post
আন্তর্জাতিক

হরাইজোন ক্যালেঙ্কারী: কর্মকর্তারা জানতেন

পোস্ট অফিসের চাঞ্চল্যকর হরাইজোন আইটি ক্যালেঙ্কারীর ঘটনা উর্ধ্বতন কর্মকর্তারা জানতেন, এমন রিপোর্টে প্রকাশ হওয়ার পর বিষয়টি নিয়ে এবার পুলিশ তদন্ত দাবি করেছেন ভুক্তভোগি সাব পোস্ট মাস্টার এবং রাজনীতিকরা। বিবিসির এক অনুসন্ধানে উঠে এসেছে আইটি ক্যালেঙ্কারীর বিষয়টি উর্ধ্বতন কর্মকর্তা এবং আইনজীবিরা ২০১৭ সাল থেকে জানতেন। এই আইটি ক্যালেঙ্কারী ফলে ১৯৯৯ সাল থেকে ১০২৫ সাল পর্যন্ত প্রায় ৯শ সাব পোস্ট মাস্টারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হয়। যা ছিলো সম্পূর্ণ বে আইনী।

post
আন্তর্জাতিক

নেদারল্যান্ডসে নৈশক্লাবে হামলা

নেদারল্যান্ডসের পূর্বাঞ্চলে অ্যাডি শহরে একটি নৈশক্লাবে হঠাৎ হামলা চালান এক মুখোশধারী। জিম্মি করেন ওই নৈশক্লাবের কর্মীসহ কয়েকজনকে। শহরজুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক। নিরাপত্তার খাতিরে নেওয়া হয় নানা পদক্ষেপ। তবে শেষ পর্যন্ত কোনো রক্তপাত বা সংঘাত ছাড়াই ছাড়া পেয়েছেন ওই জিম্মিরা। গ্রেপ্তার করা হয়েছে সন্দেহভাজন ওই হামলাকারীকেও। ঘটনাটি ঘটেছে স্থানীয় সময় শনিবার ভোরে। দ্য ক্যাফে পেটিকোট নামের নৈশক্লাবটি অ্যাডি শহরের তরুণ-তরুণীদের কাছে বেশ জনপ্রিয়। ভোর সোয়া পাঁচটার দিকে পুলিশের কাছে খবর যায়, সেখানে কয়েকজনকে জিম্মি করা হয়েছে। তখন একটি অনুষ্ঠান শেষে ক্লাবটি পরিষ্কার-পরিচ্ছন্ন করছিলেন কর্মীরা।

post
বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই ইন দ্যা ইউকের সভা

ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই ইন দ্যা ইউকের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থী ও পরিবারের সদস্যসহ বিপুল সংখ্যক অতিথি অংশগ্রহণ করেন। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি প্রশান্ত পুরকায়স্থের সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়। সাধারণ সম্পাদক মেজবাহ্ উদ্দিন ইকো ও যুগ্ম সম্পাদক এম কিউ হাসানের সঞ্চালনায় মুক্তিযুদ্ধের উপর আলোচনা ও স্মৃতিচারণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই ইন দ্যা ইউকের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গৌস সুলতান, সংগঠনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবু মুসা হাসান, উপদেষ্টা শাহগীর বখত ফারুক এবং সাবেক সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন।

post
বাংলাদেশ

রাতে এক হাজার ৬৫০ টন পেঁয়াজ আসছে

রাতের মধ্যেই ভারত থেকে প্রথম চালানে এক হাজার ৬৫০ টন পেঁয়াজ আসবে। রোববার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে,দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক টাস্কফোর্স সভা শেষে,একথা জানান বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইস‌লাম টিটু।‌প্রতিমন্ত্রী জানান,শিগগিরই টিসিবির মাধ্যমে প্রতিকেজি পেঁয়াজ ৪০ টাকা দরে ঢাকা ও চট্টগ্রামে বিক্রি করা হবে। প্রথম রোজা ও ১৮তম রোজায় বিভিন্ন ভোগ্যপণ্যের, তুলনামূলক দাম উল্লেখ কোরে তিনি বলেন, অধিকাংশ ক্ষেত্রেই দাম অনেক কমে গেছে। তাছাড়া সব পণ্যের যথেষ্ট মজুত রয়েছে। তাই আগামীতেও বাজার পরিস্থিতি স্বাভাবিক থাকবে বলে আশা প্রকাশ করেন বানিজ্য প্রতিমন্ত্রী।

