post
বাংলাদেশ

বার্মিংহামে বাংলাদেশ ওয়েল ফেয়ার এসোসিয়েশনের ইফতার

মিডল্যান্ডসের প্রাচীন সংগঠন বাংলাদেশ ওয়েল ফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে ‍যুক্তরাজ্যে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বার্মিংহামের স্মলহীথের একটি রেষ্টুরেন্টে এ আয়োজন করা হয়l বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি আমিনুর রহমানের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোস্তফা কামাল বাবলু। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কামাল আহমদ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বার্মিংহামে নিযুক্ত বাংলাদেশ সহকারী হাই কমিশনার মোহাম্মদ আলিমুজ্জামানl সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারের নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব কামরুল হাসান চুনু, বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের দুই ট্রাস্টি হাজী কবির উদ্দিন ও আব্দুল খালিক,বাংলাদেশ সহকারী হাই কমিশনের প্রথম সচিব নাজমুস সাকিব,কমিউনিটি নেতা ফয়জুর রহমান চৌধুরী এমবিই,ডঃ আব্দুল খালিক,আব্দুর রশিদ ভূঁইয়া,রফিকুর রহমান রফু,জুম্মা আহমদ লিটু ও বুলন চৌধুরীসহ অনেকেl শেষে সংগঠনের ট্রাস্টি প্রবীণ কমিউনিটি ব্যক্তিত্ব প্রয়াত আলহাজ্ব নাসির আহমদের মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়l মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুর রশিদl

post
বাংলাদেশ

মানুষের নিরাপত্তায় কোন সংকট নেই

দেশে মানুষের নিরাপত্তা নিয়ে কোন সংকট নেই বলে জানিয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার রাজধানীর ধানমন্ডিতে অসহায় দুস্থ মানুষের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় বিএনপি নেতাদের নির্যাতন করা হচ্ছে, এমন অভিযোগেরও কড়া সমালোচনা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এর আগে সকালে ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে, দুস্থ মানুষের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে যোগ দেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এসময় তিনি বলেন, মানুষের পাশে দাঁড়ানো আওয়ামী লীগের পুরনো ঐতিহ্য। যে কোন দুর্যোগে সবসময় জনগণের কল্যাণে কাজ করে আসছেন তারা। তবে রমজানে অসহায় মানুষের পাশে না থাকায়, বিএনপি নেতাদের সমালোচনা করেন তিনি।

post
আন্তর্জাতিক

ইস্তাম্বুলে অগ্নিকাণ্ডে নিহত-অন্তত ২৯

তুরস্কের বৃহত্তম শহর ইস্তাম্বুলে একটি নৈশক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ২৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও আটজন। এদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার নৈশক্লাবটিতে সংস্কার কাজ চলার সময় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ইস্তাম্বুলের গভর্নর দাভুত গুলের কার্যালয় এক বিবৃতিতে এসব তথ্য নিশ্চিত করেছে। আন্তার্জাতিক বিভিন্ন গণমাধ্যম প্রতিবেদনে জানিয়েছে,এ ঘটনায় আহতদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের চিকিৎসা চলছে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানতে এরইমধ্যে তদন্তে নেমেছে ইস্তাম্বুল কর্তৃপক্ষ।

post
বাংলাদেশ

ঈদে ফিটনেসবিহীন গাড়ি চললে ব্যবস্থা

লাইসেন্সবিহীন চালক,অতিরিক্ত যাত্রী বহন ও দ্রুত গতিতে গাড়ি না চালানোর আহ্বান জানিয়েছেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান। এসময়ে তিনি জানান, ঈদে কোন ফিটনেসবিহীন গাড়ি, সড়ক-মহাসড়কে চলাচল করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বুধবার সকালে ঢাকায় ডিএমপি সদর দপ্তরে ঢাকা মহানগরীর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা বৈঠক শেষে, এসব কথা বলেন তিনি। কমিশনার বলেন, ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক থাকবে। রাজধানীকে নিরাপদ রাখতে, আশপাশের জেলাগুলোর ১১টি পথে কঠোর ব্যবস্থাপনার নির্দেশ দেন ডিএমপি কমিশনার। এছাড়া আঞ্চলিক এলাকাগুলোতেও পুলিশের নজরদারি থাকবে।

