সব দলের অংশগ্রহণে সরকার একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায়- বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
নাশকতা পরিহার করে বিএনপিকে নির্বাচনে আসার আহবান জানান তিনি। সোমবার দুপুরে সচিবালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এসময় তথ্যমন্ত্রী বলেন, নির্বাচন নিয়ে যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে, তাতে বিএনপির নির্বাচন বর্জনের ডাক ঢাকা পড়ে গেছে। গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে সব রাজনৈতিক দলকে নির্বাচন আসার আহবান জানান হাছান মাহমুদ।