post
বাংলাদেশ

বিসিএর সচেতনতামূলক প্রচারণা

এনএইচএসের মানসিক স্বাস্থ্য সেবা বিষয়ক সচেতনতামূলক প্রচারণা সম্পর্কে কারি শিল্পে কর্মরতদের অবিহিতকরণের লক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশন-বিসিএর উদ্যোগে পূর্ব লন্ডনের ইম্প্রেশন ইভেন্ট হলে এ সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কারি শিল্পের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ, কমিউনিটির বিশিষ্টজন ও বিসিএ র সদস্যরা। বিসিএ র প্রেসিডেন্ট ওলী খান এমবিই এর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মিঠু চৌধুরী। এতে বলা হয়, বিসিএ কারি শিল্প ছাড়াও কমিউনিটিতে বিভিন্ন সেবামূলক কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় এনএইচএস এর মানসিক স্বাস্থ্য বিষয়ক এ প্রচারণার কাজে অংশ নিয়েছে সংগঠনটি।

post
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র বাইরে এক ভেতরে আরেক

যুক্তরাষ্ট্রের বাইরে এক আর ভেতরে আরেক। ফিলিস্তিনের রাফায় ইসরায়েলের হামলা নিয়ে প্রকাশ্যে উদ্বেগ জানিয়ে আসছে ওয়াশিংটন। কিন্তু অন্যদিকে একই সময়ে ইসরায়েলের কাছে বিলিয়ন বিলিয়ন ডলার মূল্যের বোমা ও যুদ্ধবিমান পাঠাচ্ছে। এ বিষয়ে জ্ঞাত দুটি সূত্র এ তথ্য দিয়েছে। ওয়াশিংটন পোস্ট–এর এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। ইসরায়েলের কাছে যুক্তরাষ্ট্রের বোমা পাঠানোর বিষয়টি ওয়াশিংটন পোস্ট–এর কাছে নিশ্চিত করেছে সূত্রগুলো। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলকে নতুন যে সামরিক–সহায়তা প্যাকেজ ওয়াশিংটনের পক্ষ থেকে পাঠানো হয়েছে, তাতে ২০০০ পাউন্ড ওজনের এমকে ৮৪ নামের ১ হাজার ৮০০টি বোমা ও ৫০০ পাউন্ড ওজনের এমকে ৮২ মডেলের ৫০০টির বেশি বোমা রয়েছে। ইসরায়েল যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মিত্র হিসেবে পরিচিত। ইসরায়েলকে বার্ষিক সামরিক সহায়তার অংশ হিসেবে সম্প্রতি ৩৮০ কোটি মার্কিন ডলারের সামরিক সরঞ্জাম সরবরাহ করেছে ওয়াশিংটন।

post
এনআরবি বিশ্ব

জ্যামাইকায় পিছিয়ে পড়া মানুষের পাশে শহীদুল্লাহ

নিউইয়র্ক সিটির জ্যামাইকায় পিছিয়ে পড়া মানুষের পাশে দাড়িয়েছেন ইমাম মুহাম্মদ শহীদুল্লাহ। পবিত্র ঈদুল ফিতার উপলক্ষে সেভ দ্যা পিপল ও ইউএমআর এর যৌথ উদ্যোগে খাবার বিতরন করা হয়। সাথে ছিলেন কমিউনিটির জনপ্রিয় মুখ আশা হোম কেয়ারের সিইও আকাশ রহমান, বাংলাদেশ অ্যামেরিকান সোসাইটির প্রেসিডেন্ট মোহাম্মদ আলী। নিউইয়র্কে ফুড ডিস্ট্রিবিউশনের এই আয়োজনে বিপুল সংখ্যক মানুষকে খাবার বিতরন করা হয়। দীর্ঘ লাইনে শত শত মানুষ এই খাবার সংগ্রহ করেন। নিজের দায়িত্ববোধ থেকে এইসব উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান মুহাম্মদ শহীদুল্লাহ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিউইয়র্ক স্টেট সিনেটর টবি এন স্টেভেস্কি। এসময় উপস্থিত ছিলেন ছার্ছিনা শরীফের হুজুর শাহ মোহাম্মদ সাইফুল্লাহ সিদ্দিকী, মসজিদ কুবা এর প্রেসিডেন্ট সেলিম খান, কুইন্স পাওয়ার এর নির্বাহী পরিচালক ওমামা সিদ্দিকা, জ্যামাইকা মুসলিম সেন্টারের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন খান, ইউএমআর ডিরেক্টর মোহাম্মদ ফারুক, ওয়ার্ল্ড হিউম্যানিটি সার্ভিসের এডভাইজার ডাক্তার আবুল কাশেম, ইউনাইটেড ন্যাশন্স এসোসিয়েশনের প্রতিনিধি ফারিহা হাবিব ও সিস্টার আলিমাতা।