post
আন্তর্জাতিক

অরুণাচল প্রদেশে নতুন নামকরণ করছে চীন

ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় হিমালয় ঘেঁষা রাজ্য অরুণাচল প্রদেশের অন্তত ৩০টি স্থানের নতুন নামকরণ করেছে চীন। তবে চীনের নতুন নামকরণের এই সিদ্ধান্তকে অনর্থক পদক্ষেপ বলে প্রত্যাখ্যান করেছে ভারত। একই সঙ্গে সীমান্ত লাগোয়া অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ বলে নয়াদিল্লি দাবি করেছে। চীনে অরুণাচল প্রদেশকে জাংনান হিসেবে ডাকা হয়। বেইজিং বলেছে, অরুণাচল প্রদেশ দক্ষিণ তিব্বতের একটি অংশ। চীনের এই দাবি অতীতে বহুবার প্রত্যাখ্যান করেছে নয়াদিল্লি। এক বছর আগে প্রায় একইভাবে রাজ্যটির ১১টি স্থানের চীনা নাম দেয় বেইজিং। ওই সময় চিরবৈরী দুই প্রতিবেশির মাঝে উত্তেজনা বৃদ্ধি পায়।

post
এনআরবি বিশ্ব

ওমানে রেমিট্যান্স অ্যাওয়ার্ড ও সিআইপি সংবর্ধনা

ওমান প্রবাসীদের মধ্যে বৈধ পথে রেমিট্যান্স পাঠানো গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সম্মানে ‘রেমিট্যান্স অ্যাওয়ার্ড’ ও সিআইপি সংবর্ধনা দেয়া হয়েছে। দেশে বৈধ পথে অর্থ পাঠানোয় উৎসাহিত করতে এ সংবর্ধনা দিয়েছে লুলু এক্সচেঞ্জ। রাজধানী মাস্কাটের একটি পাঁচ তারকা হোটেলে এ আয়োজন করা হয়। এসময় ২০২১, ২০২২ ও ২০২৩ সালের সিআইপি খেতাব প্রাপ্ত ৩০ জনকে এ সংবর্ধনা দেয়া হয়। লুলু এক্সচেঞ্জের জেনারেল ম্যানেজার লাতিস বিচিত্রাণের সভাপতিত্বে সভা পরিচালনা করেন ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ওমান দূতাবাসের লেবার উইং কাউন্সিলর মোহাম্মদ রাফিউল ইসলাম। আরও উপস্থিত ছিলেন দূতাবাসের প্রথম সচিব আসাদুল হক, লুলু এক্সচেঞ্জের ডেপুটি জেনারেল ম্যানেজার বিজু নায়ের ও লুলু এক্সচেঞ্জের বাংলাদেশ বিজনেস প্রধান আহমাদ উল্লাহসহ অনেকে।

post
বাংলাদেশ

কিছুটা কমলো এলপিজির দাম

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজি সিলিন্ডারের দাম ৪০ টাকা কমিয়ে ১ হাজার ৪৪২ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। একইসঙ্গে অটোগ্যাসের দাম কমিয়ে প্রতি লিটার ৬৬ দশমিক ২১ টাকা নির্ধারণ করা হয়েছে। বুধবার (৩ এপ্রিল) দুপুরে নতুন এ দাম ঘোষণা করেন বিইআরসি’র চেয়ারম্যান নুরুল আমিন। সন্ধ্যা ৬টা থেকে এই নতুন দাম কার্যকর হবে। এর আগে, গত ৩ মার্চ টানা ৮ম মাসের মতো ভোক্তা পর্যায়ে বাড়ানো হয় এলপিজির দাম। ফেব্রুয়ারির তুলনায় মার্চ মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ৮ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৮২ টাকা নির্ধারণ করা হয়। এছাড়া গত ৪ ফেব্রুয়ারি ১২ কেজির সিলিন্ডার গ্যাসের দাম ৪১ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৭৪ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি। গত ২ জানুয়ারি ২৯ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৩৩ টাকা নির্ধারণ করা হয়েছিল। একইসঙ্গে অটোগ্যাসের দামও বাড়ায় বিইআরসি। মার্চ মাসে ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের মূসকসহ দাম প্রতি লিটার ৬৮ টাকা ৫ পয়সা নির্ধারণ করা হয়। আর গত ফেব্রুয়ারি ও জানুয়ারি মাসে যা মূসকসহ নির্ধারণ করা হয়েছিল যথাক্রমে ৬৭ টাকা ৬৮ পয়সা ও ৬৫ টাকা ৬৭ পয়সা। নতুন দাম ঘোষণার সময় উপস্থিত ছিলেন বিইআরসির সদস্য ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, আবুল খায়ের মো. আমিনুর রহমান, ড. মো. হেলাল উদ্দিন।

