সংবাদ

জাল সনদসহ গ্রেফতার শামসুজ্জামান বরখাস্ত

post-img

বিপুল পরিমাণ জাল সার্টিফিকেট ও মার্কসশিটসহ গ্রেফতার বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সিস্টেম অ্যানালিস্ট প্রকৌশলী একেএম শামসুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার কারিগরি বোর্ডের চেয়ারম্যান আলী আকবর খানের সই করা অফিস আদেশে তার বিরুদ্ধে তাৎক্ষণিক এ ব্যবস্থা নেওয়া হয়।

এতে বলা হয়, জাল সার্টিফিকেট প্রিন্ট ও বিক্রির অভিযোগে রোববার (৩১ মার্চ) দিনগত মধ্যরাতে কারিগরি শিক্ষা বোর্ডের সিস্টেম অ্যানালিস্ট প্রকৌশলী এ কে এম শামসুজ্জামানকে আটক করে ডিবি পুলিশ।

এমতাবস্থায় তাকে সরকারি চাকুরির আইন, ২০১৮-এর ৩৯(২) ধারা মোতাবেক চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। এ আদেশ ১ এপ্রিল থেকে কার্যকর হবে। তিনি বরখাস্তকালীন সময়ে বিধি মোতাবেক খোরাকি ভাতা প্রাপ্য হবেন।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.