post
বাংলাদেশ

রাজধানীতে ছিন্নমূল মানুষের মাঝে ছাত্রলীগের সেহরি বিতরণ

পৃথিবীতে যত বিপ্লব হয়েছে, যুগে যুগে যত স্বাধীনতাকামী আন্দোলন হয়েছে তার সিংহভাগে ছিল তরুণরাই। তরুণদের অকুতোভয় চেতনার আলোতেই সমাজ, দেশ বা রাষ্ট্রের প্রবীণরা আবার ফিরে পেয়েছে তারুণ্য, তারুণ্যের স্ফুরিত শক্তি।হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যিনি জ্ঞান ও অনুধাবনে ছিলেন বিচক্ষণ ও বিজ্ঞ, তরুণ বয়সেই ইতিহাস পাঠের প্রয়োগমূলক প্রচেষ্টা হিসেবে প্রতিষ্ঠা করেন ছাত্রলীগ। রমজানে প্রতিদিন ছিন্নমূল মানুষের মুখে সেহরির ব্যবস্থা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগের একাংশ।জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মদিন (১৭ মার্চ) থেকে শুরু হওয়ায় পুরো রমজান মাসজুড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল স্টেশনের নিচে চলবে এ আয়োজন।।সরেজমিন পরিদর্শন করে দেখা যায়, প্রতিদিন ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল স্টেশনের নিচে শতাধিক মানুষের খাবারের আয়োজন করা হয়। খাবার ও পানি সাজানো থাকে। ফলে যে যার প্রয়োজন মতো নিয়ে সবার সঙ্গে বসে খেতে পারেন।এ উদ্যোগের উদ্যোক্তা এবং বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সেলের উপ সম্পাদক আদনান হাবিব খান বলেন, ‘আমরা প্রতিদিন প্রায় ১০০ মানুষের সেহরির আয়োজন করছি। সাধারণত দেখা যায় সবাই দুঃস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করেন। আমরা একটি ভিন্ন উদ্যোগ গ্রহণ করেছি। আমরা যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আছি তারা পরিবার থেকে দূরে সেহরি করি। ছিন্নমূল মানুষ কিংবা শ্রমজীবীদের ক্ষেত্রেও ব্যাপারটি একই। তাই, আমরা পরিবারের মতো করে যেন ১০০ জন মানুষ একসঙ্গে বসে সেহরি করতে পারেন সে ব্যবস্থা করেছি। পুরো রমজান মাসজুড়েই এ আয়োজন অব্যাহত থাকবে।’ খাবারের এ সংখ্যা আরও বাড়বে বলে জানান তিনি।।

post
বাংলাদেশ

'জলবায়ু সংকটের কারণে স্থানচ্যুত ৮০ শতাংশই নারী'