post
বাংলাদেশ

অসহায় ও দুস্থদের মাঝে সেন্ট যাকোব স্কুলের খাদ্য সামগ্রী বিতরণ

ঈদের আনন্দ ভাগাভাগি করতে ও মানবকল্যানের সঙ্গে পরিচয় ঘটাতে আসছে পবিত্র ইদুল ফিতর উপলক্ষে রাজধানীর মোহাম্মদপুর সেন্ট যাকোব স্কুলের শিক্ষার্থীদের আয়োজনে প্রায় ১৫০ জনের ও অধিক গরীব অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২ এপ্রিল) বেলা ১২ টায় বিদ্যালয়টির মূল ফটকে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন সেন্ট যাকোব স্কুলের ক্ষুদে শিক্ষার্থীরা। সরেজমিনে দেখা যায়, মঙ্গলবার সকাল থেকেই বিদ্যালয় ফটকে অসহায় মানুষের ভিড় । কেউ আসেন হুইল চেয়ার নিয়ে, কারও হাতে আবার ব্যাগের ঝুলি। সবার লক্ষ্য একটিই 'ঈদের উপহার ব্যাগ' সংগ্রহ করা। শিশুদের থেকে এমন ব্যাগ পেয়ে খুশি অসহায় মানুষগুলোও। প্রাণ ভরে এসব শিশুর জন্য দোয়া করেন তারা, বলেন এই শিশুরা আরো বড় হোক মানুষের মতো মানুষ হোক। বিদ্যালয়টির প্রধান শিক্ষক ওয়াটসন হালদার বলেন, 'এটি শুধু মানব সেবা নয় শিক্ষার্থীদের জন্য একটি প্রশিক্ষণের অংশ। মূলত বাচ্চারা তাদের অভিভাবকদের থেকে অর্থ নিয়ে অসহায়দের জন্য চাল ডাল তেল সেমাইসহ আরো অনেক পণ্য কিনে দিয়েছে। এর সঙ্গে বিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষক-শিক্ষিকাও আর্থিক সহযোগিতা করেছেন। ওয়াটসন বলেন, 'শিক্ষার মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের মাঝে নৈতিকতা ও মূল্যবোধ জাগ্রত করা। শুধু সিলেবাস এর পড়ার মধ্যেই সীমাবদ্ধ না থেকে শিক্ষার্থীরা যেন বাস্তব জীবনে প্রতিফলন ঘটাতে পারে এই লক্ষ্যেই প্রতিবছর এমন কর্মসূচির আয়োজন করা হচ্ছে। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ ।

