post
বাংলাদেশ

৩৫ বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে সতর্কতা

দেশের ৩০টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার ক্ষেত্রে সতর্কতা জারি করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এসব বিশ্ববিদ্যালয় রাষ্ট্রপতির নিয়োগ করা উপাচার্য ছাড়াই শিক্ষা কার্যক্রম চলছে। এসব বিশ্ববিদ্যালয়ে বৈধ কোনো কর্তৃপক্ষ না থাকায় শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে অভিভাবকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে (ইউজিসি)। ভর্তি হয়ে কেউ প্রতারিত হলে ইউজিসি কোনো দায়-দায়িত্ব নেবে না বলেও জানিয়ে দিয়েছে সংস্থাটি। এছাড়া অবৈধভাবে ক্যাম্পাস ও শিক্ষা কার্যক্রম পরিচালনা করায় ৩টি, নির্ধারিত সময় স্থায়ী ক্যাম্পাসে না যাওয়ায় একটি এবং সাময়িক অনুমতির মেয়াদোত্তীর্ণ ও আদালতে মামলা থাকায় আরও একটি বিশ্ববিদ্যালয়সহ মোট ৩৫টি বিশ্ববিদ্যালয়ের ভর্তিতে সতর্কতা জারি করা হয়েছে। সোমবার (১ এপ্রিল) সই করা বিজ্ঞপ্তিতে এমন সতর্কতা জারি করে ইউজিসি। যদিও বিজ্ঞপ্তিটি সোমবার (৩ এপ্রিল) ইউজিসির ওয়েবসাইটে প্রকাশ করা হয়। এতে সই করেছেন ইউজিসির বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পরিচালক ওমর ফারুক। ইউজিসির সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, দেশে শিক্ষা কার্যক্রম পরিচালনাকারী ১০৪টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৭৪টিতে রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগকৃত উপাচার্য রয়েছেন।

post
বাংলাদেশ

সিটি ব্যাংকে নিয়োগ

দ্য সিটি ব্যাংক লিমিটেডে ‘হেড অব সিটি আলো (এসএভিপি/ভিপি)’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৮ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম: দ্য সিটি ব্যাংক লিমিটেড পদের নাম: হেড অব সিটি আলো (এসএভিপি/ভিপি) পদসংখ্যা: নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর অভিজ্ঞতা: ১০ বছর বেতন: আলোচনা সাপেক্ষে চাকরির ধরন: ফুল টাইম প্রার্থীর ধরন: নারী-পুরুষ বয়স: সর্বনিম্ন ৩৩ বছর কর্মস্থল: ঢাকা আবেদনের নিয়ম: আগ্রহীরা City Bank PLC এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময়: ২০ এপ্রিল ২০২৪ সূত্র: বিডিজবস ডটকম

post
আন্তর্জাতিক

গাজায় ত্রাণ দিতে দিচ্ছে না ইসরায়েল

ফিলিস্তিনের গাজা উপত্যকার উত্তরাঞ্চলে ইসরায়েল ত্রাণ সরবরাহ করতে দিচ্ছে না। ফিলিস্তিনি শরণার্থীদের জন্য ত্রাণ ও কর্মসংস্থানবিষয়ক জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএ এ কথা জানিয়েছে। এ ছাড়া ত্রাণকর্মী হত্যার ঘটনায় গাজায় ত্রাণসহায়তার পরিমাণ আরও কমতে পারে বলে আশঙ্কা করছেন সেখানকার বাসিন্দারা। এদিকে সর্বশেষ ২৪ ঘণ্টায় ইসরায়েলের হামলায় আরও ৫৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। এ নিয়ে গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় ৩২ হাজার ৯৭৫ জন নিহত হয়েছেন।

