বাপ্পা ও মেয়ে রিমা। তার মৃত্যুর পর তার ইচ্ছাকে মর্যাদা দিয়ে সেই অলঙ্কার গচ্ছিত রয়েছে রিমা ও বাপ্পার কাছেই। তবে তা সবটাই সযত্নে রাখা রয়েছে, বিক্রি করেননি দুই ছেলেমেয়ের কেউই। স্মৃতি হিসেবে তা গচ্ছিত রয়েছে পরিবারের কাছে।প্রসঙ্গত, সোনার গয়না পরার কারণ নিজেই একবার এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন বাপ্পি লাহিড়ি। তিনি বলেছিলেন, ‘গোল্ড ইজ মাই গড!' জানিয়েছিলেন, সোনা তাঁর লাকি চার্ম। আমেরিকান রকস্টার এলভিস প্রেসলির থেকেই তিনি উৎসাহ পেয়েছিলেন এই ব্যাপারে।

post
খেলা

হাথুরুসিংহে অন্যতম সেরা কোচ

বাংলাদেশের মাটিতে তিন ফরম্যাটেই পূর্ণাঙ্গ সিরিজ খেলছে শ্রীলঙ্কা। দুই দলের সামনে আর মাত্র একটি টেস্ট বাকি। ৩০ মার্চ থেকে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি শুরু হবে। চট্টগ্রামের সেই টেস্ট রেখে অস্ট্রেলিয়ায় উড়াল দিচ্ছেন টাইগারদের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। অর্থাৎ শেষ ম্যাচে এই লঙ্কান কোচ দলের সঙ্গে থাকছেন না।শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে টাইগার হেডকোচ থাকছেন না ব্যক্তিগত কারণে। চট্টগ্রাম টেস্টে হাথুরুকে মিস করবে বাংলাদেশ, শুক্রবার সংবাদ সম্মেলনে এসে এমনটাই বলেছেন দলের সহকারী কোচ নিক পোথাস।তিনি বলেন, 'হাথুরুসিংহে বিশ্বের অন্যতম সেরা একজন কোচ। তাকে চট্টগ্রাম টেস্টে মিস করছি। কোচিং স্টাফ সহ সবাইকে দারুন একটা পরিবেশ তৈরি করেছে সে। এখানে যেই দায়িত্ব নিবে সে এটা চলমান রাখতে চাইবে।'গত বছরের এপ্রিলে সর্বশেষ সাদা পোশাকে খেলেছিলেন সাকিব আল হাসান। এরপর আর লাল বলের ক্রিকেটে দেখা যায়নি তাকে। এবার শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের শেষ টেস্ট দিয়ে আবারও সাদা পোশাকের দলে ফিরেছেন সাবেক এই অধিনায়ক। অভিজ্ঞ এই অলরাউন্ডার দলে ফেরায় খুশি পোথাস।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.