post
প্রযুক্তি

বাংলাদেশ গোল্ডেন মাইন ফর রিসার্চ

জনবহুল দেশ হওয়ায় এটি হলো গোল্ডেন মাইন ফর রিসার্চ বলে উল্লেখ করেছেন স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন। তিনি বলেছেন, বাংলাদেশ কোরিয়ার সঙ্গে জয়েন্ট রিসার্চ করা যেতে পারে। বিশেষ করে মলিকুলার লেভেল অব দ্য ক্যানসার রিসার্চ এর জন্য। মঙ্গলবার সকালে সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর অফিস কক্ষে ঢাকায় নিযুক্ত কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিকের সঙ্গে সৌজন্য সাক্ষাতে দু’দেশের যৌথ উদ্যোগে রিসার্চ কার্যপরিচালনা প্রসঙ্গে এ কথা বলেন তিনি। ডা. সামন্ত লাল সেন বলেন, দেশের স্বাস্থ্যসেবা উন্নয়নে প্রাইভেট হাসপাতালগুলোকে ইউনিভার্সাল হেলথ কেয়ারে অন্তর্ভুক্তিকরণ প্রয়োজন। তিনি জরুরি রেসপন্স, ডিজাস্টার ম্যানেজমেন্টসহ, জয়েনট রিসার্চ চালুতে কোরিয়ার সহযোগিতা এবং মধ্য আয়ের মানুষের জন্য কোরিয়ার সহযোগিতায় আগারগাঁওয়ে ১০০০ শয্যাবিশিষ্ট সুপার স্পেশাল হাসপাতাল নির্মাণ উদ্যোগ গ্রহণকে স্বাগত জানান। পাশাপাশি জাপানের মতো কোরিয়ায়ও বাংলাদেশি নার্স পাঠানোর ব্যবস্থা নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, জাপানে এরই মধ্যে ২৫ জন নার্স পাঠানো হয়েছে। আরও ৫০ জন নার্স যাওয়ার জন্য প্রস্তুতি আছেন। এসময় পার্ক ইয়ং-সিক কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ সরবরাহ উদ্যোগ নেওয়ার জন্য সরকারের ভূয়সী প্রশংসা করেন। তিনি স্বাস্থ্যখাতে বাংলাদেশ-কোরিয়ার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

post
বাংলাদেশ

প্রধানমন্ত্রীকে বুয়েট শিক্ষার্থীদের খোলা চিঠি

রাজনীতিমুক্ত ক্যাম্পাস চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে খোলা চিঠি দিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আন্দোলনরত শিক্ষার্থীরা। মঙ্গলবার সন্ধ্যায় বুয়েটের ড. এম এ রশীদ প্রশাসনিক ভবনের সামনে প্রেস ব্রিফিং থেকে এই চিঠি পাঠ করেন শিক্ষার্থীরা। চিঠিতে শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে লেখেন, ‘আমরা করোনার সেই বিপদের সময়ে বানিয়েছি লো কস্ট ভ্যান্টিলেটর, ক্লিন সিটির আশায় পরিত্যক্ত মাস্ক থেকে বানিয়েছি কংক্রিট, খুঁজছি বিদ্যুত উৎপাদনের সহজ উপায়, বানাচ্ছি আর্টিফিসিয়াল আর্মস, মাট্রিক্যাল টুলস। পদ্মা সেতু নির্মাণে আমাদের বুয়েট শিক্ষক এবং সাবেক শিক্ষার্থীদের অবদান অনবদ্য। প্রধানমন্ত্রীকে অভিভাবক সম্বোধন করে তারা বলেন, ‘আমরা নিজেদের মেধা ও শ্রমের সবটুকু দিয়ে বিজ্ঞানের অবাক করা দুনিয়ার একটা অংশের নেতৃত্বে বাংলাদেশকে দেখতে চাই। আমরা ত্রাসের রাজনীতির মারপ্যাঁচ বুঝি না, আমরা শুধু দেশকে, দেশের মানুষকে ভালোবাসতে জানি। নিজেদের কাজ দিয়ে তা আমরা প্রমাণ করতে বদ্ধপরিকর। আপনি আমাদের সবার অভিভাবক, আপনি দেশের অভিভাবক। বুয়েট শিক্ষার্থীরা আরও বলেন, ‘বিগত বছরগুলোতে আমরা বুয়েট ক্যাম্পাসে ছাত্ররাজনীতির নামে ক্ষমতার নেতিবাচক দিকগুলোই প্রত্যক্ষ করেছি। ছাত্ররাজনীতির মাধ্যমেই শিক্ষার্থীদের মধ্যে সূচনা ঘটছে আধিপত্য, দাপট, র‌্যাগিং, শিক্ষকদের অপমান, চাঁদাবাজি, শিক্ষার্থী নিপীড়ন, খুনোখুনিতে মেতে ওঠার মত ঘটনা। এ ব্যাধি এতটাই ভয়াবহ ছিল যে এর চরম মূল্য হিসেবে আমরা আমাদের কেমিকৌশল ৯৯ এর সাবেকুন্নাহার মনি, যন্ত্রকৌশল ০৯ এর আরিফ রায়হান দ্বীপ এবং সর্বশেষ তড়িৎকৌশল ১৭ এর আবরার ফাহাদকে হারিয়েছি।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.