post
আন্তর্জাতিক

তাইওয়ানে ভূমিকম্প: চাপা পড়েছে শতাধিক মানুষ

তাইওয়ানে ভূমিকম্পে বিধ্বস্ত এলাকাগুলোয় এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে শতাধিক মানুষ। চলছে উদ্ধারকাজ। এ পর্যন্ত ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত এক হাজারের বেশি। কিংশুই টানেলে আটকে পড়া ৭৭ জনকে উদ্ধারে রাতভর চলে অভিযান। রাজধানী তাইপেসহ অন্যান্য এলাকায় বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপ সরাতে কাজ করছে জরুরি বিভাগের সদস্যরা। এর আগে, বুধবার দ্বীপরাষ্ট্রটির পূর্ব উপকূলে স্থানীয় সময় সকাল আটটার দিকে অনুভূত হয় ৭ দশমিক ৪ মাত্রার কম্পন। গত পঁচিশ বছরের মধ্যে এটি সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। হুয়ালিন থেকে ১৮ কিলোমিটার দক্ষিণে পানির নিচে ছিল কেন্দ্র। ভূমিধসও হয় অঞ্চলটির কয়েকটি এলাকায়। জোরালো কম্পন অনুভূত হয়েছে প্রতিবেশি জাপান ও চীনেও। ভূমিকম্পের ১৫ মিনিট পর সুনামি হয় জাপানের একটি দ্বীপে। প্রাথমিকভাবে, তাইওয়ান-ফিলিপাইন-জাপানে সুনামি সতর্কতা জারি করা হলেও;পরে তা প্রত্যাহার করা হয়েছে।

post
বাংলাদেশ

ব্যাংকে লুটপাটের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা

বান্দরবানে সশস্ত্র হামলা ও ব্যাংকে লুটপাটের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এছাড়াও এ ঘটনার সাথে যেই জড়িত থাকুক তাদের চিহ্নিত কোরে ব্যবস্থা নেয়া হবে। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন। এ ঘটনার পেছনে ভূ-রাজনৈতিক কোনো বিষয় আছে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন,সব কিছুই ক্ষতিয়ে দেখা হচ্ছে, কোন বিষয় বাদ দেয়া হচ্ছে না। তবে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসা হবে।

post
অভিবাসন

২৯ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া

মালয়েশিয়ার জোহর রাজ্যের অভিবাসন বিভাগ ২৯ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠিয়েছে। বুধবার রাজ্যের জোহর বাহরু পেকান নেনাস ইমিগ্রেশন ডিপো থেকে তাদের সরাসরি কুয়ালালামপুর বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়। সবাইকে ইমিগ্রেশন আইন ও ইমিগ্রেশন রেগুলেশন এর পাশাপাশি অন্যান্য এনফোর্সমেন্ট এজেন্সি আইনের অধীনে অপরাধের সাজা শেষে নিজ খরচে দেশে পাঠানো হয়। এর আগে ২০ মার্চ সাজা শেষে নিজ খরচে,একই ইমিগ্রেশন ডিপো থেকে ৩৯ প্রবাসী বাংলাদেশিকে দেশে ফেরত পাঠিয়েছে রাজ্যের ইমিগ্রেশন বিভাগ। ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, ফেরত পাঠানো ব্যক্তিদের কালো তালিকাভুক্ত করা হয়েছে। অপরাধের মাত্রার ওপর নির্ভর করে তাদের পাঁচ বছর বা স্থায়ীভাবে মালয়েশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

post
বাংলাদেশ

এনইউ’র স্নাতক প্রথম বর্ষের ফল প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের (এনইউ) অধীনে ২০২২ সালের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের চূড়ান্ত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলাফল অনুযায়ী ৮৮ দশমিক ৪৩ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। বুধবার (৩ এপ্রিল) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এদিকে, ফলাফল প্রকাশিত হলেও তা বুধবার সন্ধ্যা ৭টা থেকে জানতে পারবেন শিক্ষার্থীরা। এসএমএসের মাধ্যমে যেকোনো মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে nu<space>h1<space>Registration No লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.ac.bd Ges www.nubd.info থেকেও ফলাফল জানা যাবে। ২০২২ সালের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের চূড়ান্ত পরীক্ষায় ৩১টি বিষয়ে ৮৮০টি কলেজের মোট ৪ লাখ ৪৩ হাজার ৪৮০ জন পরীক্ষার্থী ৩৩৯টি কেন্দ্রের মাধ্যমে অংশ নেন।

post
বাংলাদেশ

নিয়োগ দেবে ট্রান্সকম ইলেক্ট্রনিক্স

ট্রান্সকম ইলেক্ট্রনিক্স লিমিটেডে ‘ব্র্যাঞ্চ ম্যানেজার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১০ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম: ট্রান্সকম ইলেক্ট্রনিক্স লিমিটেড পদের নাম: ব্র্যাঞ্চ ম্যানেজার পদসংখ্যা: নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অভিজ্ঞতা: ০৭ বছর বেতন: আলোচনা সাপেক্ষে চাকরির ধরন: ফুল টাইম প্রার্থীর ধরন: নারী-পুরুষ বয়স: ২৫-৪০ বছর কর্মস্থল: যে কোনো স্থান আবেদনের নিয়ম: আগ্রহীরা Transcom Electronics Limited এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময়: ১০ এপ্রিল ২০২৪ সূত্র: বিডিজবস ডটকম