জলবায়ু পরিবর্তনজনিত প্রাকৃতিক দুর্যোগ বিবেচনায় পৃথিবীর সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান সপ্তম। সব প্রাকৃতিক দুর্যোগই সাময়িক অথবা দীর্ঘ সময়ের জন্য মানবিক বিপর্যয় ডেকে আনে।বাংলাদেশে প্রাকৃতিক বিপর্যয়ের ফলে প্রান্তিক জনগোষ্ঠীর কষ্ট ও জীবনসংগ্রামের বিষয়ে আমরা সবাই অবগত।জাতিসংঘের তথ্য অনুযায়ী, জলবায়ু সংকটের কারণে স্থানচ্যুত হওয়া মানুষের ৮০ শতাংশই নারী। সংঘাত ও সংকট– যেমন কোনো প্রাকৃতিক বিপর্যয়ের পরে বা পানির অভাব ও ফসলহানির প্রভাবে গণ-অভিবাসনের সময় অভিবাসনের যাত্রাপথ ও শরণার্থী শিবিরসহ বিভিন্ন জায়গায় নারী ও মেয়েরা জেন্ডার-ভিত্তিক সহিংসতার মুখোমুখি হওয়ার বৃহত্তর ঝুঁকিতে থাকেন। এই ঝুঁকি থেকে বের হয়ে আসতে আজ ৩১ মার্চ সকাল ১১ টায়, বাংলাদেশ পর্যটন কর্পোরেশন, আগারগাঁও এ জলবায়ু পরিবর্তনের প্রতিকূল প্রভাব এবং এর ঝুঁকি সম্পর্কে বাংলাদেশের নারী উদ্যোক্তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং প্ল্যাটফর্ম তৈরি করা শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।নারী মৈত্রীর আয়োজনে অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন নারী মৈত্রীর সভানেত্রী (প্রেসিডেন্ট) মাসুমা আলম।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী সংসদ সদস্য এবং মহিলা ও শিশু-বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী জনাব মেহের আফরোজ চুমকি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের-৩ সাংসদ এবং সাধারণ সম্পাদক বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ জনাব শবনম জাহান শিলা এমপি, জনাব ‌মো. সাইদুর রহমান, মহাপ‌রিচালক, এন‌জিও বিষয়ক ব‌্যু‌রো, প্রধানমন্ত্রীর কার্যালয়, খাদিজা মরিয়মনারী উদ্যোক্তা সেলের প্রধান, এসএমই ব্যাংকিং বিভাগ, ব্র্যাক ব্যাংক এবং মোঃ নাজিম হাসান সাত্তার, মহাব্যবস্থাপক, এসএমই ফাউন্ডেশন।স্বাগত বক্তব্যে নারী মৈত্রীর নির্বাহী পরিচালক শাহীন আকতার ডলি বলেন, " নারী মৈত্রী দেশে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়নে যত কাজ করে, তার মধ্যে নারী উদ্যোক্তা উন্নয়নকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে থাকে। আমরা নারী উদ্যোক্তাদের অগ্রগতিতে প্রতিবন্ধকতা চিহ্নিত করা এবং তা সমাধানের মাধ্যমে তাঁদের এগিয়ে যাওয়ার পথ সুগম করার জন্য কাজ করছি। সরকারের নীতি সহায়তা এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতায় দেশে নারী উদ্যোক্তা তৈরি ও উন্নয়নে ইতিবাচক পরিবর্তন এসেছে।তারপরও নারীর চলার পথ এখনো বাধাহীন না। নারী চাইলেই স্বাচ্ছন্দ্যে তাঁর ব্যবসায়িক কাজ করতে পারেন না। তাঁদের জন্য একটা সহায়ক পরিবেশ দরকার।তাই নারী মৈত্রী বিশ্বাস করে সূদুর ভবিষ্যতে নারী নিজে উদ্যোক্তা হয়ে অন্যের কর্মসংস্থান তৈরিতে যেমন ভূমিকা রাখতে পারবে ঠিক তেমনি নারী উদ্যোক্তাদের সামাজিক গ্রহণযোগ্যতা আরও জোরালো হতে সহায়তা করবে বলে জানান নারী মৈত্রীর সভানেত্রী মাসুমা আলম। তৃনমূল পর্যায়ের নারী উদ্যোক্তা রিনা আকতার বলেন, আমার খারাপ সময়ে আমার পাশে ছিলেন নারী মৈত্রী। আমি অনেক কিছু জানতাম না, বুঝতাম না, এমন সময় নারী মৈত্রীর আপারা আমাকে সহায়তা করেন এবং বর্তমানে আমি একজন সফল উদ্যোক্তা। আমি চাই আমি এখন থেকে তাদের পাশে থাকবো যারা এখনো পিছিয়ে আছে। আমি তাদের সাহস হয়ে তাদের সফল উদ্যোক্তা হিসেবে পরিচিত করতে সবসময় তাদের পাশে থাকতে চাই।মেহের আফরোজ চুমকি বলেন, আজকের নারীরা থেমে নেই। সকল নারী সূর্যের মতো জ্বলে উঠছে আপন সত্তায়। জীবনে এগিয়ে যেতে সকলকে কাজ করতে হয়, জীবনের নানান বাস্তবতার সম্মুখীন সকলকে হতে হয়। বাধা যেমন আসবে সেই বাধা থেকে নিজেকে বের করে নিয়ে আসার রয়েছে সমাধান। থমকে যাওয়া যাবেনা, সেজন্যও আমাদের যথেষ্ট সচেতন। এছাড়াও শহুরে নারীর পাশাপাশি গ্রামীণ নারী যাতে কোনোভাবেই পিছিয়ে না থাকে সে দিকও নজর দিতে সবার প্রতি আহ্বান জানান তিনি।

post
বাংলাদেশ

সেচ্ছাসেবক দল মালদ্বীপ শাখার ইফতার

সেচ্ছাসেবক দল মালদ্বীপ শাখার উদ্যোগে রাজধানী মালের আহমেদিয়া স্কুল অডিটোরিয়ামে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দল, কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাজিব আহসান, বিএনপির মালদ্বীপ শাখার সভাপতি মোহাম্মদ খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম। এসময় স্বেচ্ছাসেবক দলের মালদ্বীপ শাখার ৩৯ সদস্যের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। সদস্য সচিব মোঃ নুরনবী মানিক ও মোঃ মাহফুজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবগঠিত কমিটির আহবায়ক মোঃ মাসুম মুন্না। পরে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করা হয়।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.