চার কেজির মুলা উৎপাদন করলো বাংলাদেশী
সৌদি আরবের তাবুক শহরের একটি ফার্মে চার কেজি ওজনের মুলা উৎপাদন করে তাক লাগিয়ে দিয়েছে বাংলাদেশী কৃষক মোর্শেদ। এ মুলা চাষে মোরশেদকে সহযোগিতা করেছেন কয়েকজন মিশরী প্রবাসী কৃষক। তাঁবুকে প্রথমবারের মতো বিশেষ এ মুলা চাষ হয়েছে এবং স্থানীয় বাজারে এই মুলার অনেক চাহিদা রয়েছে। কারও এই মুলার বীজ প্রয়োজন হলে তা বিনামূল্যে বিতরণ করারও আগ্রহের কথা জানান ঐ খামারের কর্তৃক্ষপক্ষ। এছাড়াও কেউ বাংলাদেশে নিতে চাইলেও সেই ব্যবস্থা করে দেয়ার কথা জানিয়েছেন বাংলাদেশী কৃষক। মোরশেদ জানান, স্থানীয় বাজারগুলোতে প্রতিটি মুলা চার থেকে পাঁচ রিয়ালে বিক্রি হচ্ছে। যেখানে দুই থেকে তিন রিয়ালে পাওয়া যায় ৫ থেকে ৬টা দেশীয় মূলা। তাই এ মুলা চাষে বেশি লাভবান হওয়া যাবে বলেও আশা করছেন তিনি।