post
খেলা

রেকর্ড গড়ে যা বলছেন মায়াঙ্ক

প্রথমবারের মতো আইপিএলে খেলতে নেমে একের পর এক গতির রেকর্ড গড়ছেন লখনৌ সুপার জায়ান্টসের পেসার মায়াঙ্ক যাদব। নিজের অভিষেক ম্যাচেই পাঞ্জাব কিংসের বিপক্ষে ঘণ্টায় ১৫৫.৮ কিলোমিটার গতিতে বল করেছিলেন। যা চলতি আসরের সর্বোচ্চ গতির রেকর্ড। নিজের গড়া সেই রেকর্ড মায়াঙ্ক নিজেই ভেঙে দিয়েছেন। গতকাল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে তার একটি ডেলিভারি ছিল ১৫৬.৭ কিলোমিটার গতির। ফলে ২১ বছর বয়সী পেসার আসরের সর্বোচ্চ গতির রেকর্ডেফের নতুন করে নাম তুললেন। কেবল আইপিএলের সপ্তদশ আসরই নয়, মায়াঙ্ক ঢুকে গেছেন আইপিএলের সর্বোচ্চ রেকর্ডধারী বোলারদের তালিকায়ও। লখনৌর তরুণ এই পেসারের আগে কেবল তিনজন গতিমান বোলারের নাম রয়েছে। যেখানে সবার শীর্ষে আছেন সাবেক অস্ট্রেলিয়ান পেসার শন টেইট। এখন পর্যন্ত আইপিএলে কেবল দুটি ম্যাচ খেলেছেন মায়াঙ্ক। তবে মাঠের ক্ষণিক এই উপস্থিতিতেই তিনি নিজের কার্যকারীতা জানান দিয়েছেন। নিজের অভিষেক ম্যাচে কেবল গতির রেকর্ডই গড়েননি, ২৭ রান খরচায় তিনটি উইকেটও শিকার করেন মায়াঙ্ক। এরপর গতকাল বেঙ্গালুরুর বিপক্ষেও সমান তিন উইকেট নিয়েছেন, বিনিময়ে খরচ করেছেন মাত্র ১৪ রান। ফলে টানা দুই ম্যাচেই ম্যাচসেরা পুরস্কার উঠেছে তরুণ এই পেসারের হাতে।

post
এনআরবি বিশ্ব

কাতারে প্রবাসী সন্তানদের কোরআন প্রতিযোগিতা

বাংলাদেশ প্রেসক্লাব কাতারের উদ্যোগে কমিউনিটি ভিত্তিক কোরআন প্রতিযোগিতা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কাতারের ফিরোজ আব্দুল আজিজ ঘরোয়া রেস্টুরেন্ট হলে দেশটিতে বেড়ে ওঠা প্রবাসী সন্তানদের নিয়ে এ আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেসক্লাব কাতার এর সভাপতি ও বাংলা টিভির বিশেষ প্রতিনিধি আকবর হোসেন বাচ্চু। অনুষ্ঠান যৌথ সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও চ্যানেল 24 প্রতিনিধি কাজী শামীম এবং সিনিয়র সহসভাপতি ও এখন টিভির প্রতিনিধি আনোয়ার হোসেন মামুন। প্রতিযোগিতার সার্বিক তত্বাবধানে ছিলেন সাধারণ সম্পাদক ও আর টিভি প্রতিনিধি গোলাম মাওলা আকাশ, জিটিভি প্রতিনিধি এম এ সালাম, এসএ টিভি প্রতিনিধি আহসান উল্লাহ সজিব এবং একুশে টিভি প্রতিনিধি সজল মালাকার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার মোঃ কামাল উদ্দিন, কাতার ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড.আনোয়ার হোসেন, বাংলাদেশ কমিউনিটির প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন আকন , সাধারণ সম্পাদক আমিন রসূল সাইফুল, এম.এইচ.আর গোল্ড এর সত্বাধীকারি হবি রহমান ও এরাবিয়ান এক্সচেঞ্জের সিইও নুরুল কবির চৌধুরীসহ অনেকে। এতে প্রধান বিচারক ছিলেন কাতার ধর্ম মন্ত্রনালয়ের ইমাম ও খতিব ক্বারী শায়েখ নূর মোহাম্মদ এবং সহ বিচারক ছিলেন শায়েখ ফয়সাল মুজিব ও শায়েখ হোসাইন।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.